তানজিন তিশা বাংলাদেশি অভিনেত্রী, মডেল ও টেলিভিশন উপস্থাপিকা।
টেলিভিশন নাটক ও ধারাবাহিকে অভিনয় করেন তিনি।
ইউ-টার্ন নাটকে অভিনয়ের জন্য সেরা নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন তিশা।
২০১২ সালে ইউটিউবে প্রচারিত রিজভি ওয়াহিদ ও শুভমিতার গাওয়া চোখেরি পলকে মিউজিক ভিডিওতে অভিনয় করে তারকা খ্যাতি পান তিনি।
বাংলা নাটকে বেশ জনপ্রিয় নাম তানজিন তিশা।