দুদকের সাবেক ৩ চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা করে হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যান ও এক মহাপরিচালকের বিরুদ্ধে বগুড়ায় আদালতে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে বগুড়া জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে মামলাটি করেন শিবগঞ্জ উপজেলার মোকামতলার চাঁদপুর গ্রামের বুলবুল আহম্মেদের ছেলে আতিকুর রহমান।
আদালতের বিচারক মেহেদী হাসান মামলাটি আমলে নিয়ে আগামী ১০ জুলাই তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বগুড়া সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযুক্তরা হলেন- দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, হাবিবুর রহমান, আবুল হাসান মনজুর এবং সাবেক মহাপরিচালক জিয়াউদ্দীন আহম্মেদ। এ ছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় আরও অনেককে আসামি