ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ মে) রাত ১টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার মুকবুলপুর গ্রামের মৃত ছবদর আলীর মরদেহ অ্যাম্বুলেন্সে করে নেওয়া হচ্ছিল গ্রামে। এ সময় সশস্ত্র ডাকাতদল সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্সটির পথরোধ করে। পরে তারা গাড়িটি ভাঙচুর করে এবং মরদেহের সঙ্গে থাকা স্বজনদের মারধর করে নগদ অর্ধলক্ষাধিক টাকা ও প্রায় ১০টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
মৃতের ছেলে ও পূর্বভাগ ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলমগীর মিয়া অভিযোগ করেন, ডাকাতরা চাহিদামতো টাকা-পয়সা না পেয়ে মরদেহের ওপরও হামলা চালায়।
তিনি বলেন, টাকা ও মোবাইল নিয়েছে এটা মেনে নেওয়া যায়। কিন্তু আমার