ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন সর্বশেষ
Live Icon ●LIVE

ঈদের আনন্দ বাড়াবে পাঁচটি কে-ড্রামা

এশিয়া পোস্ট বিনোদন

  ১৫ মার্চ ২০২৬, ১৪:০৪
বেশ কিছু কে-ড্রামা বাড়াবে ঈদের আনন্দ। ছবি: সংগৃহীত

ঈদের আনন্দকে বাড়াতে আসছে বেশ কিছু কোরিয়ান ড্রামা-সিনেমা। কে-ড্রামা নিয়ে সব সময়ই আগ্রহী সিনেপ্রেমীরা। চলতি মাসটি কে-ড্রামা ভক্তদের জন্য জমকালো হয়ে দেখা দিয়েছে। এরই মধ্যে পার্ক মিন ইয়ং ও উই হা জুন অভিনীত ‘সাইরেন’স কিস’, ‘স্টিল শাইনিং’, ‘বয়ফ্রেন্ড অন ডিমান্ড’, ‘ফ্যান্টম ল’ইয়ার’সহ কয়েকটি সিনেমা-ড্রামা দর্শকপ্রিয়তা অর্জন করেছে। মাসের শেষ প্রান্তিকেও ঈদের আমেজ বাড়াতে রয়েছে কয়েকটি নাটক-সিনেমা। কে-ড্রামা ভক্তরা এসব নাটক-সিনেমা উপভোগের অপেক্ষায়।

পরিবর্তন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

১. ডাক্তার শিন

এবারের বড় আকর্ষণ ‘ডাক্তার শিন’
ঈদের সময়ের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে আসছে ‘ডাক্তার শিন’। রোমান্স, থ্রিলার, ফ্যান্টাসির এক ত্রিফলা দেখা যাবে সিরিজটিতে। এক জনপ্রিয় অভিনেত্রী মোমোকে বিয়ে করতে প্রস্তুত নিউরোসার্জন শিন জু শিন। কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় মস্তিষ্ক বিকৃত হয়ে যায় মোমোর। ফলে তার আবেশী প্রেমের পাশাপাশি সঙ্গীকে বাঁচানোর প্রাণান্ত চেষ্টা করে ডাক্তার। অবৈধভাবে করা হয় মস্তিষ্ক স্থানান্তর। এরকম ঘটনা নিয়ে হাজির হচ্ছে ১৬ পর্বের নাটকটি। লি সিউং হুন পরিচালিত কে-ড্রামাটি দেখা যাবে টিভি চোসুনে।

২. ক্লাইম্যাক্স

‘ক্ল্যাইম্যাক্স’ দেখা যাবে ১৬ মার্চ  থেকে
রহস্য আর রাজনৈতিক মেলোড্রামানির্ভর ১০ পর্বের ‘ক্লাইমেক্স’ দেখা যাবে ১৬ মার্চ থেকে। জু জি হুন, হা জি ওন, ওহ জং সে অভিনীত কে-ড্রামাটি পরিচালনা করেছেন লি জি ওন। একজন প্রসিকিউটর সিউলের মেয়রকে অপসারণের চেষ্টা করার সময় আবিষ্কার করেন যে, তার নিজের স্ত্রীই কিছু তথ্য গোপন রেখেছেন, যেগুলো ক্ষতিকর হয়ে উঠতে পারে। এভাবেই শুরু হয় এক আইনি জটিলতা, যা তিনি আগে কখনও দেখেননি।

৩. রেডি অর নট: টেক্সাস

জনপ্রিয় অভিনেতা লি সিও জিন
জনপ্রিয় কোরিয়ান অভিনেতা লি সিও জিন অভিনীত ‘রেডি অর নট: টেক্সাস’-এর প্রথম সিজন আসতে যাচ্ছে ২৪ মার্চ। তার সঙ্গে পর্দা ভাগ করেছেন কোরিয়ান সুন্দরী ইয়ং সিওক। দশ পর্বের এই ড্রামায় লি সিওকে দেখা যায়, আমেরিকান সংস্কৃতি অন্বেষণের জন্য ইয়ং সিওককে নিয়ে ডালাসে যান। সেখানে তাদের স্বপ্নে ধাক্কা লাগে। দুজনই অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হন। এই রিয়েলিটি অ্যাডভেঞ্চারটি নেটফ্লিক্সে দেখা যাবে।

৪. ক্যাবেজ ইওর লাইফ

দুর্দান্ত কমেডি দেখা যাবে ‘ক্যাবেজ ইওর লাইফ’-এ
পারিবারিক এই কে-ড্রামায় উঠে আসবে শহরের পরিবেশের সঙ্গে গ্রামীণ জীবনযাপনের এক তুলনামূলক চিত্র। গল্পটিতে নায়ককে দেখা যাবে রাজধানী সিউল থেকে গ্রামে এসে সেখানকার জীবনযাপনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে। সেখানে দেখা মেলে আত্ম-আবিষ্কার ও রোমান্সের এক কঠিক মেলবন্ধন। এতে অভিনয় করবেন লি সু কিউং, লি জিন উ ও লি সিও হোয়ান প্রমুখ। কমেডি নাটকটি কেবিএসে দেখা যাবে ২৬ মার্চ।

৫. আওয়ার হ্যাপি ডে’জ

‘আওয়ার হ্যাপি ডেজ’ পরিচালনা করেন লি জে সাং
একজন আনাড়ি মহিলা এবং একজন নিখুঁত পুরুষের জীবনের টুকরো টুকরো অভিজ্ঞতা ও রোমান্সের গল্প নিয়ে নির্মিত কে-ড্রামা ‘আওয়ার হ্যাপি ডে’জ’ আসবে মাসের একদম শেষ দিকে। জনপ্রিয় জুটি ইউন জং হুন ও উহম হিউন কিউংয়ের এই ভালোবাসার গল্পটি দর্শকদের ভালো লাগবে। তাদের রসায়ন দেখতে উন্মুখ কোরিয়ান ড্রামা ভক্তরা। ভালোবাসায় ভরা এই ড্রামাটি পরিচালনা করেছেন লি জে সাং। কেবিএস১ চ্যানেলে ৩০ মার্চ দেখা যাবে সিরিজটি।

‘ইনশাআল্লাহ’ বলে টিকটকে ঝড় অ্যান হ্যাথাওয়ের
সম্প্রতি বিশ্বখ্যাত পিপল ম্যাগাজিনের এ বছরের বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীর তকমা পেয়েছেন হলিউড সেনসেশন অ্যান হ্যাথাওয়ে। এবার ফের সামাজিকমাধ্যমে ঝড় তুললেন এই সুন্দরী। এক সাক্ষাৎকারে সুন্দরভাবে ‘ইনশাআল্লাহ’ বলে টিকটক মাতালেন ৪৩ বছর বয়সী অ্যান হ্যাথওয়ে। হলিউড তারকা অ্যান হ্যাথাওয়ে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে চলচ্চিত্র জগতে বার্ধক্য ও দীর্ঘায়ু নিয়ে আলোচনা করছিলেন। তিনি সর্বশেষ সিনেমা ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’-এর প্রচারণায় পিপল ম্যাগাজিনের সঙ্গে কথা বলছিলেন। এক পর্যায়ে হলিউড অভিনেত্রী বলেন ওঠেন—‘আমি একটি দীর্ঘ, সুস্থ জীবন চাই, ইনশাআল্লাহ। আমি তেমনটাই আশা করি।’ আরবি শব্দগুচ্ছ ‘ইনশাআল্লাহ’র অনুপম ব্যবহার অ্যানকে অনলাইনে বিপুলভাবে সমাদৃত করছে। আরবি বাক্যাংশটির ব্যবহার ব্যাপকভাবে সাড়া ফেলেছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দর্শকদের মধ্যে। শব্দটি সাধারণত ভবিষ্যতের জন্য আশা প্রকাশ করতে ব্যবহৃত হয়। সাক্ষাৎকারটির ভিডিও মুহূর্তে টিকটকে ৩ লাখেরও বেশি লাইক পেয়েছে। হলিউডে দুই দশকেরও বেশি সময় কাটানোর রহস্য খোলামেলাভাবে উপস্থাপন করেন অ্যান হ্যাথাওয়ে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কীভাবে তার দৃষ্টিভঙ্গি বদলেছে, তাও আলোচনা করেন। বেশ কয়েকজন টিকটক ব্যবহারকারী বার্ধক্য নিয়ে তার প্রজ্ঞার প্রশংসা করেছেন, তাদের মধ্যে একজন বলেছেন, ‘সাম্প্রতিক সাক্ষাৎকারে তাকে এত সুন্দর আর কখনো দেখিনি। এই অ্যানকে দেখতে খুব ভালো লাগছে।’ আরেকজন ভক্ত লেখেন, ‘মাশাআল্লাহ, বোন আমার।’ ২০০১ সালে ‘দ্য প্রিন্সেস ডায়েরিজ’-এর মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু। এরপর ‘ব্রোকব্যাক মাউন্টেন’, ‘বিকামিং জেইন’, ‘এলিস ইন ওয়ান্ডারল্যান্ড’ কিংবা ‘লেস মিজারেবলস’ দিয়ে দর্শকহৃদয় জয় করেন। ‘লেস মিজারেবলস’-এর জন্য জিতেছেন অস্কারও।  

আশিরকে ‘পাকিস্তানি শাহরুখ’ বললেন নাদিয়া
পাকিস্তানি গ্ল্যামার জগতে জনপ্রিয় নাম নাদিয়া হুসেন। দীর্ঘদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছেন পাকিস্তানি বিনোদন ভুবনে। নাদিয়াকে পাকিস্তানের প্রথম সুপার মডেল হিসেবে ধরা হয়। এবার তিনি প্রশংসায় ভাসালেন নবাগত তরুণ অভিনেতা আশির ওয়াজাহাতকে। আশিরকে তিনি ‘পাকিস্তানি শাহরুখ’ বলেও মন্তব্য করেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নাদিয়া হুসেন লেখেন, আশিরের অভিনয় রীতিমতো হৃদয় ছুঁয়ে যায়। সে হলো আমাদের ‘এসআরকে’। এ সময় আশিরের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন দীর্ঘদিন ধরে পাকিস্তানি বিনোদন ভুবন দাপিয়ে বেড়ানো নাদিয়া হুসেন। এআরওয়াই ডিজিটালের জনপ্রিয় প্রাইম-টাইমের পরিবারকেন্দ্রিক ও আবেগঘন কাহিনিনির্ভর ড্রামা সিরিজ ‘কাফিল’ সম্প্রতি শেষ হয়েছে। ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করা এই ড্রামাটি ব্যাপকভাবে আলোচিত ছিল। সেখানে দুর্দান্ত অভিনয় করেন আশির ওয়াজাহাত। নতুন হলেও তার সাবলীল অভিনয় সবার মন কেড়েছে। আশির যে অদূর ভবিষ্যতে পাকিস্তানি বিনোদন ভুবনের শক্তিশালী তারকা হয়ে উঠবেন—এতে কারও সন্দেহ নেই। নাদিয়া হুসেন ‘কাফিল’-এ সুবুকের চরিত্রে অভিনয় করা আশির ওয়াজাহাতের অভিনয়ের প্রশংসা করেন। তরুণ অভিনেতার অভিনয়কে সুন্দর, সূক্ষ্ম, নিয়ন্ত্রিত, আবেগপূর্ণ ও আত্মবিশ্বাসী বলে জানান। নাটকটি পাকিস্তানি সুপার মডেলের হৃদয় ছুঁয়ে গেছে এবং আশিরকে তিনি ‘পাকিস্তানের এসআরকে’ বলে উল্লেখ করেন। সূত্র: রিভিউইট ‘কাফিল’-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন উমেরা আহমেদ এবং পরিচালনা করেছেন মীসাম নাকভি। পারিবারিক এই ড্রামাটি বিগ ব্যাং এন্টারটেইনমেন্টের একটি উপস্থাপনা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানাম সাঈদ, ইমাদ ইরফানি, হাসান খান, আশির ওয়াজাহাত ও আরিকা হক। এরই মধ্যে আশির ওয়াজাহাত হাম টিভি অ্যাওয়ার্ডে সেরা টেলিভিশন চলচ্চিত্রের পুরস্কার জিতেছেন। এই স্বীকৃতি একজন নবাগত অভিনেতার জন্য খুবই তাৎপর্যপূর্ণ।  

ব্ল্যাকপিঙ্কের জিসো জিতলেন রাইজিং স্টার পুরস্কার (ভিডিওসহ)
এ বছরের কান আন্তর্জাতিক সিরিজ উৎসবে মর্যাদাপূর্ণ মাদাম ফিগারো রাইজিং স্টার পুরস্কার জিতেছেন ব্ল্যাকপিঙ্ক সুন্দরী কিম জিসো। সম্প্রতি বড় ভাই কিম জং-হুনের নারী কেলেঙ্কারির ঘটনায় জেরবার থাকা পপ তারকার জন্য এই স্বীকৃতি বয়ে এনেছে স্বস্তি। কোরিয়ান পপ তারকা জিসো ‘নিউটোপিয়া’ ও ‘বয়ফ্রেন্ড অন ডিমান্ড’-এর জন্য সম্মানজনক পুরস্কারটি জিতলেন। প্রথম এশীয় এবং কোরিয়ান অভিনেত্রী হিসেবে মাদাম ফিগারো রাইজিং স্টার অ্যাওয়ার্ড জিতলেন। সাম্প্রতিক সময়ে বড় ভাই কিম জং-হুনের যৌন নিপীড়নে জড়িত থাকার ফৌজদারি তদন্তের কারণে শিরোনামে ছিলেন। অভিযোগটি সিউলের গাংনাম পুলিশ স্টেশনের তদন্তাধীন। এ ব্যাপারে খুবই বিব্রতকর অবস্থায় ছিলেন জিসো। কোরিয়ান জম্বি-হরর থ্রিলার প্রাইম ভিডিওর 'নিউটোপিয়া'তে দুর্দান্ত অভিনয় করেন জিসো। পপ তারকা হলেও তার অনবদ্য অভিনয় দক্ষতায় সব মহলের প্রশংসা পান। এ ছাড়া নেটফ্লিক্সে এ বছর মুক্তি পাওয়া ‘বয়ফ্রেন্ড অন ডিমান্ড’ জিসো নিয়ে যায় অনন্য উচ্চতায়। রোমান্টিক কমেডি-ড্রামায় ব্ল্যাকপিঙ্ক তারকার ভার্চুয়াল রোমান্স নজর কাড়ে সবার। আন্তর্জাতিক এই স্বীকৃতি পেয়ে আপ্লুত জিসো ভক্তদের ধন্যবাদ জ্ঞাপন করেন।  সবার অকুণ্ঠ সমর্থনই তাকে প্রতিনিয়ত শিখতে সাহায্য করে। এর ফলেই সংগীত কিংবা অভিনয়—সেরাটাই বেরিয়ে আসে। বড় ভাইয়ের বিতর্কিত কর্মকাণ্ডে মানসিকভাবে বিধ্বস্ত থাকা জিসো ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানান।

প্রিয়াঙ্কার দুর্ধর্ষ নতুন মিশন শুরু ৬ মে
বিশ্বব্যাপী গুপ্তচর সংস্থা সিটাডেলের পতন ঘটেছে এবং এর এজেন্টদের স্মৃতি মুছে ফেলা হয়েছে। এখন সেই শূন্যতার সুযোগে মাথাচাড়া দিয়ে উঠছে শক্তিশালী সিন্ডিকেট। সিটাডেলের এজেন্টরা এখন কী করবেন? সেই প্রশ্নের উত্তর দিতে আসছে ‘সিটাডেল সিজন টু’। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া অ্যাকশন-প্যাকড ‘সিটাডেল’-এর প্রথম সিজনে ঝড় তুলেছিলেন। দুর্ধর্ষ অ্যাকশনে ওটিটি প্ল্যাটফর্ম মাতিয়ে রাখেন। এবার জনপ্রিয় এ সিরিজটির পরিচালক ও নির্বাহী প্রযোজক ডেভিড ওয়েল ঘোষণা দিলেন, ‘সিটাডেল সিজন টু’ আসছে আগামী ৬ মে। বহুল প্রতীক্ষিত দ্বিতীয় সিজনের প্রিমিয়ারের তারিখ ঘোষণা করে অফিসিয়াল ট্রেলার উন্মোচন করেছে প্রাইম ভিডিও। ওটিটি প্ল্যাটফর্মে বিশ্বজুড়ে ২৪০টিরও বেশি দেশ ও অঞ্চলে একসঙ্গেই দেখা যাবে সিরিজটি। স্পাই থ্রিলারটিতে রিচার্ড ম্যাডেন, প্রিয়াঙ্কা চোপড়া ও স্ট্যানলি টুচি একটি সংস্থার অভিজাত এজেন্ট। সংস্থাটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরিবারগুলোর মদদপুষ্ট এক নির্মম নেটওয়ার্ক, ম্যান্টিকোরের দ্বারা ধ্বংস হয়ে যায়। নতুন সিজনে সেই তিন এজেন্টকে আবার ডাকা হয়। মানবতাবিধ্বংসী একটি ষড়যন্ত্র থামানোর জন্য বিশ্বব্যাপী একটি মিশন শুরু করতেই তাদের শরণাপন্ন হতে হয়। নতুন সিজনে মূল সিজনের কিছু পরিচিত মুখ যেমন লেসলি ম্যানভিল ও অ্যাশলি কামিংসকেও দেখা যাবে। এবারের সিজনটি আগের চেয়েও বেশি রোমাঞ্চকর হতে যাচ্ছে। অ্যামাজন এমজিএম স্টুডিও এবং রুশো ব্রাদার্সের ব্যানারে নির্মিত এই সিরিজের নির্বাহী প্রযোজক অ্যান্থনি রুশো ও জো রুশো। প্রিয়াঙ্কা চোপড়া জোনাস কীভাবে  ম্যান্টিকোরে বিরুদ্ধে লড়াই করে মানবজাতিকে বিপর্যয়ের হাত থেকে বাঁচাবেন—তা দেখার অপেক্ষায় ভক্তরা।

দর্শকহৃদয় জয় করল রহস্যময় ‘ইয়ং শার্লক’
ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে সম্প্রতি মুক্তি পেল গাই রিচির সিরিজ ‘ইয়ং শার্লক’। অপরিণত ও অমার্জিত এক তরুণের তুখোড় গোয়েন্দা হয়ে ওঠার গল্পটি রহস্যপ্রেমীদের মন কেড়েছে। সিরিজটির প্রথম সিজনে ১৯ বছর বয়সী শার্লক হোমস কীভাবে কিংবদন্তি গোয়েন্দা হয়ে উঠলেন—সেই গল্পই দেখা যায়।  গোয়েন্দা ভিত্তিক সিনেমা নির্মাণে খ্যাত ব্রিটিশ নির্মাতা গাই রিচি বরাবরই দর্শকদের চাহিদা মাথায় রেখে তার গল্প সাজান। আর গাই রিচি ও শার্লক হোমস—এ দুটি নাম যখন এক হয়, তখন রহস্যপ্রেমীদের প্রত্যাশার পারদ তুঙ্গে থাকাটাই স্বাভাবিক। ২০১১ সালে রবার্ট ডাউনি জুনিয়রকে নিয়ে বড় পর্দায় শার্লকের একটি অভাবনীয় মানদণ্ড তৈরি করেছিলেন রিচি। দীর্ঘ বিরতির পর আবারও তিনি ফিরলেন ‘ইয়ং শার্লক’ নিয়ে। অ্যামাজন প্রাইম ভিডিওর আট পর্বের এই সিরিজে শার্লককে দেখা গেছে একেবারেই ভিন্নরূপে। এক রকম বখাটে, পকেটমারে পারদর্শী এক তরুণ শার্লক। জেল থেকে মুক্তি পেতে তাকে সাহায্য করে বড় ভাই মাইক্রফট হোমস। তরুণ শার্লক অগোছালো, বিদ্রোহী; কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা। আর সেই ক্ষমতা দিয়েই ঘটনাপ্রবাহে এক তরুণ হয়ে ওঠে বিশ্বখ্যাত গোয়েন্দায়। সূত্র: হলিউড রিপোর্টার চটপটে সংলাপ ও স্লো-মোশন অ্যাকশন গাই রিচির সিগনেচার স্টাইল। সিরিজটিতে আধুনিকতার ছোঁয়া থাকলেও মূল শার্লক হোমসকে খুঁজে পাওয়া যায় না সেভাবে। আর্থার কোনান ডয়েলের শার্লক যেখানে বুদ্ধির লড়াইয়ে জয়ী হন, সেখানে রিচি তার শার্লককে অ্যাকশন হিরো বানিয়ে দেন। মূল চরিত্রে ফিনিস টিফিনের অভিনয় চলনসই হলেও জেমস মরিয়ার্টি চরিত্রে অভিনয় করা ডোনাল ফিনের কাছে কিছুটা ম্লান দেখা যায় তাকে। সব মিলিয়ে রহস্যপ্রেমী ও গোয়েন্দা ভক্তদের কাছে এক নতুন শার্লক উঠে এসেছেন। দর্শকরা প্রত্যক্ষ করতে পেরেছেন ভিক্টোরিয়ান যুগের আবহ। শার্লক হোমস নামের সঙ্গে যেমন একটি রহস্য লুকিয়ে থাকে, তার কিছুটা অভাবও ভক্তরা উপলব্ধি করেছেন। পুরোপুরি নিখুঁত না হলেও, শার্লক ভক্তদের কাছে ‘ইয়ং শার্লক’ এক ভিন্ন অভিজ্ঞতা ।   