মোবাইলে কথা বলার সময় পাঁচতলা থেকে পড়ে যুবকের মৃত্যু
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে নাজমুল হাসান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাত পৌনে ৯টার দিকে উপজেলা সদরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নাজমুল হাসান (৩৩) উপজেলা সদরের ইউসুফ ভূঁইয়ার ছেলে।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় নাজমুল হাসান ও তার কয়েকজন বন্ধু মিলে উপজেলা সদরের কলেজপাড়া এলাকার একটি সাততলা নির্মাণাধীন ভবনের পাঁচ তলায় যায়। সেখানে গিয়ে তার সাথের বন্ধুরা মিলে লুডু খেলছিল। এ সময় নাজমুল হাসান মোবাইল ফোনে কথা বলছিল। এরই এক ফাঁকে নাজমুল হাসান ওই ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যায়। তার পড়ে যাওয়ার শব্দ শুনে লুডু খেলায় থাকা তার বন্ধুরা দৌড়ে এসে দেখে