মেহজাবীন চৌধুরী বাংলাদেশি মডেল ও অভিনেত্রী।
২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন তিনি।
লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা তার অভিনয় ক্যারিয়ারের দরজা খুলে দিয়েছিল।
মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের একটি টিভি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে মেহজাবীন পরিচিতি অর্জন করেন।
বর্তমানে বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন এই অভিনেত্রী।