শাকিব খান বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, গায়ক, চলচ্চিত্র সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব।
গণমাধ্যমে কিং খান ও ঢালিউড কিং হিসাবে সম্বোধন করা হয় তাকে।
সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালবাসা চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিনি।
বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা এই ঢালিউড কিং।
কর্মজীবনে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আটটি মেরিল-প্রথম আলো পুরস্কার, তিনটি বাচসাস পুরস্কার ও চারটি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার অর্জন করেছেন শাকিব।