ইসরায়েলি বিমান হামলায় ইরানের মধ্যাঞ্চলীয় শহর কাশানের ‘ইয়াহইয়া আবাদ’ রেলসেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল)ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ ও আলজাজিরা এ সংবাদ প্রকাশ করেছে।
গণমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের মধ্যাঞ্চলীয় শহর কাশানের ‘ইয়াহইয়া আবাদ’ রেলসেতুতে ইসরায়েলি বিমান হামলায় দুজন নিহত হয়েছেন। ইসফাহানের উপ-গভর্নরের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো এই প্রাণহানির খবর নিশ্চিত করেছে। হামলার কিছু সময় আগেই ইসরায়েলি সামরিক বাহিনী ইরানি নাগরিকদের তাদের ‘নিরাপত্তার’ স্বার্থে ট্রেন ব্যবহার না করার জন্য একটি সতর্কতা জারি করেছিল।
এদিকে ইরানের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে,মাশহাদ শহরের গভর্নর কেন্দ্রীয় রেলস্টেশন থেকে সব ধরনের ট্রেন চলাচল অবিলম্বে স্থগিত করার ঘোষণা দিয়েছেন।
মেহের নিউজ এজেন্সির তথ্যমতে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। বেসামরিক নাগরিকদের রেল যোগাযোগ এড়িয়ে চলার জন্য ইসরায়েলের পক্ষ থেকে দেওয়া হুমকির পরপরই ইরান এই পদক্ষেপ নিল।


-1778455118-16678_1778455263.webp)

