ঝিনাইদহে ১১৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস বিজিবির
ঝিনাইদহে মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত থেকে উদ্ধারকৃত প্রায় ১১৯ কোটি ৬৪ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২২ মে) সকালে জেলার মহেশপুর ৫৮ বিজিবি সদর দপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজিবির রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ন কবীর ও বিশেষ অতিথি হয়ে কুষ্টিয়া বিজিবির সেক্টর কমান্ডার আহসান হাবিব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম।
মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে ঝিনাইদাহ চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার সরকারি কর্মকর্তা, জেলা প্রশাসনের নেতা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিজিবির দেওয়া তথ্যে জানা যায়, ধ্বংসকৃত