
রাজধানীর বাসিন্দারা প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় পণ্য বা পোশাক-পরিচ্ছদ কেনাকাটার জন্য শপিংমল বা বাজারে যান। অথবা পরিবার নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরতে যান। তবে প্রয়োজনীয় এসব কেনাকাটা কিংবা ঘুরতে গিয়ে দেখা যায় ওই এলাকার শপিং মল বা দোকানপাট বন্ধ। এতে অর্থ ও সময় দুটোই নষ্ট হয়।
শনিবার (৯ মে) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে, বাসা থেকে বের হওয়ার আগেই জেনে নিলে সুবিধা হবে।
যেসব এলাকার দোকান বন্ধ থাকবে
যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, শ্যামবাজার, বাংলাবাজার, চানখারপুল, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শাঁখারী বাজার বন্ধ থাকবে।
বন্ধ থাকবে যেসব মার্কেট
গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, নয়াবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার, শারিফ ম্যানসন ও আজিমপুর সুপার মার্কেট বন্ধ থাকবে।




