এ বছরের কান আন্তর্জাতিক সিরিজ উৎসবে মর্যাদাপূর্ণ মাদাম ফিগারো রাইজিং স্টার পুরস্কার জিতেছেন ব্ল্যাকপিঙ্ক সুন্দরী কিম জিসো। সম্প্রতি বড় ভাই কিম জং-হুনের নারী কেলেঙ্কারির ঘটনায় জেরবার থাকা পপ তারকার জন্য এই স্বীকৃতি বয়ে এনেছে স্বস্তি।
কোরিয়ান পপ তারকা জিসো ‘নিউটোপিয়া’ ও ‘বয়ফ্রেন্ড অন ডিমান্ড’-এর জন্য সম্মানজনক পুরস্কারটি জিতলেন। প্রথম এশীয় এবং কোরিয়ান অভিনেত্রী হিসেবে মাদাম ফিগারো রাইজিং স্টার অ্যাওয়ার্ড জিতলেন।
সাম্প্রতিক সময়ে বড় ভাই কিম জং-হুনের যৌন নিপীড়নে জড়িত থাকার ফৌজদারি তদন্তের কারণে শিরোনামে ছিলেন। অভিযোগটি সিউলের গাংনাম পুলিশ স্টেশনের তদন্তাধীন। এ ব্যাপারে খুবই বিব্রতকর অবস্থায় ছিলেন জিসো।
কোরিয়ান জম্বি-হরর থ্রিলার প্রাইম ভিডিওর 'নিউটোপিয়া'তে দুর্দান্ত অভিনয় করেন জিসো। পপ তারকা হলেও তার অনবদ্য অভিনয় দক্ষতায় সব মহলের প্রশংসা পান। এ ছাড়া নেটফ্লিক্সে এ বছর মুক্তি পাওয়া ‘বয়ফ্রেন্ড অন ডিমান্ড’ জিসো নিয়ে যায় অনন্য উচ্চতায়। রোমান্টিক কমেডি-ড্রামায় ব্ল্যাকপিঙ্ক তারকার ভার্চুয়াল রোমান্স নজর কাড়ে সবার।
আন্তর্জাতিক এই স্বীকৃতি পেয়ে আপ্লুত জিসো ভক্তদের ধন্যবাদ জ্ঞাপন করেন। সবার অকুণ্ঠ সমর্থনই তাকে প্রতিনিয়ত শিখতে সাহায্য করে। এর ফলেই সংগীত কিংবা অভিনয়—সেরাটাই বেরিয়ে আসে।
বড় ভাইয়ের বিতর্কিত কর্মকাণ্ডে মানসিকভাবে বিধ্বস্ত থাকা জিসো ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানান।



-1778389301-16579_1778389350.webp)