খেলনা পিস্তলসহ ভুয়া র্যাব আটক
পদ্মা সেতু দক্ষিণ এলাকায় ভুয়া র্যাব পরিচয় দেওয়া এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা খেলনা পিস্তল-আইডি কার্ড উদ্ধার করা হয়।
বুধবার (২১ মে) সকালে ঢাকা-ভাঙ্গা হাইওয়ের পাচ্চর মোল্লা বাজার সংলগ্ন আন্ডারপাসের কাছে এ ঘটনা ঘটে।
আটক মো. আশিকুর রহমান (৩২) রাজশাহী জেলার তানোর থানার মালশিরা গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে পদ্মা সেতু দক্ষিণ থানার হেফাজতে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শিবচর হাইওয়ে পুলিশ নিয়মিত চেকপোস্ট ডিউটি চলাকালে একটি মাইক্রোবাসকে থামতে নির্দেশ দিলে গাড়ি থেকে নামেন এক ব্যক্তি। কোমরে পিস্তল ও হাতে ওয়াকি-টকি থাকা অবস্থায় তিনি নিজেকে র্যাব সদস্য পরিচয় দেন এবং জানান, তাদের গাড়িতে একজন আসামি রয়েছে। পরবর্তীতে তিনি