ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন সর্বশেষ
Live Icon ●LIVE

দক্ষিণে রুট পারমিট জটিলতায় রাজস্ব হারাচ্ছে সরকার

পদ্মা সেতু দিয়ে চলছে হাজারো অবৈধ বাস

হাসান মাহমুদ রিপন

  ২৪ মে ২০২৫, ০০:০০

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই সেতুটি ব্যবহার করে রাজধানী ঢাকা থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার বিভিন্ন রুটে বৈধ রুট পারমিট থাকা বাসের সঙ্গে চলাচল করছে রুট পারমিট না থাকা হাজারো বাস। একটি প্রভাবশালী মহলকে ম্যানেজ করে অবৈধভাবে এসব বাস চলাচল করায় যথাযথ ফি পরিশোধ করে রুট পারমিট নেওয়া পরিবহনের মালিকরা যেমন আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তেমনি সরকারও কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।

পরিবর্তন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জানা গেছে, রুট পারমিট না থাকা এসব বাসকে বৈধতা দেওয়ার জন্য বিগত সরকারের আমলে পরিবহন মালিকরা রুট পারমিট নেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তৎকালীন মেয়র ও বাস রুট রেশনালাইজেশনের তৎকালীন সভাপতি শেখ ফজলে নূর তাপসের সিদ্ধান্তে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। সে সময় বাস রুট রেশনালাইজেশন সভার সিদ্ধান্ত অনুযায়ী বিআরটিএকে রুট পারমিট বন্ধের চিঠি দেওয়া হয়। এ পরিস্থিতিতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করে চিঠি দিয়েছে, যা চলতি সপ্তাহেই মন্ত্রণালয়ের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত হতে পারে বলে জানা গেছে।

নথি পর্যালোচনায় দেখা যায়, ডিএসসিসি ২০২২ সালের ৫ সেপ্টেম্বর যাত্রাবাড়ী-পোস্তগোলা রুটে মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে আন্তঃজেলা গাড়ির রুট পারমিট বন্ধের অনুরোধ জানায়। এর পরিপ্রেক্ষিতে বিআরটিএ ২০ সেপ্টেম্বর ডিএসসিসিকে একটি চিঠি দেয়। চিঠিতে উল্লেখ করা হয়, পদ্মা সেতু উদ্বোধনের পর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলায় চলাচলকারী আন্তঃজেলা বাসের সংখ্যা অনেক বেড়ে গেছে। এ রুটে পারমিটের জন্য আড়াই হাজারের বেশি আবেদন জমা পড়েছে। এ ব্যাপারে করণীয় সম্পর্কে ডিএসসিসির দিকনির্দেশনা চাওয়া হলেও ডিএসসিসি কোনো উত্তর দেয়নি।

পরবর্তী সময়ে ২০২২ সালের ১০ অক্টোবর বিআরটিএ এক চিঠিতে সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে বিষয়টি বিস্তারিতভাবে জানালে মন্ত্রণালয় থেকে বলা হয়, বাস্তবতার নিরিখে পদ্মা সেতুতে চলাচলকারী রুট পারমিটবিহীন বাস বন্ধ করার কোনো সুযোগ নেই। তবে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার ব্যবহার না করার শর্তে রুট পারমিট দেওয়া যেতে পারে মর্মে ডিএসসিসিকে জানানো যেতে পারে। মন্ত্রণালয়ের এ নির্দেশনার আলোকে ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিএকে অনুরোধ জানানো হয়। এ নির্দেশের ভিত্তিতে বিআরটিএ ২০২২ সালের ২ নভেম্বর ও ২০২৩ সালের ২৩ মার্চ জরুরি ভিত্তিতে মতামত চেয়ে ডিএসসিসিকে দুটি চিঠি দিলেও ডিএসসিসি কোনো উত্তর দেয়নি।

অভিযোগ উঠেছে, ডিএসসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক মহাসচিব খোন্দকার এনায়েত উল্লাহ ব্যক্তিগত স্বার্থে যোগসাজশ করে পদ্মা সেতুতে বাস চলাচলের রুট পারমিট বন্ধের সিদ্ধান্ত চাপিয়ে দেন। বাস রুট রেশনালাইজেশন সভায় সিদ্ধান্ত নিয়ে বিআরটিএকে রুট পারমিট বন্ধের চিঠি দেওয়া হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় তাপসকে এ ব্যাপারে অনুরোধ করলেও তিনি কর্ণপাত করেননি। ফলে এ রুটে অবৈধভাবে ম্যানেজের মাধ্যমে প্রতিদিন হাজার হাজার পরিবহন চলাচল করছে।

এ বিষয়ে শেখ ফজলে নূর তাপসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ আগস্টের আগেই তিনি দেশত্যাগ করেছেন এবং পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি আর দেশে ফেরেননি। এ ছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহর সঙ্গেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

পরিবহন বিশেষজ্ঞ ও বুয়েটের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সামছুল হক বলেন, মানুষের চাহিদা আছে বলেই পরিবহন মালিকরা অবৈধভাবে এসব রুটে বাস চালাচ্ছেন। একটি গোষ্ঠীর স্বার্থ অথবা সমন্বয়হীনতার কারণেই বাসের পারমিট দিতে সংকট দেখা দিয়েছে। জনস্বার্থে দ্রুত এ সমস্যার সমাধান করে বাসের রুট পারমিট প্রদানের ব্যবস্থা করা উচিত। এতে একদিকে যাত্রীদের যাতায়াতের সুবিধা বাড়বে, অন্যদিকে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব আয় বাড়বে।

এদিকে আন্তঃজেলা বাসের রুট পারমিট দেওয়ার জন্য ঢাকার বিভাগীয় কমিশনারের নেতৃত্বে একটি কমিটি রয়েছে। এ কমিটির সাচিবিক দায়িত্বে আছে বিআরটিএ। তবে ডিএসসিসি চিঠি দেওয়ার পর বাসের রুট পারমিট প্রদানের জন্য গঠিত কমিটির বৈঠক বন্ধ রয়েছে।

বিআরটিএর তথ্যানুযায়ী, পদ্মা সেতু উদ্বোধনের অল্প কিছুদিনের মধ্যেই শুধু ঢাকা-বরিশাল রুটে মোট ১ হাজার ৪০৭টি বাস চলাচলের জন্য রুট পারমিট দেওয়া হয়। এরপর ডিএসসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের আপত্তির কারণে খন্দকার এনায়েত উল্লাহর ৬০টি বাস ছাড়া অন্য কোনো বাসের রুট পারমিট দেওয়া হয়নি। তৎকালীন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহ ওই ৬০টি বাসের রুট পারমিট নেন।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, পদ্মা সেতু দিয়ে গাড়ি চলাচলে রুট পারমিট বন্ধ করে রাখা অনভিপ্রেত। এর ফলে সরকার কোটি কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। আর একটি মহলকে ম্যানেজ করে পদ্মা সেতু দিয়ে অবৈধভাবে পরিবহন চলাচল করছে। তিনি বলেন, ‘আমরা এরই মধ্যে এ ব্যাপারে বিআরটিএকে চিঠি দিয়েছি। আশা করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথোপযুক্ত উদ্যোগ গ্রহণ করবে। এর ফলে বৈধ রুট পারমিট নিয়ে পদ্মা সেতু দিয়ে গাড়ি চলাচল করবে এবং সরকারের কোটি কোটি টাকা রাজস্ব আয় বাড়বে।’

রুট পারমিটের আবেদন করা লাবিবা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হক লিটন বলেন, পদ্মা সেতু দিয়ে গাড়ি চলাচলের জন্য রুট পারমিটের আবেদন করে দীর্ঘদিনেও অনুমতি মেলেনি। যার ফলে তাদের বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে তৎকালীন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের কাছে সুরাহা চাইলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির তৎকালীন মহাসচিব এনায়েত উল্লাহর নিষেধ থাকায় আপাতত এ রুটে কোনো বাসের রুট পারমিট দেওয়া সম্ভব নয়।

গ্রিন লাইন পরিবহনের জেনারেল ম্যানেজার আব্দুস সাত্তার বলেন, আগে শুধু ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল ও ঢাকা-বেনাপোল রুটে পাটুরিয়া ফেরিঘাট হয়ে গ্রিন লাইন পরিবহন চলাচল করত। পদ্মা সেতু নির্মাণের পর এ সার্ভিস আরও বাড়াতে কোম্পানি ৩০ কোটি টাকা দিয়ে আরও ২০টি বিলাসবহুল বাস চলাচলের জন্য প্রস্তুত করে। কিন্তু পদ্মা সেতু দিয়ে রুট পারমিটের জটিলতায় চাহিদা অনুযায়ী বাস চালানো সম্ভব হচ্ছে না। এর ফলে একদিকে পরিবহন মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।

জানতে চাইলে বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ারিং ও রোড সেফটি) শীতাংশু শেখর বিশ্বাস বলেন, হানিফ ফ্লাইওভার দিয়ে গাড়ি চলাচলে যানজট বৃদ্ধির আশঙ্কা জানিয়ে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস একটি চিঠির মাধ্যমে পদ্মা সেতু দিয়ে গাড়ি চলাচলের রুট পারমিট বন্ধ রাখার জন্য বলেছিলেন। তবে বিষয়টি পর্যালোচনাধীন রয়েছে। যাচাই-বাছাই শেষে পদ্মা সেতু দিয়ে চলাচলের উপযুক্ত সংখ্যক গাড়িকে রুট পারমিট দেওয়া হবে।

উল্লেখ্য, ২০২২ সালের জুনে পদ্মা সেতু উদ্বোধনকালে দিনে ২৩ হাজার ৯৫৪টি যানবাহন চলাচলের সক্ষমতা ছিল। এ সক্ষমতা ২০৩০ সালে ৩৬ হাজার ৭৮৫টিতে উন্নীত হওয়ার কথা রয়েছে। বর্তমানে পদ্মা সেতু দিয়ে দৈনিক গড়ে ১৫ হাজার যানবাহন চলাচল করছে এবং প্রায় সোয়া ২ কোটি টাকা টোল আদায় হচ্ছে। পদ্মা সেতু চালু হলে যানবাহনের চাপ বাড়বে—এমন পূর্বাভাস মাথায় রেখে ঢাকার জন্য ২০ বছরের পরিবহন পরিকল্পনায় কিছু প্রকল্পের সুপারিশ করা হলেও, তার বেশিরভাগই এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি।

কাভার্ডভ্যানের ধাক্কায় আইডিয়াল শিক্ষার্থী প্রাণ হারালেন
রাজধানীর বাংলামটরে কাভার্ডভ্যানের ধাক্কায় আরশাদ আহমেদ সরকার (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আরশাদ আহমেদ লালবাগের ওয়াটার ওয়ার্কস রোড এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে এবং মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। হাতিরঝিল থানার এসআই শহিদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পথেই তার মৃত্যু হয়। এই পুলিশ কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আরশাদ মোটরসাইকেল চালিয়ে বাংলামটর পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। ঘটনার সঠিক কারণ জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। ভাটারায় কলেজ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু: রাজধানীর ভাটারায় কুড়িল এলাকার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে জোবায়ের হক আরহাম (১৯) নামে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার। তিনি উইলসলিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। গতকাল দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। মৃত জুবায়ের কুমিল্লার তিতাস উপজেলার শোলা ধলন্দি গ্রামের মনিরুল হকের ছেলে। কুড়িল এলাকায় মামার বাসায় থেকে লেখাপড়া করতেন তিনি। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। ভাটারা থানার এসআই আব্দুল কাদের জানান, খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল মর্গের ট্রলির ওপর থেকে জুবায়েরের মরদেহ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এই পুলিশ কর্মকর্তা পরিবারের সদস্যদের বরাতে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় জুবায়েরকে বাসায় রেখে তার নানি এবং মামি ওষুধ আনার জন্য বাইরে যান। কিছুক্ষণ পর তারা বাসায় ফিরে দেখেন ঘরের দরজা বন্ধ। এরপর জোরে ধাক্কা দিয়ে দরজা খুলে দেখেন জুবায়ের ড্রইং রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে; কিন্তু কেন বা কী কারণে তিনি এমনটি করেছেন, তা পরিবারের কেউ জানাতে পারেননি। তাই মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নুরুল হক নুর / নাবালক উপদেষ্টারা জুলাই ঐক্য নষ্ট করেছে
নাবালক উপদেষ্টারা জুলাই ঐক্য নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। নুর বলেন, নাবালক উপদেষ্টারা বর্তমানে উপদেষ্টা পরিষদকে বিতর্কিত করছে। তারা জুলাই ঐক্য নষ্ট করেছে। তাদের এখনই সরান না; হলে ভয়াবহ সংকটে পড়বে দেশ। এখনই সময় অভিজ্ঞদের নিয়ে উপদেষ্টা পরিষদকে ঢেলে সাজান। না হয় যা হওয়ার তাই হবে। ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, আমরা প্রধান উপদেষ্টা ড. ইউনূস সাহেবের প্রতি এখনও আস্থা ও বিশ্বাস রাখি। তবে কিছু উপদেষ্টার কার্যক্রমে প্রশ্ন উঠেছে। তারা সমাজে বিভ্রান্তি ছড়িয়ে বলেছে ড. ইউনূস পদত্যাগ করবেন। এদের অনেকেই অল্প বয়সে নেতা হয়ে আইনশৃঙ্খলার তোয়াক্কা না করে অপরাধীদের ছাড়িয়ে আনার চেষ্টা করেছে। সরকারি বাসভবন ঘেরাও করেছে। সচিব, ডিসি, এসপি হটানোর মতো নৈরাজ্যকর কর্মকাণ্ড চালিয়েছে। এ কারণে প্রধান উপদেষ্টা তাদের সংযত হতে বলেছেন। নুর অভিযোগ করেন, কিছু উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছেন। যার ফলে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। তিনি বলেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ইশরাককে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব নিতে দেওয়া হয়নি। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। আদালতের রায় কার্যকর করতে সরকারের উপদেষ্টা যদি বাধা দেন, তাহলে বিএনপি তা মেনে নেবে না। ফলে রাজধানীতে আন্দোলনের সূত্রপাত হয়েছে। এসব পরিস্থিতির জন্য দায়ী হচ্ছেন কিছু অদক্ষ, নাবালক উপদেষ্টা। রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে গতকাল বিকেল ৩টায় ভুলতা গোলচত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গণসমাবেশের আয়োজন করা হয়। সড়ক বন্ধ করে সড়কের মাঝখানে তৈরি করা হয় মঞ্চ। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তি তৈরি হয়। সমাবেশে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি নাহিদ, সাধারণ সম্পাদক আখতার হোসেন, দপ্তর সম্পাদক ওয়াসিম উদ্দিন, রূপগঞ্জ উপজেলা সভাপতি কাউসার আহমেদ প্রমুখ।
নাবালক উপদেষ্টারা জুলাই ঐক্য নষ্ট করেছে
চরমোনাই পীর / বিভাজনের ঊর্ধ্বে উঠে দায়িত্বশীল আচরণ করতে হবে
ফ্যাসিবাদ উৎখাতে ভূমিকা রাখা সব পক্ষকে বিভাজনের ঊর্ধ্বে উঠে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর চাওয়া-পাওয়ার বিষয় আছে; কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলে দাবি-দাওয়া আদায়ের রাজনীতি এবং পরস্পরবিরোধী রাজনৈতিক সংস্কৃতি থেকে সরে আসতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গতকাল শুক্রবার দলের সিনিয়র নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর বলেন, বিগত ১৫ বছরে একটি নির্মম স্বৈরতন্ত্রের যাঁতাকলে পিষ্ট হয়েছে জাতি। ২০২৪ সালের জুলাইয়ে একটি রক্তাক্ত অভ্যুত্থানের ফলে জাতির সামনে সুযোগ তৈরি হয়েছে দেশকে নতুন করে গঠন করার। রাষ্ট্রের নীতিগত, আইনগত, প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সংস্কার করে দেশকে রাহুমুক্ত করার সুযোগ তৈরি হয়েছে। কোনোভাবেই এই সুযোগ নষ্ট করা যাবে না। তাই ফ্যাসিবাদ উৎখাতে ভূমিকা রাখা সব পক্ষকে দায়িত্বশীল ও সতর্ক আচরণ করতে হবে। প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অভ্যুত্থান-পরবর্তী দেশের মানুষ অভূতপূর্ব অকুণ্ঠ সমর্থনে আপনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আপনার দায় শহীদদের রক্ত ও আহতদের বেদনার প্রতি। তাদের রক্ত ও জীবন উৎসর্গকে সার্থক করতে সংস্কারের গুরু দায়িত্ব আপনাকে পালন করতেই হবে। কোনো দল বা ব্যক্তি বিশেষের চাপ, অসহযোগিতা, বাধাকে উপেক্ষা করুন। ১৮ কোটি জনতার দেওয়া দায়িত্ব আপনি অবিচলতার সঙ্গে পালন করুন। দেশবাসী আপনার পাশে ছিল, আছে এবং থাকবে। চরমোনাই পীর আরও বলেন, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, সশস্ত্রবাহিনীসহ রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্ব-কর্তব্য ও কর্মপরিধি সুনির্দিষ্টভাবে বলা আছে। কোনোভাবেই এর ব্যত্যয় ঘটানো যাবে না। তাতে করে রাষ্ট্রের শৃঙ্খলা ভেঙে পড়ে। তাই রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে নিজ কর্মপরিধির মধ্যে সতর্ক ও দায়িত্বশীল আচরণ করতে আহ্বান করব।
বিভাজনের ঊর্ধ্বে উঠে দায়িত্বশীল আচরণ করতে হবে
মজিবুর রহমান মঞ্জু / অনৈক্য সৃষ্টিকারী উপদেষ্টাদের উচিত পদত্যাগ করা
সম্ভাব্য রাজনৈতিক সংকট ও জটিল পরিস্থিতিতে ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নয়, বরং আলাপ-আলোচনার মাধ্যমে সব পক্ষকে সমঝোতামূলক সমাধানে পৌঁছার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এই আহ্বান জানান। ‘রাষ্ট্রের সম্ভাব্য রাজনৈতিক সংকট ও জটিল পরিস্থিতি প্রসঙ্গে’ এই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাসেম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হেলাল উদ্দিন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা মিলি, আমিনুল ইসলাম, শাহাদাতুল্লাহ টুটুল প্রমুখ। এ সময় মজিবুর রহমান মঞ্জু বলেন, অন্তর্বর্তী সরকারের যেসব উপদেষ্টার কারণে জাতীয় অনৈক্য তৈরি হয়েছে, তাদের পদত্যাগ করার উচিত। যেসব উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এসেছে, তাদের আরও আগে পদত্যাগ করা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। এবি পার্টির চেয়ারম্যান বলেন, বিএনপির সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে, সেখানে সমঝোতামূলক পদক্ষেপ নেওয়া দরকার। সেটি হতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে কিছু রাজনৈতিক মেধাসম্পন্ন লোককে উপদেষ্টা পরিষদে যুক্ত করা। তিনি বলেন, কেউ কেউ মনে করেছেন, তারা চিরদিনের জন্য ক্ষমতায় বসে গেছেন। অধ্যাপক ইউনূসকে নিয়ে যে ব্যর্থতার জায়গা রচিত হয়েছে, সেটি তাদের জন্য রচিত হয়েছে। তাদের জন্যই এই প্রেক্ষাপট তৈরি হয়েছে। কোনো কোনো উপদেষ্টার কথা ও আচরণে জাতীয় ঐক্য বিভক্ত হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলেও মনে করেন এবি পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, প্রধান উপদেষ্টা দায়িত্ব থেকে সরে যেতে চান—এমন বক্তব্য সব জায়গায় এসেছে। তিনি সরে গেলেই কোনো সমাধান হবে না। সরে যাওয়ার বিষয়টিকে রাজনৈতিক রং দেওয়াও কোনো সমাধান বয়ে আনবে না। তিনি সরে গেলে ঐকমত্যের ভিত্তিতে অন্য কেউ এই দায়িত্ব নিতে সাহস করবেন না। এই পরিস্থিতিতে শূন্যতা সৃষ্টি হবে। তাই প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান নয়, বরং আলাপ-আলোচনার মাধ্যমে সব পক্ষ সমঝোতামূলক সমাধানে আসতে হবে। জাতির বৃহত্তর স্বার্থে ড. ইউনূসকে চেয়ারে রাখতে হবে মন্তব্য করে মজিবুর রহমান মঞ্জু বলেন, বর্তমান পরিস্থিতির উন্নতি না হলে আগামী দিনের পরিস্থিতির জন্য সবাই আফসোস করবেন। এ জন্য সোশ্যাল মিডিয়ায় একে অন্যের বিরুদ্ধে তির্যক বক্তব্য না দিয়ে জাতীয় ঐক্যের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
অনৈক্য সৃষ্টিকারী উপদেষ্টাদের উচিত পদত্যাগ করা
মামুনুল হক / প্রধান উপদেষ্টা দেশের অভিভাবক সেনাপ্রধান স্তম্ভ
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অভিভাবকের দায়িত্ব নিয়েছেন। আমাদের সেনাপ্রধান দেশের স্তম্ভ। আপনারা ব্যক্তিগত মান-অভিমানের কারণে মানুষের স্বপ্ন ফিকে হতে দেবেন না।’ গতকাল শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে চার দফা দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ক্ষমতা নিয়ে মারামারি-হানাহানি করা সমীচীন হবে না মন্তব্য করে মামুনুল হক সব রাজনৈতিক দলের উদ্দেশে বলেন, এভাবে টাইম ফ্রেম বেঁধে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। একের পর এক দাবি আদায়ের সংস্কৃতি অব্যাহত থাকলে এই দেশকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। তিনি জুলাই আন্দোলনে অংশ নেওয়া সব দল ও সংগঠনের প্রতি ঐক্যের ডাক দেন। সেইসঙ্গে নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধান থেকে বিতর্কিত বহুত্ববাদ প্রত্যাহার, সংস্কার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের রূপরেখা ঘোষণার দাবি জানান। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের মহাসচিব সাজিদুর রহমান বলেন, নারী কমিশন অবিলম্বে বাতিল করতে হবে। হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সংগঠনের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন, বাংলাদেশের জনগণ কোনো করিডোর মেনে নেবে না। শেখ হাসিনার বিচার ছাড়া কোনো কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না। আরও বক্তব্য দেন মাওলানা আবু তাহের নদভী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা জালাল আহমদ, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা কামাল উদ্দিন, মুফতি জাবের কাসেমী, মুফতি শরিফ উল্লাহ, মুফতি সালাহউদ্দিন, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, ড. শোয়াইব আহমদ, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা রাশেদ বিন নূর, মুফতি মোস্তাকীম বিল্লাহ হামিদী, মুফতি ফখরুল ইসলাম, মুফতি আব্দুল মালেক। সমাবেশ শেষে হেফাজত নেতারা একটি বিক্ষোভ মিছিল বের করে। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হওয়া মিছিলটি পল্টন হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে গিয়ে শেষ হয়।
প্রধান উপদেষ্টা দেশের অভিভাবক সেনাপ্রধান স্তম্ভ