ইসরায়েলের তীব্র নিন্দা করেছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন করায় ইসরায়েলি কর্তৃপক্ষের সমালোচনা করে এ সংস্থাটি।
শুক্রবার (১০ এপ্রিল) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।
গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অধিকৃত পশ্চিম তীরে ৩৪টি নতুন বসতি স্থাপনের লক্ষ্যে ইসরায়েলের সাম্প্রতিক অনুমোদনের তীব্র নিন্দা জানিয়েছে ওআইসি। সংস্থাটি জায়নবাদীদের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর চরম লঙ্ঘন বলে মনে করছে।
ইসরায়েলি পর্যবেক্ষণ সংস্থা ‘পিস নাউ’-এর তথ্যমতে, গত ১ এপ্রিল ইসরায়েলি মন্ত্রিসভা এই অবৈধ বসতিগুলোর অনুমোদন দেয়। যদিও নেতানিয়াহু সরকার এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক সেন্সরশিপ প্রত্যাহারের পর স্থানীয় সংবাদমাধ্যমগুলো এই সিদ্ধান্তের কথা প্রকাশ করে।
ওআইসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েলের এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে নস্যাৎ করা। সংস্থাটি ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের এই আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়ে ব্যবস্থা নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।


-1778455118-16678_1778455263.webp)

