দক্ষিণ লেবাননে ২ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী এ বিষয়টি নিশ্চিত করেছে।
রোববার ( ৮ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।
গত সপ্তাহে লেবাননে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। এরপর ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহর মধ্যে পুনরায় যুদ্ধ শুরু হয়। এ সংঘাতের মধ্যেই এ হতাহতের খবর জানা গেছে।
ইসরায়েলের সেনাবাহিনী এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি।
এদিকে লেবাননের হিজবুল্লাহ জানিয়েছে, তারা আজ ইসরায়েলি সামরিক স্থাপনা এবং উত্তরাঞ্চলীয় শহরগুলোতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে এ সংগঠনটি বলেছে, তারা উত্তর ইসরায়েলের মিসগাভ ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে। সেখানে একটি সামরিক সরবরাহ কেন্দ্রে হামলা চালানো হয়েছে। লেবননের বৈরুত ও বেশ কয়েকটি শহরে হামলার প্রেক্ষিতে এসব প্রতিশোধমূলক হামলা করা হয়েছে।
হিজবুল্লাহ আরও জানিয়েছে, তাদের যোদ্ধারা হাইফা নৌঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এছাড়া উত্তর ইসরায়েলের শহর নাহারিয়ায় দুটি ড্রোন হামলা করা হয়েছে।


-1778455118-16678_1778455263.webp)

