ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষিতে গত মঙ্গলবার রাতে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এ যুদ্ধবিরতির পরও হরমুজ প্রণালি দিয়ে অল্প জাহাজ চলাচল করছে।
শুক্রবার (১০ এপ্রিল) এ সংবাদ প্রকাশ করেছে বিবিসি।
মেরিনট্রাফিক নামক ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত মাত্র ১৫টি জাহাজ এই প্রণালি অতিক্রম করেছে।
অথচ, সংঘাত শুরু হওয়ার আগে এই জলপথে প্রতিদিন গড়ে প্রায় ১৪০টি জাহাজ চলাচল করত। সাম্প্রতিক পারাপার হওয়া ১৫টি জাহাজের মধ্যে চারটি ছিল তেল, গ্যাস বা রাসায়নিকবাহী ট্যাঙ্কার এবং বাকিগুলো বিভিন্ন ধরনের কনটেইনার জাহাজ।
সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুসারে বোঝা যাচ্ছে যে যুদ্ধবিরতির পরও হরমুজ প্রণালি দিয়ে অল্প জাহাজ চলাচল করছে।
উল্লেখ্য, যুদ্ধবিরতির শর্তাবলীতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজের ‘নিরাপদ চলাচলের’ বিধান রয়েছে। তবে ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে, সেটিকে ধ্বংস করে ফেলা হবে।
লয়েডস লিস্টের নৌ-বিশ্লেষকদের মতে, পাঁচ সপ্তাহ আগে সংঘাত শুরু হওয়ার পর ইরানের অবরোধের কারণে পারস্য উপসাগরে বর্তমানে প্রায় ৮০০টি জাহাজ আটকা পড়ে আছে। যার বেশিরভাগই পণ্যবোঝাই নৌযান।


-1778455118-16678_1778455263.webp)

