নুসরাত ফারিয়া বাংলাদেশি অভিনেত্রী, গায়ক, মডেল, টিভি হোস্ট ও রেডিও জকি।
বাংলাদেশের পাশাপাশি ভারতের বাংলা সিনেমারও জনপ্রিয় অভিনেত্রী তিনি।
২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার আশিকী চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিষেক তার।
আশিকী সিনেমায় কাজের জন্য শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন তিনি।
বেশকিছু ভারতীয় সুপারহিট বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী।