ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন সর্বশেষ
Live Icon ●LIVE

পাকিস্তানের নিজস্ব প্রযুক্তির ইলেক্ট্রো-অপটিক্যাল স্যাটেলাইট উৎক্ষেপণ

এশিয়া পোস্ট ডেস্ক

  ২৬ এপ্রিল ২০২৬, ২১:৩৫
পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ইলেক্ট্রো-অপটিক্যাল স্যাটেলাইট চীনের তাইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ছবি: সংগৃহীত

মহাকাশ গবেষণায় এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে পাকিস্তান। গত শনিবার পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ইলেক্ট্রো-অপটিক্যাল স্যাটেলাইট চীনের তাইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা ‘সুপারকো’ এই সাফল্যের কথা জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে জিও নিউজ।

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ইলেক্ট্রো-অপটিক্যাল স্যাটেলাইট উৎক্ষেপণ পাকিস্তানের স্বনির্ভরতা এবং প্রযুক্তিগত উৎকর্ষের পথে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই স্যাটেলাইট থেকে প্রাপ্ত ইমেজিং ডেটা বা ছবি নগর পরিকল্পনা, দুর্যোগ ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশ রক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনবে।

পরিবর্তন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সামরিক বাহিনীর মিডিয়া উইং আরও জানিয়েছে, এই সফল উৎক্ষেপণ একটি সমন্বিত ‘আর্থ অবজারভেশন সিস্টেম’ বা পৃথিবী পর্যবেক্ষণ ব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করবে। এটি বিভিন্ন ক্ষেত্রে জাতীয় অগ্রাধিকার পূরণে সহায়তা করবে এবং টেকসই আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবে।

এই ঐতিহাসিক অর্জনে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সুপারকোর প্রকৌশলী ও বিজ্ঞানীদের পেশাদারিত্ব এবং নিষ্ঠার প্রশংসা করেছেন। একইসঙ্গে তিনি মহাকাশ গবেষণায় পাকিস্তানের অকৃত্রিম বন্ধু চীনের অবিচল সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্বীকার করেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতেও পাকিস্তান চীনের ইয়াংজিয়াং সমুদ্র উপকূলীয় কেন্দ্র থেকে তাদের দ্বিতীয় নিজস্ব ইলেক্ট্রো-অপটিক্যাল স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণ করেছিল।

পাকিস্তানে ফাঁড়িতে বোমা হামলা, ১৫ পুলিশ সদস্য নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলার ফতেহ খেল পুলিশ ফাঁড়িতে সন্ত্রাসীরা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি দিয়ে ধাক্কা মারলে অন্তত ১৫ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (৯ মে) রাতে এই ঘটনা ঘটে। আজ রোববার নিশ্চিত করেছে বান্নু জেলা পুলিশ। সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় ফাঁড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বেশ কয়েজন সদস্য ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। উদ্ধারকারী দল ঘটনাস্থলের ধ্বংসস্তূপ থেকে তিনজন পুলিশ কর্মকর্তাকে জীবিত উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠীই এই হামলার দায় স্বীকার করেনি। নিহত পুলিশ সদস্যরা হলেন রহমত আয়াজ, সানাউল্লাহ, নিয়াজ আলী (চালক), হাবিব, সাদুল্লাহ জান (চালক), কামরান, খান সিকান্দরের ছেলে কামরান, নূরুল্লাহ, কামরান, আবিদ জনি, ইমরান, কলিমুল্লাহ, সাদিকুল্লাহ, মুনির আলম খান, রাহাতুল্লাহ খান ও ফারুক। আর আহত মুজরিম ফিরোজ, হায়াতুল্লাহ ও কাদারুল্লাহকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে বান্নুর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সাজ্জাদ খান গভীর রাতে নিকটস্থ ডিএইচকিউ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, শক্তিশালী বিস্ফোরণে চেকপোস্টটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে এবং বেশ কয়েকজন কর্মী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। ডিআইজি আরও বলেন, এই প্রাণঘাতী হামলা সত্ত্বেও বান্নু পুলিশের মনোবল অটুট রয়েছে। সন্ত্রাসীরা তাদের ঘৃণ্য পরিকল্পনায় কখনোই সফল হবে না। এই হামলাটি সন্ত্রাসীদের ‘কাপুরুষোচিত কাজ’ হিসেবে প্রমাণিত হবে। তিনি এই নৃশংস হামলার সঙ্গে জড়িত প্রত্যেক সন্ত্রাসীকে খুঁজে বের করার প্রতিজ্ঞার কথা জানান। বান্নু জেলা থেকে সন্ত্রাসীদের সমূলে নির্মূল করার ঘোষণা দেন ডিআইজি। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এক বিবৃতিতে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ শুধু খাইবার-পাখতুনখাওয়ার যুদ্ধ নয়, এটি সমগ্র দেশের যুদ্ধ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে খাইবার পাখতুনখোয়া পুলিশ অপরিসীম ত্যাগ স্বীকার করেছে। খাইবার পাখতুনখোয়া সরকার সন্ত্রাসবাদের দ্বারা ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পাশে আছে এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সম্মুখ সমরে প্রদেশের পুলিশ বাহিনীর আত্মত্যাগের প্রশংসা করেছেন।

পাকিস্তানি সূত্রের দাবি / যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান এক পৃষ্ঠার সমঝোতার কাছাকাছি  
যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বড় ধরনের অগ্রগতির আভাস পাওয়া যাচ্ছে। যুদ্ধ শেষ করার জন্য একটি সংক্ষিপ্ত এবং কার্যকর সমঝোতা স্মারক সই করার দ্বারপ্রান্তে পৌঁছেছে দুই দেশ। শান্তি আলোচনার সঙ্গে সরাসরি যুক্ত পাকিস্তানের একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বুধবার (৬ মে) এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দীর্ঘদিন ধরে চলা অস্থিরতার অবসান ঘটাতে দুই পক্ষই এখন এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করতে কাজ করছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ওই সূত্রটি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা খুব শিগগির এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারব। আমরা লক্ষ্যমাত্রার একদম কাছাকাছি পৌঁছে গেছি।’ এর আগে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে একই ধরনের ইঙ্গিত দিয়েছিল। রয়টার্সকে দেওয়া পাকিস্তানি সূত্রের বক্তব্য অ্যাক্সিওসের দাবিকে আরও জোরালো করে তুলেছে। এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠত শেষে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে নতুন বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, ইরান কেবল পূর্ণাঙ্গ চুক্তিই গ্রহণ করবে। আর তা অবশ্যই ‘ন্যায্য ও পূর্ণাঙ্গ’ হতে হবে।  বুধবার বেইজিংয়ে ইরান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ১৪ ও ১৫ মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিং সফরের আগে আরাঘচির এই বৈঠক বেশ গুরুত্ব পাচ্ছে আন্তর্জাতিক মহলে। এছাড়া গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর আরাঘচির এটিই প্রথম চীন সফর।
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান এক পৃষ্ঠার সমঝোতার কাছাকাছি  
এবার জানা গেল সৌদি আরবে কোরবানির ঈদ কবে
পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ কবে পালিত হতে পারে, তা নিয়ে সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে পাকিস্তানের বিশেষজ্ঞ ও চাঁদ দেখা সংক্রান্ত গবেষণা কাউন্সিল। বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে জানানো হয়েছে, আগামী ২৭ মে পাকিস্তানে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। রুয়েত-ই-হিলাল রিসার্চ কাউন্সিলের সেক্রেটারি জেনারেল খালিদ এজাজ মুফতি জানিয়েছেন, এ বছর পাকিস্তান ও সৌদি আরবে একই দিনে ঈদ উদযাপনের সম্ভাবনা বেশ জোরালো। কারণ, ১৭ মে করাচি, পেশোয়ারসহ বিভিন্ন অঞ্চলে সূর্যাস্তের পর প্রায় ৫৫ থেকে ৬৩ মিনিট পর্যন্ত চাঁদ দিগন্তে দৃশ্যমান থাকতে পারে—যা খালি চোখে দেখার জন্য পর্যাপ্ত সময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তানের রিসার্চ কাউন্সিলের হিসাব অনুযায়ী, ১৬ ও ১৭ মে মধ্যবর্তী রাত ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের (নিউ মুন) জন্ম হবে, যা ইসলামী মাস গণনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। বিশ্লেষণে আরও বলা হয়েছে, ১৭ মে সূর্যাস্তের সময় চাঁদের বয়স ১৮ ঘণ্টার বেশি থাকবে। সাধারণত চাঁদ দৃশ্যমান হওয়ার জন্য এই বয়সকে যথেষ্ট ধরা হয়। যদি ওই দিন আকাশ পরিষ্কার থাকে, তাহলে সন্ধ্যায় সহজেই জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। সে ক্ষেত্রে ১৮ মে থেকে শুরু হবে জিলহজ মাস, আর ১০ জিলহজ অর্থাৎ ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। তবে সবকিছুই নির্ভর করছে আবহাওয়ার ওপর। যদি কোনো কারণে ১৭ মে চাঁদ দেখা না যায়, তাহলে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে জিলহজ শুরু হবে ১৯ মে এবং ঈদুল আজহা একদিন পিছিয়ে ২৮ মে উদযাপিত হতে পারে। এদিকে সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার উম আল কুরার তারিখ অনুযায়ী, আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। এর আগের দিন হবে হজ। সৌদির ক্যালেন্ডারে লেখা আছে, আগামী ১৬ মে সেখানে জিলকদের ২৯তম দিন হবে। আর ১৭ মে হবে জিলকদের ৩০ তম দিন। অর্থাৎ সেখানে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ করবে। সে হিসেবে ঈদ হবে ২৭ মে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত পাশাপাশি দেশ হলেও দুটি দেশে রোববার (৩ মে) জিলকদের তারিখ ভিন্ন। আজ সৌদিতে জিলকদের ১৬তম দিন হলেও আমিরাতে ১৫তম দিন। আমিরাতের জ্যোতির্বিদরা জানিয়েছেন, আগামী ১৭ মে পূর্বগগনে জিলহজ মাসের অর্ধচন্দ্রের দেখা মিলবে। অর্থাৎ দেশটিতে ঈদ হবে ২৭ মে।
এবার জানা গেল সৌদি আরবে কোরবানির ঈদ কবে
জানা গেল পাকিস্তানে কোরবানির ঈদ কবে হতে পারে
আসন্ন ঈদুল আজহা বা কোরবানির ঈদ কবে পালিত হতে পারে, তা নিয়ে সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে পাকিস্তানের বিশেষজ্ঞ ও চাঁদ দেখা সংক্রান্ত গবেষণা কাউন্সিল। বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে জানানো হয়েছে, আগামী ২৭ মে পাকিস্তানে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার (২ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ। রুয়েত-ই-হিলাল রিসার্চ কাউন্সিলের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৬ ও ১৭ মে মধ্যবর্তী রাত ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। ১৭ মে সূর্যাস্তের সময় চাঁদের বয়স ১৮ ঘণ্টার বেশি হবে। আবহাওয়া পরিষ্কার থাকলে ওইদিন সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। সেক্ষেত্রে ১৮ মে হবে জিলহজ মাসের প্রথম দিন এবং ১০ই জিলহজ অর্থাৎ ২৭ মে বুধবার পালিত হবে ঈদুল আজহা। গবেষণা কাউন্সিলের সেক্রেটারি জেনারেল খালিদ এজাজ মুফতি জানান, বৈজ্ঞানিক তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, এবার পাকিস্তান এবং সৌদি আরবে একই দিনে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৭ মে করাচি ও পেশোয়ারসহ বিভিন্ন শহরে সূর্যাস্তের পর প্রায় ৫৫ থেকে ৬৩ মিনিট পর্যন্ত চাঁদ দিগন্তে দৃশ্যমান থাকবে, যা খালি চোখে দেখার জন্য যথেষ্ট সময়। তবে আবহাওয়া প্রতিকূল হলে বা ১৭ মে চাঁদ দেখা না গেলে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে জিলহজ মাস শুরু হবে ১৯ মে এবং ঈদুল আজহা একদিন পিছিয়ে ২৮ মে বৃহস্পতিবার পালিত হবে। বিশেষজ্ঞরা জানান, বৈজ্ঞানিক পূর্বাভাস থাকলেও চাঁদ দেখার চূড়ান্ত ঘোষণা দেবে কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটি। আবহাওয়া এবং স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

দুঃসময়ে ইরানকে ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানের পাশে দাঁড়িয়েছে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ পাকিস্তান। এবার আঞ্চলিক বাণিজ্য সহজ করার লক্ষ্যে ইরানকে নিজ ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।  পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৫ এপ্রিল ‘পাকিস্তান ভূখণ্ডের মধ্য দিয়ে পণ্য ট্রানজিট-২০২৬’ নামে একটি আদেশ কার্যকর করেছে। নতুন এই সিদ্ধান্তের ফলে তৃতীয় যে কোনো দেশ থেকে আসা পণ্য এখন পাকিস্তানের ওপর দিয়ে সড়কপথে ইরানের নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়া যাবে।  সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, এটি আন্তঃসীমান্ত বাণিজ্য সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। ইরান-পাকিস্তানের নতুন এই সিদ্ধান্তের কারণে বালুচিস্তানসহ সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলেও জানিয়েছে ইসলামাবাদ।  বাণিজ্য সহজ করতে পাকিস্তান ইতোমধ্যে ছয়টি নতুন ট্রানজিট রুট বা করিডোর চালুর ঘোষণা দিয়েছে। এই রুটগুলো পাকিস্তানের প্রধান বন্দর শহরগুলোকে ইরান সীমান্তের সঙ্গে সরাসরি যুক্ত করবে। ইরানে পণ্য পৌঁছানোর অতিরিক্ত রুটও অনুমোদন দিয়েছে পাকিস্তান।  এই উদ্যোগের মাধ্যমে ইসলামাবাদ মূলত মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সরাসরি বাণিজ্যিক সংযোগ স্থাপন করতে চায়। এটি আফগানিস্তানের ওপর পাকিস্তানের চিরাচরিত নির্ভরতা কমিয়ে বিকল্প বাণিজ্যিক পথ তৈরি করতেও সাহায্য করবে।  মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে পাকিস্তান। যুদ্ধবিরতি আলোচনা পরিচালনার জন্য শুরু থেকেই দেশটির ওপর আস্থা রাখে যুক্তরাষ্ট্র এবং ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ‘প্রিয় ভাই’ বলেও সম্বোধন করেছেন।