ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন সর্বশেষ
Live Icon ●LIVE
সৈকতে পড়ে আছে মৃত ডলফিন, ছড়াচ্ছে দুর্গন্ধ
সৈকতে পড়ে আছে মৃত ডলফিন, ছড়াচ্ছে দুর্গন্ধ
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের সূর্যোদয় পয়েন্ট গঙ্গামতি সৈকতের বেলাভূমে একটি মৃত ডলফিন আটকে আছে। এটির শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে। এতে সৈকতে ছড়াচ্ছে দূর্গন্ধ। এতে অতিষ্ঠ হচ্ছে ঘুরতে আসা পর্যটকরা। শুক্রবার (২৩ মে) শেষ বিকেলে সৈকতে এমন দৃশ্য দেখা যায়। গঙ্গামতির স্থানীয় জেলে মাহমুদ হাসান জানান, দুই দিন আগে মৃত ডলফিনটি জোয়ারের পানিতে ভেঁসে এসে চরে আটকে গেছে। তাদের ধারণা, বালিতে আটকে এটির মৃত্যু হয়েছে। দর্শনার্থী মহিউদ্দিন আহমেদ জানান, এটি আনুমানিক সাড়ে চার ফুট লম্বা। প্রায় ১৫০ কেজি ওজন হতে পারে বলে তার ধারনা করা যাচ্ছে। ডলফিনের দুর্গন্ধে পর্যটক-দর্শনার্থীর সমস্যা হচ্ছে। বালু চাপা দেওয়া প্রয়োজন বলে মনে করছেন সবাই।  কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সভাপতি
উপকূলে ভ্যাপসা গরম, পায়রায় তিন নম্বর সংকেত
উপকূলে ভ্যাপসা গরম, পায়রায় তিন নম্বর সংকেত
নিয়োগ দিতে না পেরে ঘুষ ফেরত দিলেন প্রধান শিক্ষক
নিয়োগ দিতে না পেরে ঘুষ ফেরত দিলেন প্রধান শিক্ষক
তিনটি গরু কিনলেই ওমরাহ্ ফ্রি 
তিনটি গরু কিনলেই ওমরাহ্ ফ্রি 
হারানো বিড়ালের জন্য পুরস্কার ঘোষণা
হারানো বিড়ালের জন্য পুরস্কার ঘোষণা
বিতর্কের মুখে বৈষম্যবিরোধী ছাত্রনেতা মারজুকের পদ স্থগিত
বিতর্কের মুখে বৈষম্যবিরোধী ছাত্রনেতা মারজুকের পদ স্থগিত
বরিশালের ১২ বিএনপি নেতার পদ স্থগিত
বরিশালের ১২ বিএনপি নেতার পদ স্থগিত
হাতকড়া পরেই পালাল আটক দুই যুবক
বরিশালে পুলিশের হাতকড়া পরা অবস্থায় পালিয়ে গেছে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক দুই যুবক। তবে অভিযানে আটক হয়েছে আরও তিন যুবক।  বুধবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নগরীর ভাটিখানা এলাকায় এ ঘটনা ঘটে। হাতে হাতকড়াসহ পালিয়ে যাওয়া ওই দুই যুবকের নাম মিরাজ ও রাসেল। এছাড়া আটক তিনজনের মধ্যে রাজু এবং মামুনের নাম জানা গেছে। তারা ভাটিখানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ জানা যায়নি। ঘটনার প্রত্যক্ষদর্শী এবং থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ক্রয়-বিক্রয়ের গোপন তথ্যের ভিত্তিতে ভাটিখানা এলাকায় অভিযান পরিচালনা করে কাউনিয়া থানার পুলিশ কর্মকর্তা জসিম উদ্দিন, মামুন ফারুকসহ একটি বিশেষ টিম। এসময় পাঁচ মাদককারবারি এবং সেবনকারীকে ইয়াবাসহ হাতেনাতে ধরে ফেলেন তারা। তখন মিরাজ ও রাসেলের হাতে একটি হাতকড়া পরিয়ে বাকি তিনজনকে ঝাপটে ধরে পুলিশ সদস্যরা। ঠিক সেই মুহূর্তে হাতে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যায় মিরাজ ও রাসেল নামের ওই দুই যুবক। কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত হাতকড়াসহ পালানোর বিষয়টি স্বীকার করে কালবেলাকে জানান, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এরই মধ্যে থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশের টিমও অভিযানে অংশ নিয়েছে। পাশাপাশি সব থানায় এ বিষয়ে বার্তা পাঠানো হয়েছে।
বজ্রপাতে মায়ের সামনে ছেলের মৃত্যু ‎
পিরোজপুরের মঠবাড়িয়ায় মায়ের সামনেই বজ্রপাতে মো. শাকিল আকন (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  বুধবার (২১ মে) বেলা ১১টার দিকে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামে এ ঘটনা ঘটে। ‎নিহত শাকিল আকন উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামের মো. ইউসু আকনের ছেলে। ‎মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। ‎ ‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে আকাশ মেঘলা দেখে বৃষ্টির আশঙ্কা করে নিহত শাকিল আকন তার বসতবাড়ির উত্তর পাশের জমিতে বেঁধে রাখা গরু আনতে যায়। এ সময় নিহত শাকিল আকনের মা শারমিন আক্তার ওই জমিতেই মুগের ডাল তুলতে ছিলেন। শাকিল মাঠে গরু আনার উদ্দেশ্যে রওনা করলে হঠাৎ বজ্রপাতের আঘাতে মায়ের সামনেই মাঠের মাঝে তিনি নিহত হন। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. ফেরদৌস বলেন, শাকিল আকন নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বজ্রপাতের কারণে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বজ্রপাতে মায়ের সামনে শাকিল আকন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিকভাবে মরদেহ দাফন করা হবে।   
বাছুরের ওজন কম, বিতরণ না করে ফেরত দিলেন ইউএনও
বরিশালের গৌরনদী উপজেলায় ওজনে কম এবং রুগ্ণ হওয়ায় জেলেদের মধ্যে বিতরণের জন্য আনা ৬৫টি বকনা বাছুর ফেরত পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। মঙ্গলবার (২০ মে) উপজেলা পরিষদ চত্বরে বকনা বাছুর বিতরণকালে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় গৌরনদী উপজেলা মৎস্য অফিস ও উপজেলা প্রশাসনের সহায়তায় মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে ৬৫ মৎস্যজীবীর মধ্যে বকনা বাছুর বিতরণের জন্য আনা হয়। দেশীয় মাছের প্রজনন রক্ষার্থে ও জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করছে মৎস্য অধিদপ্তর। সিমেন্স এলাইন্স বিডি লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ধীরেন্দ্র নাথ গৌরনদী উপজেলার ৬৫ সুবিধাভোগীর মধ্যে বাছুর সরবরাহের কাজ পান। জেলেরা জানান, বছরের পর বছর ধরে ছাগল ও বাছুর বিতরণে নানাভাবে অনিয়ম করা হচ্ছে। যার মধ্যে শুধু ওজনে কম দেওয়াই নয়, রোগাক্রান্ত পশু বিতরণ করা হতো। কেউ এর প্রতিবাদ করলে তাদের নানাভাবে হেনস্তা করা হতো। তারা আরও বলেন, এর আগেও কম ওজনের বাছুর নিয়ে আসা হয়েছিল বিতরণের জন্য। সে সময় উপজেলা মৎস্য দপ্তর তড়িঘড়ি করে বাছুর বিতরণের উদ্যোগ নিলেও বাছুরের ওজন কম থাকায় তৎকালীন ইউএনও আবু আবদুল্লাহ খান কম ওজনের বাছুরগুলো ফেরত পাঠিয়েছিলেন। বিতরণের আগে ঠিকাদারি প্রতিষ্ঠানকে উপজেলা মৎস্য দপ্তর বাছুরের ওজন সঠিকভাবে দেওয়ার বিষয়ে আগেই সতর্ক করলে বাছুরগুলো ফেরত যেত না। উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ বলেন, সুবিধাভোগীদের মধ্যে বকনা বাছুর বিতরণের জন্য এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেখতে পান বকনা বাছুর রুগ্ণ এবং খুবই কম ওজনের। ৭০ কেজি ওজনের বাছুর দেওয়ার কথা থাকলেও ঠিকাদারের সরবরাহকৃত বাছুরের ওজন ছিল ৫০ থেকে ৫৫ কেজি। তাই ইউএনও বিতরণ বন্ধ করে বাছুর ফেরত পাঠিয়েছেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ধীরেন্দ্র নাথের পক্ষে আসা ব্যক্তিরা জানিয়েছেন, দিনাজপুর থেকে ট্রাকযোগে বাছুরগুলো নিয়ে আসার কারণে ওজন কিছুটা কমে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, বাছুরগুলোর ওজন কম থাকায় তা ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে সিডিউল অনুযায়ী বাছুর সরবরাহ করতে বলেছি। অন্যথায় বাছুরগুলো গ্রহণ করা হবে না। উল্লেখ্য, এর আগে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি একই প্রকল্পের মাধ্যমে ফোকাস ট্রেডিং নামের ঠিকাদারি প্রতিষ্ঠান গৌরনদীতে বাছুর বিতরণের জন্য এসে তোপের মুখে পড়েছিলেন। ওই সময়ও রোগাক্রান্ত এবং ওজনে কম থাকায় তৎকালীন ইউএনও মো. আবু আবদুল্লাহ খান বাছুর বিতরণ না করে তা ফেরত পাঠিয়েছিলেন। পরবর্তীতে সঠিক নিয়মে বাছুর আনার পর তা সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হয়।
আরও