প্রতিদিনের যোগাযোগে হোয়াটসঅ্যাপ এখন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তবে অপরিচিত নম্বর থেকে বিরক্তিকর কল বা মেসেজ এলে অনেকেই সেগুলো ব্লক করে রাখেন। কিন্তু কখনো কখনো ভুল করে প্রয়োজনীয় কোনো নম্বরও ব্লক হয়ে যেতে পারে।
তাই জানা জরুরি, কীভাবে সহজেই ব্লক লিস্ট দেখা এবং প্রয়োজন হলে নম্বর আনব্লক করা যায়।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা নিচের ধাপগুলো অনুসরণ করে খুব সহজেই ব্লক করা নম্বরের তালিকা দেখতে পারবেন:
এখানে আপনি সব ব্লক করা নম্বরের তালিকা দেখতে পাবেন। কোনো নম্বর আনব্লক করতে চাইলে সেটিতে ট্যাপ করে সহজেই Unblock করা যাবে।
কাউকে ব্লক করলে কিছু সুবিধা বন্ধ হয়ে যায়, আবার কিছু বিষয় আগের মতোই থাকে। যেমন-
মেসেজ ও কল: ব্লক করা ব্যক্তি আপনাকে সরাসরি মেসেজ বা কল করতে পারবেন না
গ্রুপ চ্যাট: একই গ্রুপে থাকলে একে অপরের মেসেজ দেখা যাবে
অনলাইন স্ট্যাটাস: ব্লক করা ব্যক্তি আপনার অনলাইন বা লাস্ট সিন দেখতে পারবেন না
স্ট্যাটাস আপডেট: নতুন স্ট্যাটাস তারা দেখতে পাবে না, তবে আগের স্ট্যাটাস ২৪ ঘণ্টা পর্যন্ত দেখা যেতে পারে
ভুল করে গুরুত্বপূর্ণ কাউকে ব্লক করে ফেললে চিন্তার কিছু নেই। কয়েকটি সহজ ধাপ অনুসরণ করেই আপনি ব্লক লিস্ট দেখে প্রয়োজনীয় নম্বর আবার চালু করতে পারবেন।
খেয়াল রাখবেন ব্লক করার পরও কিছু বিষয় জানা জরুরি। কাউকে ব্লক করলেও যদি আপনারা একই গ্রুপে থাকেন, তাহলে একে অপরের পাঠানো বার্তা দেখা যাবে। তবে ব্লক করা ব্যক্তি আপনার অনলাইন স্ট্যাটাস বা লাস্ট সিন দেখতে পারবে না। আপনার নতুন কোনো স্ট্যাটাসও তার কাছে দৃশ্যমান হবে না।
তবে মনে রাখবেন, ব্লক করার আগে দেওয়া স্ট্যাটাস ২৪ ঘণ্টা পূর্ণ না হওয়া পর্যন্ত সে দেখতে পারবে। একইভাবে, আপনিও ব্লক করার আগে সেই ব্যক্তির দেওয়া স্ট্যাটাস নির্দিষ্ট সময় পর্যন্ত দেখতে পারবেন।




