দুই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র সমঝোতা না করলে ভয়াবহ হামলার হুমকি দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে তারা যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
শনিবার (১১ এপ্রিল) জিও নিউজ ও তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে দুই সপ্তাহের মধ্যে ইরান এবং বৃহত্তর ‘প্রতিরোধ ফ্রন্টের’ কাছে গ্রহণযোগ্য কোনো সমঝোতায় পৌঁছাতে হবে। এমনটা না করলে ইরানি সেনারা ভয়াবহ হামলা চালাবে।
ইরান জানিয়েছে, যদি শান্তি আলোচনা ব্যর্থ হয় এবং নতুন করে কোনো উসকানি দেয় আমেরিকা, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থসংশ্লিষ্ট সব লক্ষ্যবস্তুতে ধ্বংসাত্মক সামরিক অভিযান চালানো হবে।
পাকিস্তান ও অন্যান্য আঞ্চলিক শক্তির মধ্যস্থতায় বর্তমানে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলছে। এই সময়ের মধ্যেই ইসলামাবাদে পরবর্তী আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তবে ইরানি কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি হওয়ার অর্থ এই নয় যে - সংঘাত শেষ হয়ে গেছে। তাদের সেনাবাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবিলায় এবং পাল্টা আঘাত হানতে পুরোপুরি প্রস্তুত রয়েছে।
লেবাননে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত থাকায় ইরান কড়া হুঁশিয়ারি দিচ্ছে। ইরানের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের পরিস্থিতিতে আলোচনা চালিয়ে যাওয়া অযৌক্তিক। ইসরায়েলি আগ্রাসন শান্তি প্রক্রিয়াকে পুরোপুরি নস্যাৎ করে দিতে পারে।


-1778455118-16678_1778455263.webp)

