ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার সর্বশেষ লিখিত বার্তায় জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না। তবে জাতি হিসেবে নিজেদের অধিকার রক্ষায় তারা বদ্ধপরিকর। একইসঙ্গে আগ্রাসনকারীরা শাস্তি পাবে।
শুক্রবার (১০ এপ্রিল) এ সংবাদ প্রকাশ করেছে এএফপি ও জিও নিউজ।
রাষ্ট্রীয় টিভিতে পাঠ করা ওই বার্তায় মোজতবা বলেন, আমরা যুদ্ধ করতে উৎসুক নই। আমরা কোনো সংঘাত চাই না। তবে কোনো অবস্থাতেই আমরা আমাদের বৈধ অধিকার ত্যাগ করব না।
তিনি বলেন, “আমরা সমগ্র ‘প্রতিরোধ ফ্রন্ট’কে একটি একক সত্তা হিসেবে বিবেচনা করি।” এটি মূলত লেবাননের প্রতি একটি স্পষ্ট ইঙ্গিত, যেখানে ইসরায়েল ইরানের মিত্র হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ করছে।
মোজতবা হুঁশিয়ারি দিয়ে বলেন, মহান আল্লাহর ইচ্ছায়, যারা আমাদের দেশে হামলা করেছে, সেই আগ্রাসনকারীরা শাস্তি পাবে। তাদের শাস্তি না দিয়ে - রেহাই দেওয়া হবে না।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোজতবার বেঁচে থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তিনি আঘাত থেকে সুস্থ হয়ে উঠছেন। টেলিভিশন চ্যানেলটি তার কিছু ছবিও প্রচার করেছে, তবে সেগুলো কবে তোলা তা নির্দিষ্ট করে জানায়নি।


-1778455118-16678_1778455263.webp)

