ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ইসরায়েলি সেনারা ইরানের যে কোনো উচ্চপদস্থ কর্মকর্তা বা শীর্ষ নেতাকে হত্যা করার ক্ষমতা রাখে। এসব হত্যাকাণ্ডের জন্য কোনো পূর্বানুমতির প্রয়োজন নেই ।
বুধবার ( ১৮ মার্চ) তিনি এ মন্তব্য করেন বলে সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা ও আল-আরাবিয়া।
কাৎজ বলেন, ইসরায়েলি সেনাবাহিনী ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যা করেছে। তিনি আরও বলেন, সামরিক বাহিনী কোনো রকম পূর্বানুমতি ছাড়াই তাদের নজরে থাকা যে কোনো উচ্চপদস্থ ইরানি কর্মকর্তাকে হত্যা করার ক্ষমতা রাখে।
তিনি এক বিবৃতিতে বলেন, গত রাতে ইরানের গোয়েন্দামন্ত্রী খাতিবকে নির্মূল করা হয়েছে।
খাতিবের এই হত্যাকাণ্ডটি এমন সময়ে ঘটল, যখন ইসরায়েল ইরানের প্রভাবশালী নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং আরেক প্রভাবশালী ব্যক্তিত্ব বাসিজ আধাসামরিক বাহিনীর প্রধান গোলামরেজা সোলেইমানিকে হত্যা করেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর শুক্রবার ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং খাতিবসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সম্পর্কে তথ্যের জন্য এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে।
কাৎজ বলেন, ইরানে হামলার তীব্রতা আরও এক ধাপ বাড়ছে। আমরা এ যুদ্ধে একটি নির্ণায়ক পর্যায়ে আছি।
কাটজ বলেন, তিনি এবং বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি সামরিক বাহিনীকে কোনো অনুমোদনের প্রয়োজন ছাড়াই এখন যে কোনো ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করার অনুমোদন দিয়েছেন। আমরা ইরানের সব শীর্ষ নেতাকে খুঁজে বের করে হত্যা করব।


-1778455118-16678_1778455263.webp)

