ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও হরমুজ প্রণালিতে খুব একটা জাহাজ চলাচল করছে না। এখন জলপথটি প্রায় স্থবির হয়ে গেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) আলজাজিরা এ সংবাদ প্রকাশ করেছে।
গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে,ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি হওয়া সত্ত্বেও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হচ্ছে না। এ জলপথটি এখন প্রায় স্থবির হয়ে গেছে।
শিপ ট্র্যাকারদের তথ্য বিশ্লেষণ করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এই গুরুত্বপূর্ণ প্রণালি দিয়ে মাত্র একটি তেলবাহী ট্যাংকার এবং পাঁচটি ড্রাই বাল্ক ক্যারিয়ার চলাচল করেছে।
ক্যাপলার, লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স এবং সিগন্যাল ওশেন-এর সংগৃহীত তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকেই এই প্রণালিতে জাহাজ চলাচল নগণ্য হয়ে পড়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে হাতেগোনা কয়েকটি মাত্র জাহাজ যাতায়াত করছে।
বাজার বিশ্লেষকদের হিসাব মতে, ২৮ ফেব্রুয়ারির আগে এই প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ১৪০টি জাহাজ চলাচল করত। সেই তুলনায় বর্তমান পরিস্থিতিকে প্রায় ‘স্থবির’ বলা চলে।


-1778455118-16678_1778455263.webp)

