হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে পারাপারের টোল ফি বা ট্রানজিট ফি কোন মুদ্রায় আদায় করা হবে তা জানিয়েছে ইরান। এখন পর্যন্ত অন্তত দুটি জাহাজ এ মুদ্রায় টোল দিয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।
গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে পারাপারের টোল ফি ইরানের নিজস্ব মুদ্রা ‘রিয়ালে আদায়ের একটি সংসদীয় প্রস্তাব উত্থাপিত হয়েছে। শুক্রবার মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট জেনারেলের একটি পোস্টের বরাতে এই তথ্য জানিয়েছেন ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান।
বিশ্লেষকরা এই সপ্তাহে আল-জাজিরাকে জানিয়েছেন, ইরান ও চীন সক্রিয়ভাবে মার্কিন ডলারের বৈশ্বিক আধিপত্য খর্ব করার উপায় খুঁজছে।
বিভিন্ন প্রতিবেদন অনুসারে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষিতে ইরান যখন এই প্রণালিতে অবরোধ আরোপ করেছিল, তখন তাদের প্রবর্তিত ‘ডি ফ্যাক্টো টোল বুথ’ ব্যবস্থার অধীনে বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে চীনা মুদ্রা ইউয়ানে ফি আদায় করা হচ্ছিল।
অবরোধ চলাকালীন ঠিক কতটি জাহাজ ইউয়ানে অর্থ পরিশোধ করেছে তা স্পষ্ট নয়। তবে লয়েডস লিস্টের তথ্যমতে, গত ২৫ মার্চ পর্যন্ত অন্তত দুটি জাহাজ এই পদ্ধতিতে ফি প্রদান করেছে।


-1778455118-16678_1778455263.webp)

