ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন সর্বশেষ
Live Icon ●LIVE

কালবেলা প্রতিবেদক

  ২৪ মে ২০২৫, ০০:০০

দেশের তরুণ প্রজন্ম এবং খুদে বিজ্ঞানীদের উৎসাহ দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান। যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে জেডআরএফ কার্যালয়ে ‘ভার্চুয়াল বিজ্ঞান মেলা-২০২৪’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে শিশু-কিশোর তথা খুদে বিজ্ঞানীদের উদ্দেশে ডা. জুবাইদা রহমান বলেন, ‘প্রত্যেক প্রতিযোগীকে তাদের অভিনব বিজ্ঞান প্রজেক্টের জন্য জানাই প্রাণঢালা অভিনন্দন।’ এ অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে প্রকাশ্যে কোনো কর্মসূচিতে বক্তব্য দেন তিনি।

পরিবর্তন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

দীর্ঘ ১৭ বছর পর শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে গত ৬ মে দেশে ফেরেন ডা. জুবাইদা রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলেন তিনি। এরপর একে একে ১৭টি বছর কেটে গেলেও দেশে ফিরতে পারেননি ডা. জুবাইদা রহমান। স্বামী তারেক রহমান ও একমাত্র সন্তান ব্যারিস্টার জায়মা রহমানকে নিয়ে লন্ডনে বসবাস করছিলেন।

গতকাল বিজ্ঞান মেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর জেডআরএফের বোর্ড অব ডিরেক্টরস কমিটির সদস্য এবং উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময় করেন জুবাইদা রহমান। অনুষ্ঠানে জেডআরএফের প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বিভিন্ন কর্মকাণ্ডের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে মেলায় প্রতিযোগী ও বিজয়ীদের উদ্দেশে ডা. জুবাইদা রহমান বলেন, ‘খুদে বিজ্ঞানীদের মেধা, অধ্যবসায় এবং আত্মনির্ভরশীলতা সত্যিই অসাধারণ এবং আমাদের মুগ্ধ করেছে। আমি প্রত্যাশা করি, তোমরা তোমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সার্থক হও এবং বিশ্বদরবারে দেশের মুখ উজ্জ্বল করো। বিজ্ঞানের প্রতি তোমাদের যে মমত্ববোধ, সেটি দেখে আশা করি ভবিষ্যতে তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সব মানুষের জন্য কিছু করবে। ইনশাআল্লাহ আমাদের সবার সহযোগিতা থাকবে।’

তিনি বলেন, ‘বিজ্ঞানের জগতে যে কোনো সময় যে কোনো ধরনের প্রশ্ন তোমাদের থাকলে, সে বিষয়ে তোমরা বিচারকমণ্ডলীর কাছে যেতে পারো। তারা তোমাদের অনুপ্রেরণা দিয়েছেন, পথ দেখিয়েছেন। বিজ্ঞানচর্চার কোনো শেষ নেই। এর মাধ্যমে পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে। আমার বিশ্বাস, তোমরা তা পারবে। তোমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ নিজ নিজ ক্ষেত্রে সার্থক হয়ে বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।’ সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন ডা. জুবাইদা রহমান।

জুবাইদা রহমান ২৩-২৪ বছর ধরে আর্তমানবতার সেবায় জেডআরএফের কার্যক্রমের প্রশংসা করে বলেন, ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন সমাজসেবামূলক কাজের অসাধারণ দৃষ্টান্ত। এজন্য আমি ফাউন্ডেশনের সব সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাই ২৬ বছর ধরে বাংলাদেশের এবং কিছু কিছু ক্ষেত্রে বিদেশের আপামর জনতার পাশে দাঁড়ানোর জন্য।’

জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের ভার্চুয়াল সভাপতিত্বে এবং ডিরেক্টর (প্রোগ্রাম) ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। স্বাগত বক্তব্যে তিনি বলেন, যেসব খুদে বিজ্ঞানী ভার্চুয়াল বিজ্ঞান মেলায় অংশ নিয়েছে এবং বিজয়ী হয়েছে, তারাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। এরপর তিনি ডা. জুবাইদা রহমানকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংগঠনের কার্যালয়ে স্বাগত জানান।

মূলত শিশু-কিশোর ও নতুন প্রজন্মের মাঝে বৈজ্ঞানিক উদ্ভাবন ও সর্বতোভাবে বিজ্ঞানচর্চার অনুপ্রেরণাকে লক্ষ্য করে ৪ বছর ধরে ভার্চুয়াল বিজ্ঞান মেলার আয়োজন করছে জেডআরএফ। এ ভার্চুয়াল বিজ্ঞান মেলা ডা. জুবাইদা রহমানের মস্তিষ্কপ্রসূত ধারণা। মেলায় বিজয়ী ১৭ জনের মাঝে পুরস্কার (ল্যাপটপ) ও সনদ বিতরণ করা হয়।

ভার্চুয়াল বিজ্ঞান মেলার আহ্বায়ক অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার বলেন, বিগত স্বৈরাচার সরকার দেশে বিজ্ঞানচর্চার ক্ষেত্রে মনোযোগ দেয়নি। এমন সময়ে ডা. জুবাইদা রহমান তার নিজ উদ্যোগে ভার্চুয়াল বিজ্ঞান মেলার ধারণা দেন। শেষ পর্যন্ত সেটি সফলভাবে সম্পন্নও হয়েছে। শিশু-কিশোররা বিভিন্ন প্রজেক্ট তৈরির মাধ্যমে তাদের মেধার প্রমাণ দিয়েছে।

ভার্চুয়াল বিজ্ঞান মেলার বিশেষ সমন্বয়ক ড. এস এম সোহাগ আউয়াল বলেন, আজকের খুদে বিজ্ঞানীদের হাতে এগিয়ে যাবে দেশ—এ প্রত্যাশা করছি।

সভাপতির বক্তব্যে ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, ভার্চুয়াল বিজ্ঞান মেলা যে সম্ভব, সেটি প্রমাণিত করেছেন জেডআরএফের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। আগামীতে সশরীরে বিজ্ঞান মেলার আয়োজন করা হবে ইনশাআল্লাহ।

ভার্চুয়াল বিজ্ঞান মেলার ‘ক’ গ্রুপের বিজয়ী জায়ান মো. হামজা বলেন, ‘জেডআরএফের ভার্চুয়াল বিজ্ঞান মেলা একটি অসাধারণ উদ্যোগ, যা আমাদের বিজ্ঞানচর্চার সুযোগ করে দিয়েছে।’ ‘খ’ গ্রুপের বিজয়ী কাইসান আহিয়ান রেজা বলেন, ‘জেডআরএফের ভার্চুয়াল বিজ্ঞান মেলার কারণে আমি অনুপ্রাণিত হয়েছি। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

‘গ’ গ্রুপের বিজয়ী নুসরাত মিথিলা বলেন, ‘ভার্চুয়াল বিজ্ঞান মেলার মাধ্যমে আমি বিজ্ঞানচর্চায় আরও একধাপ এগিয়ে যাই এবং জেডআরএফ আমাকে অনুপ্রাণিত করেছে। এমন সৃজনশীল উদ্যোগ যাতে ভবিষ্যতে চলমান থাকে, সেই প্রত্যাশা করছি।’

ডিরেক্টরস ও উপদেষ্টার সঙ্গে মতবিনিময়: বিজ্ঞান মেলায় বিজয়ীদের হাতে পুরস্কার দেওয়ার পাশাপাশি জেডআরএফের বোর্ড অব ডিরেক্টরস ও উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময় করেন ডা. জুবাইদা রহমান। তারেক রহমানকে প্রেসিডেন্ট ও ডা. জুবাইদা রহমানকে ভাইস প্রেসিডেন্ট করে ২০২৪ সালের ১৪ নভেম্বর ২৩ সদস্যের পরিচালনা পর্ষদ ‘বোর্ড অব ডিরেক্টরস কমিটি’ গঠন করে জেডআরএফ। এ ছাড়া সাত সদস্যের একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়।

গতকালের অনুষ্ঠানে পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম (ফাইন্যান্স), ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী (প্ল্যানিং), কৃষিবিদ খন্দকার মাহফুজুল হক বাচ্চু (প্রোগ্রাম), প্রকৌশলী মাহবুব আলম (প্রোগ্রাম), অধ্যাপক ড. লুৎফর রহমান (প্রোগ্রাম), অ্যাডভোকেট মোহাম্মদ আলী (প্রোগ্রাম), আমিরুল ইসলাম কাগজী (প্রোগ্রাম), অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, কৃষিবিদ আনোয়ারুননবী মজুমদার বাবলা, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ব্যারিস্টার মীর হেলাল, অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন, প্রকৌশলী এ কে এম জহিরুল ইসলাম, কৃষিবিদ শফিউল আলম দিদার, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী ও হাফিজ আল আসাদ সাঈদ খান।

উপদেষ্টাদের মধ্যে ছিলেন ডা. এ এস হায়দার পারভেজ, কৃষিবিদ অধ্যাপক ড. আব্দুল করিম, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ও প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদ। এ ছাড়া ছিলেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম শামস, তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু, মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর আহমেদ, অ্যাডভোকেট মেহেদুল ইসলাম, জেডআরএফের ডা. পারভেজ রেজা কাকন, ডা. মাসুদ আখতার জীতু, ডা. সাজিদ ইমতিয়াজ, মেহেদী হাসান সোহেল, প্রকৌশলী আদনান রুশদী, সাংবাদিক শফিকুল ইসলাম এবং প্রকৌশলী আসিফ হোসেন রচিসহ অনেকেই।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি রক্ষায় ১৯৯৯ সালের ১৮ অক্টোবর জিয়াউর রহমান ফাউন্ডেশন গঠন করা হয়, যার চেয়ারম্যান তারেক রহমান। ‘একটি উদ্যোগ, একটু চেষ্টা- এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’—এই স্লোগানে অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠনটি গরিব, দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

কাভার্ডভ্যানের ধাক্কায় আইডিয়াল শিক্ষার্থী প্রাণ হারালেন
রাজধানীর বাংলামটরে কাভার্ডভ্যানের ধাক্কায় আরশাদ আহমেদ সরকার (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আরশাদ আহমেদ লালবাগের ওয়াটার ওয়ার্কস রোড এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে এবং মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। হাতিরঝিল থানার এসআই শহিদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পথেই তার মৃত্যু হয়। এই পুলিশ কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আরশাদ মোটরসাইকেল চালিয়ে বাংলামটর পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। ঘটনার সঠিক কারণ জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। ভাটারায় কলেজ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু: রাজধানীর ভাটারায় কুড়িল এলাকার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে জোবায়ের হক আরহাম (১৯) নামে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার। তিনি উইলসলিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। গতকাল দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। মৃত জুবায়ের কুমিল্লার তিতাস উপজেলার শোলা ধলন্দি গ্রামের মনিরুল হকের ছেলে। কুড়িল এলাকায় মামার বাসায় থেকে লেখাপড়া করতেন তিনি। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। ভাটারা থানার এসআই আব্দুল কাদের জানান, খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল মর্গের ট্রলির ওপর থেকে জুবায়েরের মরদেহ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এই পুলিশ কর্মকর্তা পরিবারের সদস্যদের বরাতে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় জুবায়েরকে বাসায় রেখে তার নানি এবং মামি ওষুধ আনার জন্য বাইরে যান। কিছুক্ষণ পর তারা বাসায় ফিরে দেখেন ঘরের দরজা বন্ধ। এরপর জোরে ধাক্কা দিয়ে দরজা খুলে দেখেন জুবায়ের ড্রইং রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে; কিন্তু কেন বা কী কারণে তিনি এমনটি করেছেন, তা পরিবারের কেউ জানাতে পারেননি। তাই মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নুরুল হক নুর / নাবালক উপদেষ্টারা জুলাই ঐক্য নষ্ট করেছে
নাবালক উপদেষ্টারা জুলাই ঐক্য নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। নুর বলেন, নাবালক উপদেষ্টারা বর্তমানে উপদেষ্টা পরিষদকে বিতর্কিত করছে। তারা জুলাই ঐক্য নষ্ট করেছে। তাদের এখনই সরান না; হলে ভয়াবহ সংকটে পড়বে দেশ। এখনই সময় অভিজ্ঞদের নিয়ে উপদেষ্টা পরিষদকে ঢেলে সাজান। না হয় যা হওয়ার তাই হবে। ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, আমরা প্রধান উপদেষ্টা ড. ইউনূস সাহেবের প্রতি এখনও আস্থা ও বিশ্বাস রাখি। তবে কিছু উপদেষ্টার কার্যক্রমে প্রশ্ন উঠেছে। তারা সমাজে বিভ্রান্তি ছড়িয়ে বলেছে ড. ইউনূস পদত্যাগ করবেন। এদের অনেকেই অল্প বয়সে নেতা হয়ে আইনশৃঙ্খলার তোয়াক্কা না করে অপরাধীদের ছাড়িয়ে আনার চেষ্টা করেছে। সরকারি বাসভবন ঘেরাও করেছে। সচিব, ডিসি, এসপি হটানোর মতো নৈরাজ্যকর কর্মকাণ্ড চালিয়েছে। এ কারণে প্রধান উপদেষ্টা তাদের সংযত হতে বলেছেন। নুর অভিযোগ করেন, কিছু উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছেন। যার ফলে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। তিনি বলেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ইশরাককে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব নিতে দেওয়া হয়নি। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। আদালতের রায় কার্যকর করতে সরকারের উপদেষ্টা যদি বাধা দেন, তাহলে বিএনপি তা মেনে নেবে না। ফলে রাজধানীতে আন্দোলনের সূত্রপাত হয়েছে। এসব পরিস্থিতির জন্য দায়ী হচ্ছেন কিছু অদক্ষ, নাবালক উপদেষ্টা। রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে গতকাল বিকেল ৩টায় ভুলতা গোলচত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গণসমাবেশের আয়োজন করা হয়। সড়ক বন্ধ করে সড়কের মাঝখানে তৈরি করা হয় মঞ্চ। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তি তৈরি হয়। সমাবেশে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি নাহিদ, সাধারণ সম্পাদক আখতার হোসেন, দপ্তর সম্পাদক ওয়াসিম উদ্দিন, রূপগঞ্জ উপজেলা সভাপতি কাউসার আহমেদ প্রমুখ।
নাবালক উপদেষ্টারা জুলাই ঐক্য নষ্ট করেছে
চরমোনাই পীর / বিভাজনের ঊর্ধ্বে উঠে দায়িত্বশীল আচরণ করতে হবে
ফ্যাসিবাদ উৎখাতে ভূমিকা রাখা সব পক্ষকে বিভাজনের ঊর্ধ্বে উঠে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর চাওয়া-পাওয়ার বিষয় আছে; কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলে দাবি-দাওয়া আদায়ের রাজনীতি এবং পরস্পরবিরোধী রাজনৈতিক সংস্কৃতি থেকে সরে আসতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গতকাল শুক্রবার দলের সিনিয়র নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর বলেন, বিগত ১৫ বছরে একটি নির্মম স্বৈরতন্ত্রের যাঁতাকলে পিষ্ট হয়েছে জাতি। ২০২৪ সালের জুলাইয়ে একটি রক্তাক্ত অভ্যুত্থানের ফলে জাতির সামনে সুযোগ তৈরি হয়েছে দেশকে নতুন করে গঠন করার। রাষ্ট্রের নীতিগত, আইনগত, প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সংস্কার করে দেশকে রাহুমুক্ত করার সুযোগ তৈরি হয়েছে। কোনোভাবেই এই সুযোগ নষ্ট করা যাবে না। তাই ফ্যাসিবাদ উৎখাতে ভূমিকা রাখা সব পক্ষকে দায়িত্বশীল ও সতর্ক আচরণ করতে হবে। প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অভ্যুত্থান-পরবর্তী দেশের মানুষ অভূতপূর্ব অকুণ্ঠ সমর্থনে আপনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আপনার দায় শহীদদের রক্ত ও আহতদের বেদনার প্রতি। তাদের রক্ত ও জীবন উৎসর্গকে সার্থক করতে সংস্কারের গুরু দায়িত্ব আপনাকে পালন করতেই হবে। কোনো দল বা ব্যক্তি বিশেষের চাপ, অসহযোগিতা, বাধাকে উপেক্ষা করুন। ১৮ কোটি জনতার দেওয়া দায়িত্ব আপনি অবিচলতার সঙ্গে পালন করুন। দেশবাসী আপনার পাশে ছিল, আছে এবং থাকবে। চরমোনাই পীর আরও বলেন, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, সশস্ত্রবাহিনীসহ রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্ব-কর্তব্য ও কর্মপরিধি সুনির্দিষ্টভাবে বলা আছে। কোনোভাবেই এর ব্যত্যয় ঘটানো যাবে না। তাতে করে রাষ্ট্রের শৃঙ্খলা ভেঙে পড়ে। তাই রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে নিজ কর্মপরিধির মধ্যে সতর্ক ও দায়িত্বশীল আচরণ করতে আহ্বান করব।
বিভাজনের ঊর্ধ্বে উঠে দায়িত্বশীল আচরণ করতে হবে
মজিবুর রহমান মঞ্জু / অনৈক্য সৃষ্টিকারী উপদেষ্টাদের উচিত পদত্যাগ করা
সম্ভাব্য রাজনৈতিক সংকট ও জটিল পরিস্থিতিতে ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নয়, বরং আলাপ-আলোচনার মাধ্যমে সব পক্ষকে সমঝোতামূলক সমাধানে পৌঁছার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এই আহ্বান জানান। ‘রাষ্ট্রের সম্ভাব্য রাজনৈতিক সংকট ও জটিল পরিস্থিতি প্রসঙ্গে’ এই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাসেম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হেলাল উদ্দিন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা মিলি, আমিনুল ইসলাম, শাহাদাতুল্লাহ টুটুল প্রমুখ। এ সময় মজিবুর রহমান মঞ্জু বলেন, অন্তর্বর্তী সরকারের যেসব উপদেষ্টার কারণে জাতীয় অনৈক্য তৈরি হয়েছে, তাদের পদত্যাগ করার উচিত। যেসব উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এসেছে, তাদের আরও আগে পদত্যাগ করা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। এবি পার্টির চেয়ারম্যান বলেন, বিএনপির সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে, সেখানে সমঝোতামূলক পদক্ষেপ নেওয়া দরকার। সেটি হতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে কিছু রাজনৈতিক মেধাসম্পন্ন লোককে উপদেষ্টা পরিষদে যুক্ত করা। তিনি বলেন, কেউ কেউ মনে করেছেন, তারা চিরদিনের জন্য ক্ষমতায় বসে গেছেন। অধ্যাপক ইউনূসকে নিয়ে যে ব্যর্থতার জায়গা রচিত হয়েছে, সেটি তাদের জন্য রচিত হয়েছে। তাদের জন্যই এই প্রেক্ষাপট তৈরি হয়েছে। কোনো কোনো উপদেষ্টার কথা ও আচরণে জাতীয় ঐক্য বিভক্ত হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলেও মনে করেন এবি পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, প্রধান উপদেষ্টা দায়িত্ব থেকে সরে যেতে চান—এমন বক্তব্য সব জায়গায় এসেছে। তিনি সরে গেলেই কোনো সমাধান হবে না। সরে যাওয়ার বিষয়টিকে রাজনৈতিক রং দেওয়াও কোনো সমাধান বয়ে আনবে না। তিনি সরে গেলে ঐকমত্যের ভিত্তিতে অন্য কেউ এই দায়িত্ব নিতে সাহস করবেন না। এই পরিস্থিতিতে শূন্যতা সৃষ্টি হবে। তাই প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান নয়, বরং আলাপ-আলোচনার মাধ্যমে সব পক্ষ সমঝোতামূলক সমাধানে আসতে হবে। জাতির বৃহত্তর স্বার্থে ড. ইউনূসকে চেয়ারে রাখতে হবে মন্তব্য করে মজিবুর রহমান মঞ্জু বলেন, বর্তমান পরিস্থিতির উন্নতি না হলে আগামী দিনের পরিস্থিতির জন্য সবাই আফসোস করবেন। এ জন্য সোশ্যাল মিডিয়ায় একে অন্যের বিরুদ্ধে তির্যক বক্তব্য না দিয়ে জাতীয় ঐক্যের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
অনৈক্য সৃষ্টিকারী উপদেষ্টাদের উচিত পদত্যাগ করা
মামুনুল হক / প্রধান উপদেষ্টা দেশের অভিভাবক সেনাপ্রধান স্তম্ভ
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অভিভাবকের দায়িত্ব নিয়েছেন। আমাদের সেনাপ্রধান দেশের স্তম্ভ। আপনারা ব্যক্তিগত মান-অভিমানের কারণে মানুষের স্বপ্ন ফিকে হতে দেবেন না।’ গতকাল শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে চার দফা দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ক্ষমতা নিয়ে মারামারি-হানাহানি করা সমীচীন হবে না মন্তব্য করে মামুনুল হক সব রাজনৈতিক দলের উদ্দেশে বলেন, এভাবে টাইম ফ্রেম বেঁধে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। একের পর এক দাবি আদায়ের সংস্কৃতি অব্যাহত থাকলে এই দেশকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। তিনি জুলাই আন্দোলনে অংশ নেওয়া সব দল ও সংগঠনের প্রতি ঐক্যের ডাক দেন। সেইসঙ্গে নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধান থেকে বিতর্কিত বহুত্ববাদ প্রত্যাহার, সংস্কার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের রূপরেখা ঘোষণার দাবি জানান। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের মহাসচিব সাজিদুর রহমান বলেন, নারী কমিশন অবিলম্বে বাতিল করতে হবে। হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সংগঠনের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন, বাংলাদেশের জনগণ কোনো করিডোর মেনে নেবে না। শেখ হাসিনার বিচার ছাড়া কোনো কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না। আরও বক্তব্য দেন মাওলানা আবু তাহের নদভী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা জালাল আহমদ, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা কামাল উদ্দিন, মুফতি জাবের কাসেমী, মুফতি শরিফ উল্লাহ, মুফতি সালাহউদ্দিন, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, ড. শোয়াইব আহমদ, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা রাশেদ বিন নূর, মুফতি মোস্তাকীম বিল্লাহ হামিদী, মুফতি ফখরুল ইসলাম, মুফতি আব্দুল মালেক। সমাবেশ শেষে হেফাজত নেতারা একটি বিক্ষোভ মিছিল বের করে। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হওয়া মিছিলটি পল্টন হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে গিয়ে শেষ হয়।
প্রধান উপদেষ্টা দেশের অভিভাবক সেনাপ্রধান স্তম্ভ