ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য জ্বালানি তেল সরবরাহের ঘোষণা দিয়েছেন রমনা পেট্রোল পাম্পের মালিক ও বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমুল হক।
ঘোষণা অনুযায়ী, আগামীকাল বিকেল ৩টা থেকে ডিআরইউর সদস্যরা নির্দিষ্ট সময় পর্যন্ত (জ্বালানি থাকা সাপেক্ষে) তেল সংগ্রহ করতে পারবেন।
সোমবার (২৩ মার্চ) ডিআরইউর দপ্তর সম্পাদক রাশিম মোল্লার পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
নাজমুল হক বলেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নিয়মিত মাঠপর্যায়ে কাজ করতে হয়। নিজস্ব যানবাহনে তাদের যাতায়াত সহজ ও নির্বিঘ্ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়ার মাধ্যমে রিপোর্টার্স ইউনিটির সদস্যরা এই সুবিধা নিতে পারবেন।
খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে বলে জানান তিনি।
এই উদ্যোগ ডিআরইউর সদস্যদের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং পেশাগত দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জানা গেছে, ডিআরইউর সদস্যরা রমনা পেট্রোল পাম্পে গিয়ে নিজের পরিচয় দিয়ে ও নাজমুল হকের ঘোষণার বিষয়টি উল্লেখ করে জ্বালানি তেল নিতে পারবেন।




