
‘ব্রেকিং নিউজ উত্তাল শাহবাগ ঢাকার অবস্থা ভালো না মনে হয় কিছু একটা ঘটে যাবে শেখ হাসিনা আসবে’ এমন শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রচার করা হয়েছে।
এ সম্পর্কিত পোস্ট দেখুন এখানে এবং আর্কাইভ দেখুন এখানে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। বরং এতে পুরোনো ভিডিও প্রচার করে দাবিটি ছড়ানো হচ্ছে।
প্রচারিত ভিডিওটিতে দেখা যায়, সংবাদমাধ্যম এনটিভির লাইভ সম্প্রচার করা হচ্ছে। মেহেদী হাসান নামে একটি টিকটক আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি উল্লিখিত আইডি থেকে ৮২ হাজারের কাছাকাছি বার দেখা হয়েছে। এ ছাড়াও পোস্টটিতে সাড়ে ৪ হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি ২ শতাধিক মন্তব্য পড়েছে।
তবে প্রচারিত ভিডিওটির একাধিক গুরুত্বপূর্ণ ফ্রেম রিভার্স সার্চ করে ২০২৪ সালের ৫ আগস্টে এনটিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ‘আন্দোলনে উত্তাল শাহবাগ ঢাকার অবস্থা ভালো না মনে হয় কিছু একটা ঘটে যাবে শেখ হাসিনা আসবে’ দাবিতে প্রচারিত ভিডিওটির সঙ্গে ২০২৪ সালের ভিডিওটির হুবহু মিল রয়েছে। ৫ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিওটি পুরোপুরি ব্যবহার করা হয়েছে এতে।
অর্থ্যাৎ, ‘ব্রেকিং নিউজ উত্তাল শাহবাগ ঢাকার অবস্থা ভালো না মনে হয় কিছু একটা ঘটে যাবে শেখ হাসিনা আসবে’ এমন শিরোনামে প্রচারিত ভিডিও বা সংবাদটি মূলত ২০২৪ সালের।




