ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন সর্বশেষ
Live Icon ●LIVE

‘ষড়যন্ত্র করে জুলাই বিপ্লব ধ্বংস করা যাবে না’

চট্টগ্রাম ব্যুরো

  ২৩ মে ২০২৫, ২১:৩১
জুলাই ঐক্যের ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

‘জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা, জুলাই বিপ্লব ধ্বংস করা যাবে না’ স্লোগানে মুখরিত চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লাহ মোড়। মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি এবং ছাত্রফ্রন্টসহ সব সংগঠন অংশগ্রহণ করে। এছাড়া বিক্ষোভ মিছিলের অগ্রভাগে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী নেতারা ছিলেন।

পরিবর্তন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (২৩ মে) জুমার পর নগরীর আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের সামনে থেকে জুলাই ঐক্যের ষড়যন্ত্রের প্রতিবাদে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চট্টগ্রামে জুলাই ঐক্য বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্লোগানে স্লোগানে মুখরিত বিক্ষোভ মিছিলটি নগরীর আন্দরকিল্লাহ মোড় থেকে জামালখান মোড় প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আমরা খবর পাচ্ছি একটি পক্ষ নতুন বাংলাদেশ গড়ে ওঠার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এই সরকারের কাছে আমরা দাবি জানাই যে, নতুন বাংলাদেশ গড়ে ওঠার পথে ওই প্রতিবন্ধকতাকারী পক্ষটি চিহ্নিত করে মুখোশ উন্মোচন করা হোক। আজকের যে ঐক্য সেই ঐক্যকে ধরে রাখতে হবে, না হয় বাংলাদেশ আবারও ভুলপথে যাবে।

বক্তারা দাবি করেন, গত দুই দিন যে ষড়যন্ত্র চলছে সেটি ভারতের। এই ষড়যন্ত্রকে কোনোভাবে মেনে নেওয়া হবে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে যেভাবে দেশ সংগঠিত হয়েছে সেই ঐক্য ধরে রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। যে ভুল বুঝাবুঝি বিভিন্ন দলের সঙ্গে হয়েছে অর্থাৎ জুলাই ঐক্যের সমর্থনে যে দলগুলো রয়েছে তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে সমাধান করতে হবে। উপদেষ্টাদের বিরুদ্ধে যে সমালোচনা হচ্ছে সেগুলো বৈঠকের মাধ্যমে সমাধান করতে হবে। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন ভেঙে যেতে দেব না। এই ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ১৪০০ শহীদ এবং ২০ হাজার নেতা আহতের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ দুয়েক দিনের ষড়যন্ত্রে ভেঙে পড়তে পারে না।

বক্তারা বলেন, এখনো দৃশ্যমান বিচার হয়নি, সংস্কারও হয়নি। যারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন তাদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই চট্টগ্রামে জুলাই ঐক্য জাগ্রত আছে। আমরা জানিয়ে দিতে চাই জুলাইয়ের হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার ও দৃশ্যমান সংস্কার পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বরতরা যথাযথভাবে পালন করবেন। অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে বিচার, সংস্কার ও নির্বাচনের। আমরা এখনো বিচার ও সংস্কারের গতি দেখিনি। সরকারের কাছে আমাদের দাবি, সরকার যেন জুলাইয়ে আহত, শহীদদের দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করে এবং দৃশ্যমান বিচার-সংস্কারের গতি দেখতে পাই। জুলাই নিয়ে যে ষড়যন্ত্র চলছে সে ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সজাগ আছি। যদি জুলাই স্পিডকে ধ্বংস করার চেষ্টা করা হয় তাহলে আবার জুলাই নেমে আসবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন বলেন, আমাদের জুলাইয়ের ঘোষণাপত্রের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ঠিক তখনই দেশের অভ্যন্তরীণ ষড়যন্ত্র ও ভারতীয় ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের জুলাইয়ের সহযোদ্ধারা দেশে থাকবে। এই দেশে ভারতীয় কোনো প্রেসক্রিপশন এবং ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেব না। নির্দিষ্ট তারিখে আমাদের জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা করতে হবে, অন্যথায় এর চাইতে কঠিন কর্মসূচি দিতে আমরা বাধ্য হব।

ভারতীয় আধিপত্য এখনো চলমান রয়েছে দাবি করে তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদীদের দেশবিরোধী ষড়যন্ত্র এখনো চলমান রয়েছে। অনেক রাজনৈতিক দল ক্ষমতায় আসার জন্য ভারতীয় প্রেসক্রিপসন বাস্তবায়ন করতে চায়। কিন্তু আমরা জুলাইয়ের সহযোদ্ধারা থাকতে সেটি কখনো বাস্তবায়ন হবে না।

প্রথম শ্রেণির পৌরসভায় নেই ডাম্পিং স্টেশন
১৯৯৯ সালে তৃতীয় শ্রেণি হিসেবে প্রতিষ্ঠিত হয় জামালপুরের মাদারগঞ্জ পৌরসভা। একপর্যায়ে দ্বিতীয় শ্রেণি ও সর্বশেষ ২০১৯ সালে প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে উন্নীত হয়। তবে নামেই প্রথম শ্রেণির পৌরসভা। প্রায় ১০.৭৮ বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভায় ৫০ হাজারের অধিক মানুষের বসবাস। এ পৌরসভায় প্রতিদিন গড়ে প্রায় ১ টন বর্জ্য তৈরি হয়। অথচ এই বর্জ্য অপসারণে নেই আধুনিক কোনো ব্যবস্থা।  স্থায়ী কোনো ডাম্পিং স্টেশন না থাকায় শহরের প্রধান বাজারের পাশেই ফেলা হচ্ছে বর্জ্য। এতে দুর্গন্ধ পৌরবাসীর এখন নিত্যসঙ্গী। এতে করে পৌরবাসীর মধ্যে ছড়াচ্ছে রোগ-জীবাণু। পাশেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি বেসরকারি উচ্চ বিদ্যালয়। কোমলমতি শিক্ষার্থীদের দুর্গন্ধ সঙ্গে নিয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে ও বাড়ি ফিরতে হচ্ছে। এ নিয়ে ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তবে কর্তৃপক্ষের দাবি, তারা পর্যাপ্ত আয় এবং জমির অভাবে স্থায়ী ডাম্পিং স্টেশন স্থাপন করতে পারছেন না।  ফার্নিচার ব্যবসায়ী আক্কাস রানা ও হাফিজুর রহমান ক্ষোভ প্রকাশ করে জানান, তাদের ব্যবসা প্রতিষ্ঠান সংলগ্নে ময়লার দুর্গন্ধে শ্বাস বন্ধ হয়ে আসে। দুর্গন্ধের কারণে ক্রেতা আগের মতো আর আসে না।  অক্সফোর্ড একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিফাত আল করিম বলেন, ময়লার দুর্গন্ধে নিয়ে স্কুলে আসতে হচ্ছে ও বাড়ি ফিরতে হচ্ছে। এতে প্রায়ই আমাদের শরীর খারাপ হচ্ছে।  চাইলেনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাহমুদা রোজী বলেন, আমাদের বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা ময়লা দুর্গন্ধে অতিষ্ঠ। এই দুর্গন্ধের ফলে অনেক শিক্ষার্থী নানা ধরনের অসুস্থতার কথা জানাচ্ছে।   উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, বর্জ্য-আবর্জনার দুর্গন্ধের কারণে ডায়রিয়া, আমাশয়, পেটের পীড়াসহ সব ধরনের রোগ হতে পারে।   উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহাদুল ইসলাম জানান, ডাম্পিং স্টেশন স্থাপনের মাধ্যমে নাগরিক সেবার পাশাপাশি পৌর কর্তৃপক্ষ তাদের ময়লা-আবর্জনাকে সম্পদে পরিণত করতে পারে। তাদের সংগৃহীত বর্জ্য থেকে বায়োগ্যাস ও জৈবসার উৎপাদন করা সম্ভব।  মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক নাদির শাহ নাদির বলেন, পর্যাপ্ত আয় ও জায়গা না থাকায় ডাম্পিং স্টেশন স্থাপন করা সম্ভব হচ্ছে না। একটি ডাম্পিং স্টেশন স্থাপন করতে প্রায় এক একর জমির প্রয়োজন। আমাদের পৌরসভায় ছোট হওয়ায় সেরকম জায়গা মিলছে না। আগামী অর্থ বছরে ডাম্পিং স্টেশনের স্থাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে।   

ঈদে হাট কাঁপাতে আসছে ‘লালু সর্দার’ ও ‘কালিয়া’
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এবারের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে দুটি ব্যতিক্রমী কোরবানির ষাঁড়—‘লালু সর্দার’ ও ‘কালিয়া’। বিশাল আকৃতি, স্বাস্থ্যবান গঠন এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালিত হওয়ায় ইতোমধ্যেই এই ষাঁড় দুটির খ্যাতি ছড়িয়ে পড়েছে স্থানীয় হাটবাজার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। এই দুটি ষাঁড় লালনপালন করছে নিশ্চিন্তপুর গ্রামে খামার ‘এম এইচ বি এম এগ্রো’, যার কর্ণধার মেহেদী হাসান বাবু মিয়াজী। তিনি জানান, কোনো প্রকার কৃত্রিম হরমোন বা ওষুধ ছাড়াই দেশীয় পদ্ধতিতে এবং প্রাকৃতিক খাবার দিয়ে পশুগুলোর পরিচর্যা করা হয়েছে। গরুগুলোর প্রতি রয়েছে সন্তানের মতো ভালোবাসা। খামারে প্রতিটি গরুর দেখভাল করা হয় নিবিড়ভাবে, স্বাস্থ্যবিধি মেনে এবং সম্পূর্ণ মানবিক পদ্ধতিতে। লাল রঙের ‘লালু সর্দার’ ও কালো রঙের ‘কালিয়া’ দুটিই হলিস্টিন ফ্রিজিয়ান জাতের ষাঁড়। ‘লালু সর্দার’-এর ওজন প্রায় ১২ থেকে ১৩ মণ। গত কোরবানিতে হাটে উঠলেও ন্যায্য দাম না পাওয়ায় বিক্রি করা হয়নি। এবার তার দাম নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৫০ হাজার টাকা। অন্যদিকে, ‘কালিয়া’-এর ওজন প্রায় ১৪ থেকে ১৫ মণ। এর দাম নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫০ হাজার টাকা। মালিক বাবু মিয়াজী জানান, আকাশছোঁয়া দাম চেয়ে লাভ নেই। আমি ফিক্সড দাম নির্ধারণ করে দিয়েছি। মতলব উত্তর উপজেলার ভেতরে কেউ কিনলে বাড়ি পর্যন্ত ফ্রি ডেলিভারি দিচ্ছি। ‘লালু সর্দার’ ও ‘কালিয়া’ ছাড়াও বাবু মিয়াজীর খামারে রয়েছে আরও দুটি বিশাল গরু—‘সুন্দর আলী’ ও ‘কালো বীর’। প্রতিটি গরুই রয়েছে আকর্ষণীয় দৈহিক গড়ন ও স্বাস্থ্য। এসব গরুর ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। খামারি মিয়াজী জানান, আমার পূর্বপুরুষরাও গরু মোটাতাজাকরণে যুক্ত ছিলেন। আমি ২০০৭ সাল থেকে এই পেশায় আছি। এই ব্যবসায়ে লাভ যেমন হয়েছে, তেমনি কিছু বছর লোকসানও গুনতে হয়েছে। তবে এবারের ঈদে আমার খামারের গরুগুলো খুবই চমৎকার। আমি আশাবাদী, ন্যায্যমূল্যে এগুলো বিক্রি হবে। খামার পরিদর্শনে আসা স্থানীয় বাসিন্দা মো. বাবুল মুফতী বলেন, আমি প্রতিবার কোরবানির আগে বিভিন্ন খামার ঘুরি, কিন্তু এবারের ‘লালু সর্দার’ ও ‘কালিয়া’ দেখে সত্যি অবাক হয়েছি। এমন গঠন আর পরিচর্যা মতলবে খুব কমই দেখা যায়। দামটাও তুলনামূলকভাবে যথাযথ মনে হয়েছে। আরেক দর্শনার্থী গজরা ইউনিয়নের আমুয়াকান্দি গ্রাম থেকে আসা ইসমাইল খান টিটু জানান, সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে খামারে এসেছিলাম। গরুগুলো একেবারেই ভিন্ন রকম। সবচেয়ে ভালো লেগেছে যে, কোন ধরনের হরমোন ছাড়া গরুগুলো বড় করা হয়েছে। চাঁদপুরের মতলব উত্তরের ‘এম এইচ বি এম এগ্রো’ খামারের ব্যতিক্রমী এ উদ্যোগ শুধু পশু পালনেই নয়, সচেতন ও মানবিক কোরবানির বার্তাও ছড়িয়ে দিচ্ছে। গরু যেন শুধুই ব্যবসার পণ্য নয়, বরং সঠিক পদ্ধতিতে পালন করে তা হতে পারে গর্বের প্রতীক।

ছুটির দিনে ঘুরতে গিয়ে খুন হলেন আব্দুল্লাহ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক পাড়ে ঘুরতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুল্লাহ (১৪) নামে এক কিশোর খুন হয়েছে।  শুক্রবার (২৩ মে) রাত ৮টার দিকে গোদনাইল ধণকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত আব্দুল্লাহ ধণকূন্ডা এলাকার আতাউর মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. শামীমের ছেলে।  স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ তার বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়ার্কশপ দোকানে কাজ করত। শুক্রবার ছুটির দিন থাকায় সন্ধ্যার দিকে ডিএনডি লেক পাড় ঘুরতে আসে। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।  স্থানীয়দের অভিযোগ, লেকপাড় এলাকায় হৃদয় ও সাব্বিরসহ কয়েকজন যুবক লেকপাড় এলাকায় ঘুরতে আসা বিভিন্ন লোকজনকে ধরে অর্থ আদায় করে থাকে। এ জন্য তারা লেকপাড়ের পাশে একটি অফিস খুলে বসেছে। লোকজনকে ধরে নিয়ে অফিসের ভেতর আটক রেখে মারধর ও অর্থ আদায় করা তাদের কাজ। ধারণা করা হচ্ছে ওই গ্রুপটিই আব্দুল্লাহকে ধরে নিয়ে ছুরিকাঘাত করেছে।  এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহিনুর আলম জানান, ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। সন্দেহজনক হৃদয় ও সাব্বির চক্রের সদস্যদের আটক করার চেষ্টা চলছে।

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের মৃত্যু, পরিবারের দাবি হত্যা
কুমিল্লা নগরের একটি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের দাবি, নিরাময় কেন্দ্রের লোকজনের নির্যাতনে তিনি মারা গেছেন। শুক্রবার (২৩ মে) নগরের ঢুলিপাড়ায় অবস্থিত নিউ যত্ন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ওই যুবকের মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও রোগীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ৮টার দিকে কেন্দ্রে  চিকিৎসাধীন রোগীরা ভাঙচুর চালায়। নিহত যুবক সোহেল বরুড়া উপজেলার আমড়াতলী ইউনিয়নের বাসিন্দা। একই ভবন থেকে ওই সময় এনামুল নামে আরও একজন রোগী লাফ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কুমিল্লা ইপিজেড ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রটি বন্ধ করে দিয়ে চলে যায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তারা ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি অনুযায়ী কাজ করার সুযোগ পায়নি। এদিকে নিহত সোহেলের পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিবারের দাবি, নিরাময় কেন্দ্রের কর্মীরা নির্যাতনের মাধ্যমে সোহেলকে হত্যা করেছে। কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত ছিলাম, তবে কাজ করার সুযোগ পাইনি। হত্যা মামলা হলে তদন্ত হবে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চরে হঠাৎ জোয়ারের পানি, মৃত অবস্থায় ৩৪ গরু উদ্ধার
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীবেষ্টিত ভাটি বলাকী গ্রামে ভয়াবহ এক ঘটনায় কচুরিপানার চাপে ৩৪টি গরুর মৃত্যু হয়েছে। জোয়ারের তোড়ে খালে ভেসে আসা কচুরিপানার স্তূপের নিচে চাপা পড়ে একের পর এক গরুর প্রাণহানিতে গোটা গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিঃস্ব হয়ে পড়েছেন অনেক কৃষক পরিবার। শুক্রবার (২৩ মে) বিকেল ৪টার দিকে হোসেন্দী ইউনিয়নের মেঘনা চরাঞ্চলের ভাটি বলাকী গ্রামের খালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে গ্রামের কৃষকরা তাদের গরুগুলো চরে ঘাস খাওয়ানোর জন্য খোলা মাঠে ছেড়ে দেন। তবে দুপুর গড়িয়ে গেলেও গরুগুলো বাড়ি ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন গরুর মালিকেরা। একপর্যায়ে খালের পাড়ে গিয়ে দেখা যায়, জোয়ারের পানিতে ভেসে আসা কচুরিপানার বিশাল স্তূপের নিচে একের পর এক গরু মরে ভেসে উঠছে। খবর পেয়ে গ্রামবাসী ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেয়। তখনই স্পষ্ট হয়ে ওঠে ক্ষতির ভয়াবহতা।  স্থানীয় বাসিন্দা সুজন জানান, ঘটনাস্থলে এসে যে দৃশ্য দেখেছি, তা ভাষায় প্রকাশ করা যাবে না। একের পর এক গরুর মরদেহ ভেসে উঠছিল। যারা গরু হারিয়েছে, তাদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকায় রয়েছেন গ্রামের এমার ২টা, মহাসিনের ৪টা, ইয়ানুরের ৩টা, মাসুমের ১টি, ওয়াহিদুজ্জামানের ১টা, রনির ১টা, নাহিদের ৩টা, হেলানির ১টা, হানিফার ২টা, মনার ২টা, শরীফের ৩টি, তরিকুলের ২টা, কবির খানের ৩টা, আবুল হোসেনের ৩টা, জামালের ১টা, শাহাজালালের ৩টা, রসুল গাজীর ১টা। সব মিলিয়ে প্রায় তিন ডজন গরুর প্রাণহানি ঘটেছে। গরু হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন গরুর মালিকরা।  স্থানীয়রা বলছেন, এ ঘটনায় পুরো গ্রাম শোকস্তব্ধ। গরুগুলো ছিল অধিকাংশ পরিবারের একমাত্র সম্বল। এখন এই ক্ষতি পুষিয়ে নেওয়া তাদের জন্য দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার বলেন, ঘটনার খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করছি। কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির সহায়তায় একযোগে কাজ চলছে। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।