পাকিস্তানের অন্যতম জনপ্রিয় ও বিখ্যাত অভিনেতা দানিশ তাইমুরের নতুন সিরিয়াল আসছে শিগগির। সাহসী অন-স্ক্রিন রোমান্স এবং আলোড়ন তোলা নাটকের জন্য আলাদাভাবে পরিচিতি রয়েছে তার। সম্প্রতি দানিশ তাইমুর নিজেই একটি ভিডিওর মাধ্যমে ভক্তদের সঙ্গে তার আসন্ন নাটকের বিস্তারিত শেয়ার করেছেন। প্রথমে সিরিয়ালটির নাম ‘নিস্তার’ জানা গেলেও এখনো নাম চূড়ান্ত হয়নি বলে তাইমুর জানান।
ভক্তদের নতুন সিরিয়ালের সুখবর দিয়ে ভিডিওতে দানিশ তাইমুর বলেন, ‘আমাদের নতুন সিরিয়াল শিগগির শুরু হচ্ছে। আমার সঙ্গে অনমোল বালোচ ও নাইমা বাট থাকছেন পর্দায়। অসাধারণ এ গল্পটিকে প্রাণবন্ত করে তোলার জন্য রয়েছেন বেশ কিছু তারকা।’ নাটকটিতে তাইমুরের সঙ্গে পর্দা ভাগ করবেন 'এক সিতাম অউর', 'সিফ তুম' এবং 'মান আংগান' খ্যাত পাকিস্তানি অভিনেত্রী-মডেল আনমোল বালোচ। অসাধারণ অভিনয় ও সৌন্দর্য দিয়ে এরই মধ্যে ভক্তদের ক্র্যাশে পরিণত হয়েছেন তিনি।
সিরিয়ালটির নাম কী হবে—দর্শকদের এই কৌতূহলী প্রশ্নের উত্তরে তাইমুর বলেন, ‘এর নাম কিন্তু ‘নিস্তার’ নয়, যে নামটি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। আমরা এখনও নাম প্রকাশ করিনি। আমি শিগগিরই নামটি প্রকাশ করব।’ পাশাপাশি পাকিস্তানি ছোট পর্দার তারকা ভক্তদের তার নাটকের নাম ঠিক করার জন্য মতামত চান। সূত্র: রিভিউইট
ইনস্টাগ্রামে তুমুল জনপ্রিয় দানিশ তাইমুরের প্রায় ৮.৯ মিলিয়ন ফলোয়ার রয়েছে। তার জনপ্রিয় নাটকগুলো হলো দিওয়াঙ্গি, ক্যায়সি তেরি খুদগারজি, জান নিসার, আব দেখ খুদা কেয়া করতা হ্যায়, তেরি ছাওঁ মেঁ এবং ইশক হ্যায়। শের এবং মন মাস্ত মালাং-এর মতো সাম্প্রতিক হিট নাটকগুলোয় ভক্তরা তার অভিনয়ের প্রশংসা করেছেন। ২০১৫ সালে ইয়াসির জাসওয়ালের থ্রিলার জালাইবি দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার।




