ইরানের জন্য জীবন দিতে প্রস্তুত এক কোটি ৪০ লাখ মানুষ। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।
গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন উৎসর্গ করার সংকল্প করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি জানান, ইরানকে রক্ষায় এ পর্যন্ত এক কোটি ৪০ লাখেরও বেশি সাহসী ইরানি নাগরিক তাদের জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন। আমিও ইরানের জন্য আমার জীবন উৎসর্গ করেছি।
মাসুদ পেজেশকিয়ান বলেন, অতীতে আমি আমার জীবন ইরানের জন্য উৎসর্গ করতে প্রস্তুত ছিলাম। এখনও দেশের জন্য জীবন দিতে রাজি আছি। ভবিষ্যতেও আমি আমার জীবন ইরানের জন্য উৎসর্গ করতে চাই।
২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ইরানে বেশ কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তিকে লক্ষ্য করে গুপ্তহত্যা চালিয়েছে। এর মধ্যে রয়েছেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রভাবশালী সচিব আলী লারিজানি।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলমান এই সংঘাতের ফলে দেশটিতে এখন পর্যন্ত অন্তত দুই হাজার ৭৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া যুদ্ধে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৬ হাজার ৫০০ জনে।


-1778455118-16678_1778455263.webp)

