ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যেখানে প্রয়োজন সেখানেই হিজবুল্লাহর ওপর হামলা করবে ইসরায়েল। যারা ইসরায়েলি নাগরিকদের স্বার্থের বিরুদ্ধে যাবে, আমরা তাদের ওপর আঘাত হানব।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) আলজাজিরা এ সংবাদ প্রকাশ করেছে।
গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলার একদিন পরই হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট জানিয়েছেন, যেখানে প্রয়োজন সেখানেই হিজবুল্লাহর ওপর হামলা করবে ইসরায়েল।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নেতানিয়াহু বলেন, ‘আমরা পূর্ণ শক্তি, নির্ভুলতা এবং দৃঢ়তার সাথে হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রেখেছি। আমাদের বার্তা পরিষ্কার—যারা ইসরায়েলি বেসামরিক নাগরিকদের স্বার্থের বিরুদ্ধে কাজ করবে, আমরা তাদের ওপর আঘাত হানব।’
তিনি আরও বলেন, ‘ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বাসিন্দাদের নিরাপত্তা পুরোপুরি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা প্রয়োজনীয় সব স্থানে হিজবুল্লাহকে আঘাত করে যাব।’
হিজবুল্লাহর সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এই কড়া বার্তা দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।


-1778455118-16678_1778455263.webp)

