ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন সর্বশেষ
Live Icon ●LIVE
কক্সবাজারে ছুরিকাঘাতে জামায়াত নেতাকে হত্যা, গ্রেপ্তার ৫
কক্সবাজারে ছুরিকাঘাতে জামায়াত নেতাকে হত্যা, গ্রেপ্তার ৫
কক্সবাজারের চকরিয়ায় জমির বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আরিফুল ইসলাম নামের জামায়াত নেতা হত্যার ঘটনায় থানায় মামলা করেছেন নিহতের ভাই। এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) রাতে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনের নামে মামলা করেন নিহতের ভাই আরমান হোসেন। এর আগে সকালে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের হাসিমার কাটা সিকদার পাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গ্রেপ্তার পাঁচজন হলেন, নিহত জামায়াত নেতা আরিফুল ইসলামের চাচাতো ভাই প্রধান আসামি সাজ্জাদ হোসেন সুজন (৩৫), তার মা ফাতেমা বেগম (৫৫), বোন রেশমী আক্তার (২২), ছোট ভাইয়ের স্ত্রী রচনা আক্তার (২৮), ঘাতক সুজনের স্ত্রী জাকিয়া সোলতানা সুমাইয়া (২৫)। চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন,
আরও