ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন সর্বশেষ
Live Icon ●LIVE

রেড কার্পেট অভিষেকের অপেক্ষায় জাহ্নবী

তারাবেলা ডেস্ক

  ২১ মে ২০২৫, ০০:০০

বলিউডের সময়ের আলোচিত অভিনেত্রী জাহ্নবী কাপুর এবার জীবনের অন্যতম বড় মঞ্চে পা রাখতে চলেছেন। ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন তিনি, তাও আবার তার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘হোমবাউন্ড’-এর গ্লোবাল প্রিমিয়ার নিয়ে। ফ্রেঞ্চ রিভিয়েরার মনোমুগ্ধকর পরিবেশে এরই মধ্যে পৌঁছে গেছেন জাহ্নবী আর দিন গুনছেন রেড কার্পেট মুহূর্তের অপেক্ষায়। বিশেষ সেই মুহূর্তের আগে নিজের ইনস্টাগ্রামে উষ্ণ ও চমকপ্রদ কিছু ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। যেখানে দেখা যায়, একটি প্যানকেক, যার ওপরে চকলেট সসে লেখা ছিল ‘কান প্রস্তুত? টি-১ ডে’। ভক্তদের হৃদয় গলানো এই ছবিটি যেন জানিয়ে দিল, বলিউড থেকে বিশ্বমঞ্চে পা রাখতে তিনি কতটা প্রস্তুত।

পরিবর্তন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

‘হোমবাউন্ড’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ‘মাসান’খ্যাত পরিচালক নীরাজ ঘায়ওয়ান। এক দশক পর ফের কানের মঞ্চে ফিরছেন এই নির্মাতা। প্রথমবারের মতো কানে অংশ নেওয়ার ব্যাপারে জাহ্নবী বলেন, এ যেন অকথনীয় এক সম্মান। ধন্যবাদ জানাই এক্সিকিউটিভ প্রডিউসার মার্টিন স্করসেসিকে, যিনি হোমবাউন্ডকে একজন প্রকৃত মাস্টারের মতো দিকনির্দেশনা ও অন্তর্দৃষ্টিতে সহায়তা করেছেন।

জানা যায়, চলচ্চিত্রটির বিশ্ব প্রিমিয়ার হবে আজ (২১ মে), ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের ইউএন সার্টেইন রিগার্ড বিভাগে। প্রিমিয়ারে জাহ্নবী ছাড়াও ‘হোমবাউন্ড’ টিমের ইশান খট্টর, বিশাল জাঠওয়া এবং করণ জোহর কানের এ উৎসবে অংশগ্রহণ করতে চলেছেন। এদিকে ২৪ মে কান উৎসবের সমাপ্তি হলেও জাহ্নবী কাপুরের পথচলা এখানেই থেমে নেই। সামনে আসছে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘পরম সুন্দরী’ এবং বরুণ ধাওয়ানের সঙ্গে ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’। যেখানে তিনি হাস্যরস আর রোমান্সের নতুন অধ্যায় লিখবেন বলে মনে করছেন সিনে-বিশ্লেষকরা।

পতনের গল্পে নিলয়-হিমি
নাটক ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটি নিলয়-হিমি। তারা দুজন এরই মধ্যে অসংখ্য দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ট্রেন্ডি গল্পে যেমন অভিনয় করেছেন, আবার জীবন-ঘনিষ্ঠ গল্পের নাটকেও দেখা গেছে তাদের। সেই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল আজহায় নিলয় ও হিমি এবার ‘কোটিপতি’ শিরোনামের একটি নতুন নাটকে অভিনয় করেছেন। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে এর শুটিং সম্পন্ন হয়েছে। এটি রচনা করেছেন জায়েদ জুলহাস। নির্মাণ করেছেন বর্ণনাথ। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নিলয় আলমগীর বলেন, ‘এই নাটকের গল্প হচ্ছে একজন নিম্নবিত্ত মানুষ অভাবে থেকে একসময় অসৎ হয়ে যায়। দুর্নীতি করে একসময় অনেক টাকার মালিক হয়ে যায়। সেইসঙ্গে খুব অহংকারীও হয়ে যায়। অহংকারী হওয়ার পর কীভাবে একটু একটু করে তার পতন হয়, তাই দেখানো হয়েছে এ নাটকে। বর্ণনাথের নির্দেশনায় এর আগেও আমি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। তিনি গল্পপ্রধান নাটক নির্মাণ করতে চান, যে নাটকে কোনো না কোনো মেসেজ থাকে। সেটি কমেডি ঘরানার নাটকই হোক বা সিরিয়াস নাটকই হোক। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুব ভালো।’ হিমি বলেন, ‘সবসময়ই ব্যতিক্রম ধরনের গল্পে অভিনয় করতে আমি পছন্দ করি। সেই জায়গা থেকে এ নাটকে কাজ করা। আশা করছি সবার ভালো লাগবে।’ এদিকে এরই মধ্যে গেল সপ্তাহে ইউটিউবে প্রকাশ পেয়েছে মেহেদী রনি পরিচালিত নিলয়-হিমি অভিনীত ‘ভাই ভাই দ্বন্দ্ব’ নাটকটি। এতে আরও অভিনয় করেছেন শাহেদ শাহরিয়ার ও নাহার নওরীন। বিশেষত দুই ভাইয়ের গল্প নিয়ে নির্মিত এ নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
পতনের গল্পে নিলয়-হিমি
ফাঁস হচ্ছে একের পর এক ব্যক্তিগত ভিডিও
একটা ক্লিক। একটা ভিডিও। আর তাতেই পাল্টে যাচ্ছে জীবনের গতিপথ। শহরজুড়ে ফাঁস হচ্ছে একের পর এক ব্যক্তিগত ভিডিও; অন্ধকার, আতঙ্ক আর রহস্যের এই সময়ের গল্প নিয়ে এই ঈদে আসছে আরিফিন শুভর সাসপেন্স থ্রিলার সিনেমা ‘নীলচক্র’। ২২ মে রাত ৮টায় সিনেমাটি দুই মিনিট ১৯ সেকেন্ডের যে ট্রেইলার প্রকাশিত হয়েছে তাতে স্পষ্ট, ব্লু ফিল্ম র‌্যাকেটকে ঘিরে তৈরি এই থ্রিলার এবার ঈদে নামছে আলো ছাপিয়ে অন্ধকারে গল্প বলতে। যেখানে ভিডিও ফাঁস হওয়া মানেই শুধু ব্যক্তিগত লজ্জা নয়, বরং একটি সমাজের ভিত নড়বড়ে হয়ে যাওয়া। সম্প্রতি প্রকাশিত ট্রেইলারে দেখা যাচ্ছে, একের পর এক ভিডিও ছড়িয়ে পড়ছে, আর আতঙ্ক ছড়াচ্ছে শহরের অলিগলিতে। সেই আতঙ্কের কেন্দ্রবিন্দুতে এক অদৃশ্য চক্র- যাদের মুখোশ উন্মোচনে নামছে কেউ একজন। ‘নীলচক্র’ শব্দটার ভেতরেই যেন লুকিয়ে আছে এক নীল বিষণ্নতা, এক অজানা নরক। যা নিয়ে সিনেমার পরিচালক মিঠু খান বলেন, ‘আমরা গল্প বলেছি রহস্য আর অন্ধকারকে সঙ্গী করে। একদিকে সাসপেন্স, অন্যদিকে বাস্তব সমাজে ঘটে চলা এক নিষিদ্ধ অথচ অস্বীকারযোগ্য নয় এমন এক বিপজ্জনক বাস্তবতা। বাংলা সিনেমায় এমন বিষয়বস্তু নিয়ে এর আগে কাজ হয়েছে বলে আমার মনে হয় না। ব্লু ফিল্ম র‌্যাকেট, যেটা আমাদের সমাজে আড়ালে ঘটে চলা এক অপরাধজগৎ, তার ছায়া পড়েছে এবার বড় পর্দায়। রিলেটিভলি নতুন এই প্লট একদিকে যেমন সাহসী, তেমনি সময়োপযোগীও।’ চিত্রনায়ক আরিফিন শুভ ‘নীলচক্র’ সিনেমার ট্রেইলার নিজের ফেসবুকে শেয়ায় করে ক্যাপশনে লিখেছেন, ‘একটা ভিডিও বদলে দিচ্ছে জীবনের গতিপথ…।’ এই ঈদে মুক্তি পেতে যাওয়া ‘নীলচক্র’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। তার সঙ্গে আরও আছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ। মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা।
ফাঁস হচ্ছে একের পর এক ব্যক্তিগত ভিডিও
তাণ্ডবের পোস্টার প্রকাশ
আসন্ন ঈদুল আজহায় মুক্তির তালিকায় আছে শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা। এরই মধ্যে যা শোবিজ অঙ্গনে আলোচনা তৈরি করেছে। রায়হান রাফী পরিচালিত তাণ্ডবে দর্শক উন্মাদনাও তুঙ্গে। এবার সেই উন্মাদনা বহুগুণ বাড়িয়ে দিল সিনেমাটির অফিসিয়াল পোস্টার প্রকাশ করে। পোস্টারে দেখা যায় সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করা শাকিব খান ও জয়া আহসানকে। যেখানে জয়াকে নীরবে তাকিয়ে থাকতে দেখা গেলেও শাকিবের চোখেমুখে ছিল ভয়ংকর হিংস্রতা। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার এ পোস্টার এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। এদিকে শাকিব খান, অভিনেত্রী জয়া আহসান ও নির্মাতা রায়হান রাফী তাণ্ডবের এ পোস্টার নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন। পোস্টারটি শেয়ার করে অভিনেত্রী জয়া আহসান ক্যাপশনে লিখেছেন, ‘এই ঈদে দীর্ঘদিন পর একসঙ্গে সিনেমার পর্দায় তাণ্ডব তুলতে আসছেন মেগাস্টার শাকিব খান ও জয়া আহসান।’ ঠিক একই ক্যাপশন দিয়ে নির্মাতা রাফীও পোস্টার শেয়ার করেছেন। এর আগে তাণ্ডবের টিজার প্রকাশ হয়। টিজারে দেখা যায়, মুখোশ পরা একদল মানুষ একটি ভবনে প্রবেশ করে সবাইকে জিম্মি করে ফেলে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইও দেখা যায় সেই মুখোশধারী গ্যাংয়ের। ব্যাকগ্রাউন্ডে একটি কণ্ঠে দেশবাসীর প্রতি এক বার্তা ভেসে আসে, যেখানে বলা হয় ‘তাণ্ডব আসছে’। সেইসঙ্গে সবাইকে ঘরে অবস্থান করার অনুরোধ করা হয়। একপর্যায়ে মুখোশ পরা গ্যাংয়ের প্রধান শাকিব খান তার মুখোশ খুলে ফেলেন। টিজারের একঝলকে জয়া আহসানকেও দেখানো হয়। টানটান উত্তেজনার টিজারটি প্রকাশের পর থেকেই ঝড় তোলে সামাজিক যোগাযোগমাধ্যমে। সিনেমায় শাকিব-জয়া ছাড়া আরও দেখা যাবে অভিনেত্রী সাবিলা নূরকে।
তাণ্ডবের পোস্টার প্রকাশ
ফারিয়ার কৃতজ্ঞতা
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গত মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কাশিমপুরের মহিলা কারাগার থেকে মুক্তি পান। কারামুক্ত হয়েই সবাইকে ধন্যবাদ জানান তিনি। এবার ফারিয়া সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানালেন তার বর্তমান অবস্থার কথা। ফারিয়া সংবাদ বিজ্ঞপ্তিতে শুরুতেই তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে বলেন, ‘আমি জানি, আপনারা অনেকেই আমার খোঁজখবর, সাক্ষাৎকার নেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন। আপনাদের ভালোবাসা ও উদ্বেগ আমাকে সত্যিই ছুঁয়ে যাচ্ছে। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, বর্তমানে আমি গুরুতর অসুস্থতায় ভুগছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি। চিকিৎসার অংশ হিসেবে এখন কিছু সময়ের জন্য বাইরের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে—ফোন ব্যবহারের ওপরও রয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা।’এ সময় গণমাধ্যমে কথা বলতে না পারা নিয়েও দুঃখ প্রকাশ করেন এই নায়িকা। তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতিতে কারও সঙ্গে কথা বলতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি, আপনারা বিষয়টি বুঝবেন। আমি বিশ্বাস করি, এই কঠিন সময়টা দ্রুত পেরিয়ে আবার সুস্থভাবে আপনাদের মধ্যে ফিরে আসতে পারব।’ এরপর কয়েকদিন তার মানসিক ও শারীরিক অবস্থার কথা তুলে ধরে ফরিয়া বলেন, ‘গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময়। মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম। কিন্তু আপনাদের ভালোবাসা, সমর্থন ও সাহচর্য আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে। আপনাদের সবার প্রতি, আপামর জনসাধারণের প্রতি আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ।’ সবশেষ তিনি বলেন, ‘বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সাংবাদিক ও গণমাধ্যমের বন্ধুদের, যাদের মানবিকতা ও ইতিবাচক ভূমিকা এই সময়ে আমার জন্য ছিল অত্যন্ত প্রয়োজনীয় ও অনুপ্রেরণাদায়ক। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত নিজের ভেতরের সাহস খুঁজে পেতাম না। আমি আজীবন মনে রাখব এই ভালোবাসা ও নিরন্তর সহমর্মিতার কথা। সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। খুব শিগগির আবার দেখা হবে।’ এর আগে গত রোববার (১৮ মে) চিকিৎসার জন্য থাইল্যান্ড যাওয়ার সময় নুসরাত ফারিয়াকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। ওইদিন দুপুরে ইমিগ্রেশন চেকপোস্টে আটকের পর তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে ছাত্র আন্দোলনে ভাটারা থানায় করা এনামুল হক হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
ফারিয়ার কৃতজ্ঞতা
আলোচনায় মোশাররফ-বৃষ্টির বউ বেশি বুঝে
অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী তানিয়া বৃষ্টি জুটি বেঁধে এরই মধ্যে অসংখ্য দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন। এরই ধারাবাহিকতায় নির্মাতা জুবায়ের ইবনে বকর এই জুটিকে নিয়ে ‘বউ বেশি বুঝে’ শিরোনামে নতুন একটি নাটক নির্মাণ করেন, যা ইউটিউবে প্রচারে আশার সঙ্গে সঙ্গেই দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘দাম্পত্য জীবনে ঘটে যাওয়া নানান ধরনের ঘটনা নিয়ে মূলত এই নাটকের গল্প। যে নাটকে স্ত্রী একটু বেশিই বুঝে। একটা সময় গিয়ে স্ত্রী বুঝতে পারে যে তার সব বোঝাই যে সঠিক, এমনটি নয়। কারণ স্ত্রী স্বামীর কথা ঠিকঠাক মতো না শুনেই ব্যবসা শুরু করে। সেই ব্যবসার টাকা নিয়ে একসময় একজন পালিয়ে যায়। যাই হোক গল্পটা সুন্দর সমসাময়িক। বকর চেষ্টা করেছে গল্পটা ঠিকঠাক মতো তুলে ধরতে। আর বৃষ্টি যখন প্রথম আমার সঙ্গে অভিনয় শুরু করে তখন থেকেই মনে হচ্ছিল যে বৃষ্টি খুব ভালো করবে, কারণ তার এক্সপ্রেশন, তার কথা বলার যে স্বতঃস্ফূর্ততা, বডি ল্যাঙ্গুয়েজ—সবকিছুই আসলে জানান দিচ্ছিল সে ভালো করবে। এখন ভালো করছে এবং চরিত্র বুঝে সে অভিনয়টা বেশ ভালোভাবে করতে পারে।’ তানিয়া বৃষ্টি বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে আমার অভিনীত প্রায় সব নাটকই দর্শকের কাছে ভীষণ জনপ্রিয়তা পেয়েছে। সেই ধারাবাহিকতায় এই নাটকটিও দর্শকের মনে দাগ কেটেছে। আমি অনেক সাড়া পাচ্ছি। মোশাররফ ভাই আমার ভীষণ ভীষণ প্রিয় একজন অভিনেতা, সহশিল্পী। তিনি এত এত বিষয়ে জ্ঞান রাখেন যে, শুটিং ছাড়া তার সঙ্গে আড্ডা দিতে পারলে আরও অনেক কিছু শেখা যেত।’ মোশাররফ করিম ও বৃষ্টি ছাড়াও নাটকে আরও অভিনয় করেছেন জাকিউল ইসলাম রিপন, সোহেল হাসান এবং সময়ের দর্শকপ্রিয় আলোচিত অভিনেতা আশরাফুল আলম সোহাগ। নাটকটির দৃশ্য ধারনে ছিলেন সাখাওয়াত হোসেইন শাকিব ও আরবি রাকিব। নাটকটির মিউজিক করেছেন আপেল মাহমুদ এমিল।