নিয়োগ দিতে না পেরে ঘুষ ফেরত দিলেন প্রধান শিক্ষক
পিরোজপুরের নেছারাবাদে বিদ্যালয়ে নিয়োগের নামে একাধিক প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক মো. হাবিবুল্লাহ বাহাদুরের বিরুদ্ধে। পরে তোপের মুখে পড়ে সেই টাকা ফেরতও দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে উপজেলার ১নং বলদিয়া ইউনিয়নের বলদিয়া সেন্ট্রাল মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, ২০২২ সালের ২৭ নভেম্বর নিয়মানুযায়ী বিদ্যালয়ে ১ জন করে ৪টি পদে অফিস সহকারী, নৈশপ্রহরী, দপ্তরি ও আয়া নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেন। কিন্তু বর্তমান চেয়ারম্যান মো. সাইদুর রহমান সাঈদের ছেলে ঢাকায় ব্যবসায়ী মো. এস এ সোহাগ প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করায় স্কুলটি নিয়ন্ত্রণ করতেন তিনি। এরই ধারাবাহিকতায় উক্ত স্কুলের প্রধান শিক্ষক মো. হাবিবুল্লাহ বাহাদুর