ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন সর্বশেষ
Live Icon ●LIVE

জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবি পদবঞ্চিতদের

কুষ্টিয়া প্রতিনিধি

  ২২ মে ২০২৫, ১৬:৫৯
জেলা বিএনপির পদবঞ্চিতদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

কুষ্টিয়া জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি বিতর্কিত ও মেয়াদ উত্তীর্ণ উল্লেখ করে কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপির পদবঞ্চিত নেতারা।

পরিবর্তন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (২২ মে) বেলা ১১টায় শহরস্থ এনএস রোড সংলগ্ন একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সংবাদ সম্মেলনে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাজল মাজমাদার, মিরাজুল ইসলাম রিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামিমুল হাসান অপুসহ বিএনপির সাবেক বিভিন্ন পর্যায়ের পদবঞ্চিত নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য শামীমুল হাসান অপু বলেন, কুষ্টিয়া জেলার বর্তমান আহ্বায়ক কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এই কমিটি বাতিলের জন্য আমরা আন্দোলন করছি। বর্তমান জেলা বিএনপির বিতর্কিত আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার যেভাবে কুষ্টিয়া জেলায় বিএনপিকে ধ্বংস করার নীল নকশা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে তা নিন্দনীয়। এটা করার কোনো অধিকার তাদের নেই।

এসময় সামিমুল হাসান অপু আরও বলেন, বর্তমানে কমিটি দায়িত্ব গ্রহণের পর ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে নিষ্ক্রিয়, আওয়ামী লীগের দোসর, আপসকামি ও আতাতকারীদের দিয়ে যেভাবে বিভিন্ন থানা কমিটি গঠন করা হয়েছে অন্য দিকে দীর্ঘদিনের পরিচিত পোড় খাওয়া নেতাকর্মীদের উপেক্ষিত করা হয়েছে। পাশাপাশি সার্চ কমিটি গঠনসহ ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড কমিটি গঠন কাউকে না জানিয়ে নির্বাচন ও ভোট ছাড়াই এসব কমিটি গঠন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত পদবঞ্চিত অন্যান্য নেতারা বক্তব্যে- আওয়ামী লীগ পূণর্বাসনসহ নানা কারণে বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিতর্কিত হয়ে পড়ার পাশাপাশি এই কমিটির মেয়াদও উত্তীর্ণ হয়ে গেছে। তাই এই কমিটি বাতিল করে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি দেওয়ার আহ্বান জানান।

আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলনের প্রসঙ্গে জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ কালবেলাকে জানান, জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি বৈধ নাকি অবৈধ এবং বাতিল হবে কিনা তা কেন্দ্রীয় কমিটি বিবেচনা করবে। তবে ৩১ সদস্য জেলা আহ্বায়ক কমিটিতে সবার স্থান হবে না, এটাই স্বাভাবিক। জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হলে সেখানে হয়ত সবাই স্থান পাবে। আহ্বায়ক কমিটিতো আমাদের অনুমোদিত না, কেন্দ্রীয় কমিটি দ্বারা অনুমোদিত।

এছাড়া তিনি আরও বলেন, যারা আজ পদবঞ্চিত বলে আন্দোলন করছে তাদের অনেকেই জেলা, শহরসহ বিভিন্ন আহ্বায়ক কমিটিতে সদস্যসহ বিভিন্ন পদে রয়েছে। সার্চ কমিটিসহ ওয়ার্ড কমিটিগুলোতে স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে নিষ্ক্রিয়, আওয়ামী লীগের দোসর, আপসকামী ও আতাতকারীদের নিয়ে আসা প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের কোনো শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রথম শ্রেণির পৌরসভায় নেই ডাম্পিং স্টেশন
১৯৯৯ সালে তৃতীয় শ্রেণি হিসেবে প্রতিষ্ঠিত হয় জামালপুরের মাদারগঞ্জ পৌরসভা। একপর্যায়ে দ্বিতীয় শ্রেণি ও সর্বশেষ ২০১৯ সালে প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে উন্নীত হয়। তবে নামেই প্রথম শ্রেণির পৌরসভা। প্রায় ১০.৭৮ বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভায় ৫০ হাজারের অধিক মানুষের বসবাস। এ পৌরসভায় প্রতিদিন গড়ে প্রায় ১ টন বর্জ্য তৈরি হয়। অথচ এই বর্জ্য অপসারণে নেই আধুনিক কোনো ব্যবস্থা।  স্থায়ী কোনো ডাম্পিং স্টেশন না থাকায় শহরের প্রধান বাজারের পাশেই ফেলা হচ্ছে বর্জ্য। এতে দুর্গন্ধ পৌরবাসীর এখন নিত্যসঙ্গী। এতে করে পৌরবাসীর মধ্যে ছড়াচ্ছে রোগ-জীবাণু। পাশেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি বেসরকারি উচ্চ বিদ্যালয়। কোমলমতি শিক্ষার্থীদের দুর্গন্ধ সঙ্গে নিয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে ও বাড়ি ফিরতে হচ্ছে। এ নিয়ে ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তবে কর্তৃপক্ষের দাবি, তারা পর্যাপ্ত আয় এবং জমির অভাবে স্থায়ী ডাম্পিং স্টেশন স্থাপন করতে পারছেন না।  ফার্নিচার ব্যবসায়ী আক্কাস রানা ও হাফিজুর রহমান ক্ষোভ প্রকাশ করে জানান, তাদের ব্যবসা প্রতিষ্ঠান সংলগ্নে ময়লার দুর্গন্ধে শ্বাস বন্ধ হয়ে আসে। দুর্গন্ধের কারণে ক্রেতা আগের মতো আর আসে না।  অক্সফোর্ড একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিফাত আল করিম বলেন, ময়লার দুর্গন্ধে নিয়ে স্কুলে আসতে হচ্ছে ও বাড়ি ফিরতে হচ্ছে। এতে প্রায়ই আমাদের শরীর খারাপ হচ্ছে।  চাইলেনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাহমুদা রোজী বলেন, আমাদের বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা ময়লা দুর্গন্ধে অতিষ্ঠ। এই দুর্গন্ধের ফলে অনেক শিক্ষার্থী নানা ধরনের অসুস্থতার কথা জানাচ্ছে।   উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, বর্জ্য-আবর্জনার দুর্গন্ধের কারণে ডায়রিয়া, আমাশয়, পেটের পীড়াসহ সব ধরনের রোগ হতে পারে।   উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহাদুল ইসলাম জানান, ডাম্পিং স্টেশন স্থাপনের মাধ্যমে নাগরিক সেবার পাশাপাশি পৌর কর্তৃপক্ষ তাদের ময়লা-আবর্জনাকে সম্পদে পরিণত করতে পারে। তাদের সংগৃহীত বর্জ্য থেকে বায়োগ্যাস ও জৈবসার উৎপাদন করা সম্ভব।  মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক নাদির শাহ নাদির বলেন, পর্যাপ্ত আয় ও জায়গা না থাকায় ডাম্পিং স্টেশন স্থাপন করা সম্ভব হচ্ছে না। একটি ডাম্পিং স্টেশন স্থাপন করতে প্রায় এক একর জমির প্রয়োজন। আমাদের পৌরসভায় ছোট হওয়ায় সেরকম জায়গা মিলছে না। আগামী অর্থ বছরে ডাম্পিং স্টেশনের স্থাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে।   

ঈদে হাট কাঁপাতে আসছে ‘লালু সর্দার’ ও ‘কালিয়া’
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এবারের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে দুটি ব্যতিক্রমী কোরবানির ষাঁড়—‘লালু সর্দার’ ও ‘কালিয়া’। বিশাল আকৃতি, স্বাস্থ্যবান গঠন এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালিত হওয়ায় ইতোমধ্যেই এই ষাঁড় দুটির খ্যাতি ছড়িয়ে পড়েছে স্থানীয় হাটবাজার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। এই দুটি ষাঁড় লালনপালন করছে নিশ্চিন্তপুর গ্রামে খামার ‘এম এইচ বি এম এগ্রো’, যার কর্ণধার মেহেদী হাসান বাবু মিয়াজী। তিনি জানান, কোনো প্রকার কৃত্রিম হরমোন বা ওষুধ ছাড়াই দেশীয় পদ্ধতিতে এবং প্রাকৃতিক খাবার দিয়ে পশুগুলোর পরিচর্যা করা হয়েছে। গরুগুলোর প্রতি রয়েছে সন্তানের মতো ভালোবাসা। খামারে প্রতিটি গরুর দেখভাল করা হয় নিবিড়ভাবে, স্বাস্থ্যবিধি মেনে এবং সম্পূর্ণ মানবিক পদ্ধতিতে। লাল রঙের ‘লালু সর্দার’ ও কালো রঙের ‘কালিয়া’ দুটিই হলিস্টিন ফ্রিজিয়ান জাতের ষাঁড়। ‘লালু সর্দার’-এর ওজন প্রায় ১২ থেকে ১৩ মণ। গত কোরবানিতে হাটে উঠলেও ন্যায্য দাম না পাওয়ায় বিক্রি করা হয়নি। এবার তার দাম নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৫০ হাজার টাকা। অন্যদিকে, ‘কালিয়া’-এর ওজন প্রায় ১৪ থেকে ১৫ মণ। এর দাম নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫০ হাজার টাকা। মালিক বাবু মিয়াজী জানান, আকাশছোঁয়া দাম চেয়ে লাভ নেই। আমি ফিক্সড দাম নির্ধারণ করে দিয়েছি। মতলব উত্তর উপজেলার ভেতরে কেউ কিনলে বাড়ি পর্যন্ত ফ্রি ডেলিভারি দিচ্ছি। ‘লালু সর্দার’ ও ‘কালিয়া’ ছাড়াও বাবু মিয়াজীর খামারে রয়েছে আরও দুটি বিশাল গরু—‘সুন্দর আলী’ ও ‘কালো বীর’। প্রতিটি গরুই রয়েছে আকর্ষণীয় দৈহিক গড়ন ও স্বাস্থ্য। এসব গরুর ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। খামারি মিয়াজী জানান, আমার পূর্বপুরুষরাও গরু মোটাতাজাকরণে যুক্ত ছিলেন। আমি ২০০৭ সাল থেকে এই পেশায় আছি। এই ব্যবসায়ে লাভ যেমন হয়েছে, তেমনি কিছু বছর লোকসানও গুনতে হয়েছে। তবে এবারের ঈদে আমার খামারের গরুগুলো খুবই চমৎকার। আমি আশাবাদী, ন্যায্যমূল্যে এগুলো বিক্রি হবে। খামার পরিদর্শনে আসা স্থানীয় বাসিন্দা মো. বাবুল মুফতী বলেন, আমি প্রতিবার কোরবানির আগে বিভিন্ন খামার ঘুরি, কিন্তু এবারের ‘লালু সর্দার’ ও ‘কালিয়া’ দেখে সত্যি অবাক হয়েছি। এমন গঠন আর পরিচর্যা মতলবে খুব কমই দেখা যায়। দামটাও তুলনামূলকভাবে যথাযথ মনে হয়েছে। আরেক দর্শনার্থী গজরা ইউনিয়নের আমুয়াকান্দি গ্রাম থেকে আসা ইসমাইল খান টিটু জানান, সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে খামারে এসেছিলাম। গরুগুলো একেবারেই ভিন্ন রকম। সবচেয়ে ভালো লেগেছে যে, কোন ধরনের হরমোন ছাড়া গরুগুলো বড় করা হয়েছে। চাঁদপুরের মতলব উত্তরের ‘এম এইচ বি এম এগ্রো’ খামারের ব্যতিক্রমী এ উদ্যোগ শুধু পশু পালনেই নয়, সচেতন ও মানবিক কোরবানির বার্তাও ছড়িয়ে দিচ্ছে। গরু যেন শুধুই ব্যবসার পণ্য নয়, বরং সঠিক পদ্ধতিতে পালন করে তা হতে পারে গর্বের প্রতীক।

ছুটির দিনে ঘুরতে গিয়ে খুন হলেন আব্দুল্লাহ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক পাড়ে ঘুরতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুল্লাহ (১৪) নামে এক কিশোর খুন হয়েছে।  শুক্রবার (২৩ মে) রাত ৮টার দিকে গোদনাইল ধণকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত আব্দুল্লাহ ধণকূন্ডা এলাকার আতাউর মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. শামীমের ছেলে।  স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ তার বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়ার্কশপ দোকানে কাজ করত। শুক্রবার ছুটির দিন থাকায় সন্ধ্যার দিকে ডিএনডি লেক পাড় ঘুরতে আসে। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।  স্থানীয়দের অভিযোগ, লেকপাড় এলাকায় হৃদয় ও সাব্বিরসহ কয়েকজন যুবক লেকপাড় এলাকায় ঘুরতে আসা বিভিন্ন লোকজনকে ধরে অর্থ আদায় করে থাকে। এ জন্য তারা লেকপাড়ের পাশে একটি অফিস খুলে বসেছে। লোকজনকে ধরে নিয়ে অফিসের ভেতর আটক রেখে মারধর ও অর্থ আদায় করা তাদের কাজ। ধারণা করা হচ্ছে ওই গ্রুপটিই আব্দুল্লাহকে ধরে নিয়ে ছুরিকাঘাত করেছে।  এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহিনুর আলম জানান, ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। সন্দেহজনক হৃদয় ও সাব্বির চক্রের সদস্যদের আটক করার চেষ্টা চলছে।

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের মৃত্যু, পরিবারের দাবি হত্যা
কুমিল্লা নগরের একটি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের দাবি, নিরাময় কেন্দ্রের লোকজনের নির্যাতনে তিনি মারা গেছেন। শুক্রবার (২৩ মে) নগরের ঢুলিপাড়ায় অবস্থিত নিউ যত্ন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ওই যুবকের মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও রোগীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ৮টার দিকে কেন্দ্রে  চিকিৎসাধীন রোগীরা ভাঙচুর চালায়। নিহত যুবক সোহেল বরুড়া উপজেলার আমড়াতলী ইউনিয়নের বাসিন্দা। একই ভবন থেকে ওই সময় এনামুল নামে আরও একজন রোগী লাফ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কুমিল্লা ইপিজেড ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রটি বন্ধ করে দিয়ে চলে যায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তারা ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি অনুযায়ী কাজ করার সুযোগ পায়নি। এদিকে নিহত সোহেলের পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিবারের দাবি, নিরাময় কেন্দ্রের কর্মীরা নির্যাতনের মাধ্যমে সোহেলকে হত্যা করেছে। কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত ছিলাম, তবে কাজ করার সুযোগ পাইনি। হত্যা মামলা হলে তদন্ত হবে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চরে হঠাৎ জোয়ারের পানি, মৃত অবস্থায় ৩৪ গরু উদ্ধার
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীবেষ্টিত ভাটি বলাকী গ্রামে ভয়াবহ এক ঘটনায় কচুরিপানার চাপে ৩৪টি গরুর মৃত্যু হয়েছে। জোয়ারের তোড়ে খালে ভেসে আসা কচুরিপানার স্তূপের নিচে চাপা পড়ে একের পর এক গরুর প্রাণহানিতে গোটা গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিঃস্ব হয়ে পড়েছেন অনেক কৃষক পরিবার। শুক্রবার (২৩ মে) বিকেল ৪টার দিকে হোসেন্দী ইউনিয়নের মেঘনা চরাঞ্চলের ভাটি বলাকী গ্রামের খালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে গ্রামের কৃষকরা তাদের গরুগুলো চরে ঘাস খাওয়ানোর জন্য খোলা মাঠে ছেড়ে দেন। তবে দুপুর গড়িয়ে গেলেও গরুগুলো বাড়ি ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন গরুর মালিকেরা। একপর্যায়ে খালের পাড়ে গিয়ে দেখা যায়, জোয়ারের পানিতে ভেসে আসা কচুরিপানার বিশাল স্তূপের নিচে একের পর এক গরু মরে ভেসে উঠছে। খবর পেয়ে গ্রামবাসী ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেয়। তখনই স্পষ্ট হয়ে ওঠে ক্ষতির ভয়াবহতা।  স্থানীয় বাসিন্দা সুজন জানান, ঘটনাস্থলে এসে যে দৃশ্য দেখেছি, তা ভাষায় প্রকাশ করা যাবে না। একের পর এক গরুর মরদেহ ভেসে উঠছিল। যারা গরু হারিয়েছে, তাদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকায় রয়েছেন গ্রামের এমার ২টা, মহাসিনের ৪টা, ইয়ানুরের ৩টা, মাসুমের ১টি, ওয়াহিদুজ্জামানের ১টা, রনির ১টা, নাহিদের ৩টা, হেলানির ১টা, হানিফার ২টা, মনার ২টা, শরীফের ৩টি, তরিকুলের ২টা, কবির খানের ৩টা, আবুল হোসেনের ৩টা, জামালের ১টা, শাহাজালালের ৩টা, রসুল গাজীর ১টা। সব মিলিয়ে প্রায় তিন ডজন গরুর প্রাণহানি ঘটেছে। গরু হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন গরুর মালিকরা।  স্থানীয়রা বলছেন, এ ঘটনায় পুরো গ্রাম শোকস্তব্ধ। গরুগুলো ছিল অধিকাংশ পরিবারের একমাত্র সম্বল। এখন এই ক্ষতি পুষিয়ে নেওয়া তাদের জন্য দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার বলেন, ঘটনার খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করছি। কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির সহায়তায় একযোগে কাজ চলছে। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।