
রাজধানীর কদমতলীতে সাদ্দাম মার্কেটে ফোম কারখানার আগুন রাত ৯টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এর আগে শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, কদমতলীর সাদ্দাম মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে রাত ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।
তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতক্ষতির পরিমাণ জানা যায়নি।
তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।




