বর্তমান সময়ের তরুণ-তরুণী, ছাত্র-ছাত্রী ও প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান।
তিন মাসের গল্প নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি।
শুরুতে এফএম রেডিওতে কাজ করতেন ফারহান। পরে নাট্যকার হিসেবে চলচ্চিত্র জগতে অভিষেক তার।
আবেগপূর্ণ ও বাস্তব দৃশ্যে অভিনয়ের মাধ্যমে সকলের কাছে খুব অল্প দিনেই শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।
অভিনয়ের জগতে তার সবচেয়ে পছন্দ কমেডি। তবে বড় পর্দায় যাওয়ার আগে ছোট পর্দায় নিজেকে আরও পোক্ত করতে চান মুশফিক আর ফারহান।