ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার ( ৮ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।
আইআরজিসির দাবি, তারা বিভিন্ন ইসরায়েলি শহর ও জর্ডানের বিমানঘাঁটিতে হামলা করেছে। বিশেষ করে ইসরায়েলের তেল আবিব এবং বেয়ারশেবা শহরের সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ চালানো হয়েছে।
তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, আইআরজিসির দাবি তারা জর্ডানের আজরাক শহরের মুওয়াফাক আল-সালতি বিমানঘাঁটিতে হামলা করেছে। এটি আমেরিকান যুদ্ধবিমানের বৃহত্তম ঘাঁটি, এখান থেকে বিভিন্ন অঞ্চলে হামলা করা হয়। এ ঘাঁটিতে বেশ কয়েকবার আক্রমণ চালানো হয়েছে।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা হামলার পরিসর আরও বাড়িয়ে কুয়েতে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে। এসব হামলায় আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে।
ইরানের সেনাবাহিনী বলেছে, আগামীতে ইরানি সেনাদের আক্রমণের পরিমাণ এবং গভীরতা বৃদ্ধি পাবে।


-1778455118-16678_1778455263.webp)

