ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। বুধবার (১১ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
এরদোয়ান বলেন, এ যুদ্ধ পুরো (মধ্যপ্রাচ্য) অঞ্চলে ছড়িয়ে পড়ার আগে এ সংঘাতের অবসান ঘটাতে হবে। কূটনৈতিকভাবেই এ সমস্যার সমাধান সম্ভব। তবে কূটনৈতিক প্রক্রিয়াকে সমস্যা সমাধানের সুযোগ দিতে হবে।
নিজ রাজনৈতিক দলের সংসদীয় দলের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এরদোয়ান বলেন, তুরস্ক সবাইকে (বিবদমান পক্ষগুলোকে) আলোচনার টেবিলে নিয়ে আসতে চায়। এছাড়া দেশটি কূটনৈতিক প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, পরিস্থিতির সংবেদনশীলতা বিবেচনা করে তুরস্ক সতর্কতার সঙ্গে কথা বলছে। এছাড়া দেশটি চারপাশের সংঘাত থেকে নিজেকে রক্ষা করার জন্য সতর্ক পদক্ষেপ নিচ্ছে।
এরদোয়ান আরও বলেন, তুরস্ক এ আঞ্চলিক সংকটের বিষয়ে উদাসীন নয়। প্রয়োজনের সময় তুর্কিরা বন্ধু ও ভাইদের থেকে মুখ ফিরিয়ে নেয় না।


-1778455118-16678_1778455263.webp)

