ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন সর্বশেষ
Live Icon ●LIVE

সরেজমিন পঙ্গু হাসপাতাল

ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় ভর্তি ৪২৮, বেশির ভাগই অটোরিকশা সংঘর্ষে

আবরার আলম নাবিল

  ২৩ মার্চ ২০২৬, ২০:৩৭
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)। ছবি : এশিয়া পোস্ট

রাজধানীসহ পুরো দেশের বিভাগীয় শহরগুলোর গলি কিংবা সড়কে দিন দিন বাড়ছে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য। দ্রুত গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের কাছেও পছন্দের বাহন এটি। কিন্তু সড়কে দুর্ঘটনা ও প্রাণহানির পেছনে এই অবৈধ অটোরিকশার প্রভাব ব্যাপক। এ ছাড়া দুর্ঘটনার বড় অংশজুড়ে রয়েছে মোটরসাইকেল। বেপরোয়া গতি ও অতিরিক্ত আরোহী নিয়ে ভ্রমণ করার কারণে সারা দেশে এ দুর্ঘটনার হার অনেক বেশি।

পরিবর্তন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এবার ঈদুল ফিতরের ছুটিতে এসব যানবাহনের দুর্ঘটনার হার বেড়েছে। ঈদের দিন (২১ মার্চ) থেকে আজ সোমবার (২৩ মার্চ) পর্যন্ত আহত ৬৮৭ জন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পঙ্গু হাসপাতালে এসেছেন চিকিৎসা নিতে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে ৪২৮ জন। যাদের বেশির ভাগই অটোরিকশার সঙ্গে সংঘর্ষে আহত।

সরেজমিনে রাজধানীর পঙ্গু (নিটোর) হাসপাতালে গেলে দেখা যায়, ২৬ নম্বর বেডে চিকিৎসা নিচ্ছেন শিকদার ইউসুফ (২০)। মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তার বুড়ো আঙুল পুরো কেটে পড়ে গেছে।

ময়মনসিংহের ভালুকা থেকে আসা ইউসুফ এশিয়া পোস্টকে বলেন, ‘ঈদের দিন অটোরিকশা ধাক্কা দিয়েছে। কোনো কারণ ছাড়াই হঠাৎ সামনে এসে পড়ে। অটোরিকশার কারণেই আমার এ অবস্থা।’

ছবি : এশিয়া পোস্ট

শিশু নুসাইবার বয়স আট বছর। নারায়ণগঞ্জের বন্দর এলাকার কুশিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ে সে। মৃত মোক্কারমের একমাত্র কন্যা নুসাইবা ঈদের দিন বড় ভাই ও মায়ের সঙ্গে অটোরিকশায় করে ঘুরতে বেরিয়েছিল। হঠাৎ অন্য একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে নুসাইবার ডান পায়ের ছোট আঙুল ছিলে যায়। সেও পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

ঈদের নামাজ আদায় করে বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন মোহাম্মদ রাজু (২২)। হঠাৎ উল্টো দিক থেকে অটোরিকশা তার সামনে এসে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। তার পায়ের ওপর দিয়ে চলে যায় অটোরিকশা। এতে ডান পায়ের হাড় ভেঙে যায়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে ওই স্থানে রড লাগানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা থেকে এসে ভর্তি হয়েছেন তিনি।

বিজয় ইসলাম (২১) ঈদের দিন মোটরসাইকেল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করছিলেন। ফাঁকা সড়কে মোটরসাইকেলের গতি ছিল অনেক বেশি। হঠাৎ একটি অটোরিকশা মোড় (ইউটার্ন) নিতে যায়। কিন্তু গতির কারণে তিনি বাইক নিয়ন্ত্রণ করতে পারেননি। পরে তার পা ভেঙে যায়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আসা বিজয় ইসলাম বলেন, ‘অটোরিকশা কোনো কারণ ছাড়াই ডানে মোড় নিয়েছে। আমার বাইকের গতি অনেক বেশি ছিল, তাই নিয়ন্ত্রণ করতে পারিনি। পরে সড়কের আইল্যান্ডে বাইক ধাক্কা লেগে আমার পা ভেঙে যায়।’

ছবি : এশিয়া পোস্ট

নতুন মোটরসাইকেল নিয়ে বান্ধবীর সঙ্গে বের হয়েছিলেন এক তরুণ (২১)। তার মোটরসাইকেলের গতি বেশি ছিল। হঠাৎ সামনে পড়ে অটোরিকশা। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ করলে তার বান্ধবী সড়কে ছিটকে পড়েন। আর অটোরিকশার ওপর আছড়ে পড়েন তরুণ। এতে তরুণের হাত-পা ভাঙার পাশাপাশি ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি কেটে পড়ে গেছে। অন্যদিকে তরুণীর ডান পায়ের হাড় ভেঙে যায়। লক্ষ্মীপুর থেকে আসা তরুণ এখন পঙ্গু হাসপাতালে ভর্তি আর তরুণী বাসায় চিকিৎসা নিচ্ছেন।

পঙ্গু হাসপাতালের যুগ্ম পরিচালক ডা. মো. মোজাফফর হোসেন এশিয়া পোস্টকে বলেন, ‘ঈদের দিন থেকে আজ পর্যন্ত নিটোরে রোগী এসেছে ৬৮৭ জন। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় আহত রোগী ৪২৮ জন। যাদের মধ্যে অনেকেই অটোরিকশার সংঘর্ষে আহত। যদিও আমরা সেই সংখ্যা আলাদাভাবে নির্বাচন করিনি। আর মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে এসেছেন ১৯৩ জন। এখনো হাসপাতালে ভর্তি আছে ২৪১ জন।

তিনি আরও বলেন, তাদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর। অনেকের পা কেটে ফেলতে হয়েছে। এমন অনেক তরুণ আছেন, যারা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। রয়েছে শিশু ও তরুণ-তরুণী।

পরামর্শ দিয়ে ডা. মো. মোজাফফর হোসেন বলেন, ঈদের আনন্দ উদযাপন করতে গিয়ে নিজের জীবন বিপন্ন করবেন না। ফাঁকা সড়ক পেলেই গতি বাড়িয়ে মোটরসাইকেল চালাবেন না। মাথা ঠান্ডা রেখে সাবধানতার সাথে চলাচল করুণ।'

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’
বিশ্বে বায়ুদূষিত শহরের তালিকায় সোমবার (১১ মে) সকাল ৯টায় শীর্ষে উঠে এসেছে ঢাকার নাম। একইসঙ্গে এ সময়ে বাতাসের মান ছিল ১৮৪। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। বৈশ্বিক বায়ুদূষণ পর্যবেক্ষণ সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে। এ ছাড়া একিউআই স্কোর ১৫৬ নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থান করছে ভারতের দিল্লি, ১৫৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভিয়েতনামের হ্যানয়। পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তানের লাহোর ও করাচি। তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। ঢাকায় এমন ভয়াবহ বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

ঢাকা মেডিকেলে বৃদ্ধের মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢাবি) ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) পেছন থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।  নিহতের বয়স আনুমানিক ৮০ বছর এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি আরও জানান, জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব আলী বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। মরদেহের পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ঢাকা মেডিকেলে বৃদ্ধের মরদেহ উদ্ধার
হলিস্টিক হোম বিল্ডার্সের নামে ১২০ কোটি টাকা আত্মসাৎ, ডিএমডি গ্রেপ্তার
আবাসন ব্যবসার নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ১২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হলিস্টিক হোম বিল্ডার্স লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হায়দার কবির মিথুনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।  শনিবার (৯ মে) রাতে বিদেশ থেকে দেশে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হায়দার কবির মিথুন (৫৪) দক্ষিণখান এলাকার উত্তর ফায়দাবাদের বাসিন্দা। তিনি প্রতিষ্ঠানটির ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করতেন। রোববার (১০ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলার তদন্তে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। মামলার এজাহার অনুযায়ী, হলিস্টিক হোম বিল্ডার্স লিমিটেড উত্তরখান এলাকায় ১০ কাঠা জমির ওপর একটি বহুতল ভবন নির্মাণের কথা বলে ৩৬টি শেয়ার বিক্রির প্রচারণা চালায়। প্রতিটি শেয়ারের মূল্য ধরা হয় ১৫ লাখ টাকা। প্রতিষ্ঠানটির প্রলোভনে পড়ে বাদীসহ বিভিন্ন গ্রাহক উত্তরা সেক্টর-৪ এ অবস্থিত কোম্পানির অফিসে গিয়ে অর্থ বিনিয়োগ করেন। বাদী বিভিন্ন সময়ে মোট ১২ লাখ ৮০ হাজার টাকা জমা দেন। এ ছাড়া তার এক বন্ধু আরও ৯ লাখ টাকা বিনিয়োগ করেন। অভিযোগে বলা হয়, গ্রাহকদের কাছ থেকে অর্থ নেওয়ার পর কোম্পানি মানি রিসিট ও চেক দিলেও প্রতিশ্রুত জমি রেজিস্ট্রি করে দেয়নি। পরে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করা হয়। একপর্যায়ে ভুক্তভোগীরা জানতে পারেন, রাজধানীর বিভিন্ন এলাকায় থ্রি-স্টার হোটেল ও জমির শেয়ার বিক্রির নামে প্রায় ৪৭০ জন গ্রাহকের কাছ থেকে প্রায় ১২০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। টাকা ফেরত চাইলে গ্রাহকদের ভয়ভীতি ও হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। পরবর্তীতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শিশির আহমেদ আত্মগোপনে চলে যান। একই সঙ্গে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে পূর্ববর্তী আর্থিক লেনদেনের দায় অস্বীকার করা হয়। সিআইডির তদন্তে জানা যায়, হায়দার কবির মিথুন সরাসরি প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ ও আত্মসাতে সক্রিয় ভূমিকা পালন করেন। মামলা দায়েরের পর তিনি আত্মগোপনে থেকে ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ করে বিদেশে পালিয়ে যান। সিআইডি আরও জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী ও উত্তরা এলাকায় একাধিক প্রতারণা মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বর্তমানে তাকে রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। মামলাটির তদন্ত করছে সিআইডির ঢাকা মেট্রো উত্তর ইউনিট। প্রতারণা চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

কড়াইল বস্তি থেকে নারীর মরদেহ উদ্ধার
রাজধানীর বনানী থানাধীন কড়াইল বস্তির বিটিসিএম কলোনির একটি টিনশেড বাসা থেকে মোছা. মারজিয়া খাতুন নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনা সম্পর্কে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ শেখ জানান, শনিবার বিকেলে কড়াইল বস্তির বিটিসিএম কলোনিতে আবুল খায়েরের টিনশেড দোতলা বাসা থেকে মারজিয়ার (৩১) মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, প্রাথমিকভাবে স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, নিহতের স্বামী নয়ন সৌদি প্রবাসী। দুপুরে মোবাইল ফোনে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মারজিয়া নিজ কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের ভাতিজা মো. রনি জানান, তার চাচি বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতেন। স্বামী বিদেশে থাকায় পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই কথা হতো। ঘটনার দিন মোবাইলে কথা-কাটাকাটির পর তিনি ঘরে গিয়ে ফাঁস দেন বলে পরিবারের সদস্যরা জানতে পারেন। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে তারা নিশ্চিত নন। পরিবার সূত্রে জানা গেছে, মারজিয়ার গ্রামের বাড়ি পাবনা জেলার বেড়া থানার ঢালারচর এলাকায়। তিনি বাহাদুর মোল্লার মেয়ে। বর্তমানে বনানীর কড়াইল বস্তির বিটিসিএম কলোনিতে আবুল খায়েরের ভাড়া বাসায় বসবাস করতেন। তার দুই ছেলে সন্তান রয়েছে।
কড়াইল বস্তি থেকে নারীর মরদেহ উদ্ধার
উত্তরায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় পোশাক শ্রমিক নিহত
রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এয়ারপোর্ট এপিবিএন পুলিশ হেডকোয়ার্টারের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় মো. নুর আলম (৩২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (৯ মে) দিবাগত রাত পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই মো. কাসিম মিয়া জানান, নুর আলম একটি সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করতেন। রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে এপিবিএন পুলিশ হেডকোয়ার্টারের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নুর আলমের গ্রামের বাড়ি শিবচর উপজেলার মোল্লাকান্দি এলাকায়। তিনি ইরফান আলীর ছেলে। বর্তমানে উত্তরার এয়ারপোর্ট এলাকায় বসবাস করতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।