জর্ডানে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের হাতে পাসপোর্ট থাকলে সে দেশে বৈধভাবে নিয়োগের ক্ষেত্রে কোনো খরচ লাগবে না বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
সোমাবর (২০ এপ্রিল) রাত সাড়ে ১০টায় মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়, হাতে পাসপোর্ট থাকলে জর্ডানে বৈধভাবে নিয়োগের ক্ষেত্রে কোনো খরচ নেই। এক টাকাও না! ঢাকার মেডিক্যাল, আসা-যাওয়া, থাকা-খাওয়া আর চিকিৎসা—সবই ফ্রি!
এজেন্ট বা দালাল কোনো টাকা চাইলে সেটি অবৈধ নিয়োগ বলে সতর্ক করে মন্ত্রণালয়।
মন্ত্রণালয় বলছে, দালালের হাতে টাকা তুলে দেওয়ার আগে সাতবার ভাবুন।
সতর্কবার্তায় আরও বলা হয়, দরকার হলে আপনার ভিসা আমাদের দিয়ে যাচাই করুন। এজন্য এজেন্টের পরিচয় আর ভিসার কপি পাঠান।
সবাইকে অবৈধ নিয়োগ থেকে দূরে থাকার আহ্বান জানায় মন্ত্রণালয়।




