ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দেশটির কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশে বিশেষ অভিযান চালিয়ে মোসাদের সঙ্গে সম্পৃক্ত ২৪০ জনকে গ্রেপ্তার করেছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কুর্দিস্তান প্রদেশে আইআরজিসি ১১ জনকে গ্রেপ্তার এবং কুর্দি সশস্ত্র গোষ্ঠীর একজন সদস্যকে হত্যার দাবি করেছে।
এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। মেহের নিউজ আরও জানিয়েছে, পৃথক অভিযানে সেখান থেকে আরও প্রায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, কেরমানশাহ প্রদেশে আইআরজিসি ১৫৫ জনকে গ্রেপ্তার করেছে। সংস্থাটির দাবি, আটককৃতরা ইসলামী বিপ্লব বিরোধী গোষ্ঠীর সদস্য। এদের মধ্যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে চারজন গুপ্তচরও রয়েছে।
এ ছাড়া রাজধানী তেহরানে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ‘শত্রু নেটওয়ার্কের কাছে ক্ষেপণাস্ত্র হামলার স্থানের নথিপত্র’ সংগ্রহ ও সরবরাহের অভিযোগ রয়েছে।


-1778455118-16678_1778455263.webp)

