ইসরায়েলের নৌঘাঁটিতে হামলা করেছে হিজবুল্লাহর সেনারা। আশদোদ সমুদ্রবন্দরে অবস্থিত ওই নৌঘাঁটিতে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়।
শুক্রবার (১০ এপ্রিল) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।
গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, লেবাননের দক্ষিণাঞ্চলে বারবার বিমান হামলা করছে ইসরায়েল। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, সীমান্ত গ্রাম মারি থেকে বের হওয়ার সময় ইসরায়েলি বিমান হামলায় এক লেবানিজ দম্পতি আহত হয়েছেন। রেড ক্রসের একটি দল তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে গেছে।
গত এক ঘণ্টায় দক্ষিণ লেবানন এবং বেকা উপত্যকার বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। আক্রান্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে আত-তিরি, বেইত ইয়াহুন, বিনত জবেইল শহর, আল-আনসার এবং সোহমোরি।
অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের আশদোদ বন্দরের একটি নৌঘাঁটিতে ‘উন্নত’ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে।
হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম এক বিবৃতিতে জানিয়েছেন, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিরোধ চলবে।’ শুক্রবার প্রকাশিত ওই বিবৃতিতে তিনি দাবি করেন, ‘ইসরায়েলি শত্রুরা মাঠের লড়াইয়ে পরাজিত হয়েছে। তাদের সেনারা স্থল আক্রমণ চালাতেও ব্যর্থ হয়েছে। এছাড়া ইসরায়েলিরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে পারেনি।’


-1778455118-16678_1778455263.webp)

