মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন ও পাকিস্তান পাঁচ দফা যৌথ উদ্যোগ ঘোষণা করেছে। এই উদ্যোগকে মধ্যপ্রাচ্য ও তৎসংলগ্ন অঞ্চলে উত্তেজনা প্রশমনে একটি বড় কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
মঙ্গলবার (৩১ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।
গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বেইজিংয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকের পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পারস্য উপসাগরীয় অঞ্চল ও ইরানে শান্তি-স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে একটি পাঁচ দফা যৌথ উদ্যোগ ঘোষণা করেছেন।
এই উদ্যোগের প্রধান পাঁচ দফা হলো:
১. তাৎক্ষণিক যুদ্ধবিরতি: চীন ও পাকিস্তান অবিলম্বে শত্রুতা অবসানের আহ্বান জানিয়েছে এবং সংঘাত যেন আরও ছড়িয়ে না পড়ে সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছে।
২. শান্তি আলোচনা শুরু: ইরান এবং উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানানো হয়েছে। এই আলোচনা শুরু করতে দুই দেশই সংশ্লিষ্ট সব পক্ষকে সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।
৩. বেসামরিক সুরক্ষা: বেসামরিক নাগরিক এবং কোনো অসামরিক লক্ষ্যবস্তুর ওপর হামলা অবশ্যই বন্ধ করতে হবে।
৪. নৌপথের নিরাপত্তা: আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির জাহাজ চলাচল রুটের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৫. দীর্ঘমেয়াদি কাঠামো: জাতিসংঘ সনদের সাথে সামঞ্জস্য রেখে একটি ব্যাপক ও কার্যকর শান্তি কাঠামো প্রতিষ্ঠা করতে হবে।
এই উদ্যোগকে মধ্যপ্রাচ্য ও তৎসংলগ্ন অঞ্চলে উত্তেজনা প্রশমনে দেশ দুটির একটি বড় কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


-1778455118-16678_1778455263.webp)

