ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন সর্বশেষ
Live Icon ●LIVE
নেত্রকোনায় পোস্টার লাগানো নিয়ে বিএনপির দলীয় কোন্দলে নিহত ১
নেত্রকোনায় পোস্টার লাগানো নিয়ে বিএনপির দলীয় কোন্দলে নিহত ১
নেত্রকোনার দুর্গাপুরে বিএনপির এক পক্ষের হামলায় অপর পক্ষের এক ব্যক্তি নিহতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম সফু (৪০)।  বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হামিদুর রহমান রাশেদ ঈদ উপলক্ষে দুর্গাপুরে কিছু শুভেচ্ছামূলক পোস্টার পাঠান। তার লোকেরা দুর্গাপুর বাজারসহ স্থানীয় বিএনপি অফিসে সেই পোস্টার লাগাতে গেলে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল মাস্টার বাধা দেন।  পরে হামিদুর রহমান বিষয়টি দুর্গাপুর থানা পুলিশকে জানান। এতে জামাল মাস্টার আরও ক্ষিপ্ত হন।
এক কলাগাছে ৪০ মোচা
এক কলাগাছে ৪০ মোচা
আরও