স্টার সিনেপ্লেক্সে দুই মহাশক্তিধর সিনেমা
বিশ্ব সিনেমার জগতে আবারও বাজতে চলেছে রোমাঞ্চের দামামা! পর্দা কাঁপাতে, শ্বাসরুদ্ধকর অ্যাকশন আর দুর্দান্ত চমকে ফিরছে টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল : ফাইনাল রেকনিং’। ২৩ মে প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হচ্ছে অ্যাড্রেনালিনে ভরপুর মিশন। আর এ আনন্দ শুধু হলিউড ভক্তদের নয়। বাংলাদেশের দর্শকদের জন্য স্টার সিনেপ্লেক্সেও একযোগে মুক্তি পাচ্ছে এই বহুল আলোচিত চলচ্চিত্র। একই দিনে রুপালি পর্দায় নামছে আরেক ব্লকবাস্টার প্রতিশ্রুতি মার্ভেল স্টুডিওর ‘থান্ডারবোল্টস’। দুই মহাশক্তিধর সিনেমার মুখোমুখি সংঘর্ষে এখন যেন আগুন লাগার অপেক্ষা।
‘মিশন ইম্পসিবল : ফাইনাল রেকনিং’
হলিউড সুপারস্টার টম ক্রুজের আইকনিক সিনেমা ‘মিশন ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে দর্শকদের উন্মাদনা বরাবরই তুঙ্গে থাকে। এ ধরেন ফ্র্যাঞ্চাইজির ৭টি সিনেমা মুক্তি পেয়েছে। এবার ভক্তরা