‘টাঙ্গুয়ার হাওরে টুরিস্ট পুলিশের তথ্যসেবা কেন্দ্র করা হবে’
টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন বলেছেন, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বর্ষা মৌসুমে টাঙ্গুয়ার হাওর ও সংশ্লিষ্ট পর্যটন স্পটে আগত পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে বর্ষায় ছয় মাসের জন্য টুরিস্ট পুলিশের একটি তথ্য সেবা কেন্দ্র (হেল্প ডেস্ক) করা হবে। তার জন্য সম্ভাব্য জায়গাও নির্ধারণের ব্যবস্থা করা হচ্ছে। দুর্যোগকালীন সময়ে হাওরে বিপদ সংকেত দিতে পতাকা উড়ানোর ব্যবস্থা করা হবে।
বৃহস্পতিবার (২২মে) সকাল ১১টায় তাহিরপুর উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে টুরিস্ট পুলিশের আয়োজনে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সাখাওয়াত হোসেন বলেন, টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী সকল নৌকায় নাম্বারিং করতে হবে। কোনো নৌকা বিপদে পড়লে তাদের জন্য উপজেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও