ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন সর্বশেষ
Live Icon ●LIVE

আসছে গণমাধ্যম কমিশন, বিলুপ্ত হচ্ছে ‘অকার্যকর’ প্রেস কাউন্সিল

দ্রুত অধ্যাদেশ জারির পরিকল্পনা

ইউসুফ আরেফিন

  ২৩ মে ২০২৫, ০০:০০

১৯৭৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ প্রেস কাউন্সিলকে বিলুপ্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। আর দেশের গণমাধ্যমকে তদারকির পাশাপাশি ‘নিয়ন্ত্রণ’ করার উদ্দেশ্যে বাংলাদেশ গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য একটি কমিশনের খসড়া প্রস্তুত করে মতামতের জন্য ১৮টি মন্ত্রণালয়-বিভাগ ও অন্যান্য দপ্তর সংস্থায় পাঠিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মতামতের পর আইন মন্ত্রণালয়ের ভেটিং সাপেক্ষে তা অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করবে মন্ত্রিপরিষদ বিভাগ। এরপর তা অধ্যাদেশ হিসেবে জারি করবে সরকার। সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

পরিবর্তন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গণমাধ্যম কমিশনের খসড়ায় বলা হয়েছে, বিদ্যমান প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪-এর সীমাবদ্ধতা ও সক্ষমতার অভাবে ওই আইনের কার্যকারিতা হারিয়েছে। গণমাধ্যমের রূপান্তর ও অভাবনীয় বিকাশের কারণে গণমাধ্যম ও সাংবাদিকতার স্বাধীনতা, সুরক্ষা, মান ও কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নতুন আইন প্রণয়নের আবশ্যকতা তৈরি হয়েছে। এজন্য প্রেস কাউন্সিল অ্যাক্ট বিলুপ্ত করে বাংলাদেশ গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রেস কাউন্সিল বিলুপ্ত হলেও এর সব স্থাবর-অস্থাবর ও জনবল অর্থাৎ কর্মকর্তা-কর্মচারীরা কমিশনেই কাজ করবেন। তাদের নিয়োগবিধিও আগের মতোই থাকবে। কমিশনপ্রধানের পদনাম হবে চেয়ারম্যান।

খসড়া পর্যালোচনায় দেখা গেছে, বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি গণমাধ্যম কমিশনের অধ্যাদেশ জারি করবেন।

খসড়ায় বলা হয়েছে, এই অধ্যাদেশ বাংলাদেশ গণমাধ্যম কমিশন অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হবে।

খসড়া অধ্যাদেশ অনুযায়ী, গণমাধ্যম বলতে প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থা এবং বাংলাদেশের ভূখণ্ড থেকে পরিচালিত বাংলা, ইংরেজি বা অন্য কোনো ভাষায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্যাটেলাইটভিত্তিক বা ইন্টারনেটভিত্তিক কোনো রেডিও, টেলিভিশন বা অনলাইন মাধ্যম ব্যবহারের মাধ্যমে সম্প্রচারের উদ্দেশ্যে ব্যবহৃত স্থির ও চলমান চিত্র, ধ্বনি, লিখা, গ্রাফিক্স বা মাল্টিমিডিয়ার মাধ্যমে বা অন্য কোনোভাবে উপস্থাপিত তথ্য, উপাত্ত সংবলিত কোনো সংবাদ বা বিজ্ঞাপন বা অনুষ্ঠান বা আধেয় প্রচার, প্রকাশও সম্প্রচারকারী বাংলাদেশে নিবন্ধিত বা অনিবন্ধিত কোনো সংবাদমাধ্যম বা সংবাদ সংস্থা বা বাংলাদেশের বাহিরে অবস্থিত বাংলাদেশি দর্শক ও শ্রোতাদের উদ্দেশ্যে প্রচার, প্রকাশ ও সম্প্রচারকারী কোনো সংবাদমাধ্যম বা সংবাদ সংস্থা বোঝাবে।

কমিশনের গঠন:

একজন চেয়ারম্যান ও আটজন সদস্যসহ মোট ৯ জনের সমন্বয়ে এই কমিশন গঠিত হবে। কমিশনের চেয়ারম্যান ও একজন নারীসহ তিনজন সদস্য সার্বক্ষণিক থাকবেন। তবে অন্যান্য সদস্য অবৈতনিক হবেন। কমিশনের সদস্যদের মধ্যে কমপক্ষে চারজন নারী এবং উপজাতি বা ক্ষুদ্র জাতিসত্তা বা নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মধ্য থেকে কমপক্ষে একজন সদস্য রাখতে হবে। চেয়ারম্যান কমিশনের প্রধান নির্বাহী হবেন।

খসড়ায় বলা হয়েছে, কমিশন একটি সংবিধিবদ্ধ স্বাধীন সংস্থা হবে এবং এর স্থায়ী ধারাবাহিকতা থাকবে। এ অধ্যাদেশের বিধানাবলি সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জনের অধিকারে রাখার ও হস্তান্তর করার ক্ষমতা থাকবে। যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি এই কমিশনের নামে মামলা করতে পারবেন। কমিশনও চাইলে কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানের নামে মামলা কিংবা আইনি ব্যবস্থা নিতে পারবে।

কমিশনের একটি সাধারণ সিলমোহর থাকবে। এটি কমিশনের সচিবের হেফাজতে থাকবে। কমিশনের প্রধান কার্যালয় হবে রাজধানী ঢাকায়। কমিশন প্রয়োজনে দেশের যে কোনো স্থানে এর শাখা কার্যালয় স্থাপন করতে পারবে।

কমিশনের নিয়োগ প্রক্রিয়া:

গণমাধ্যম কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠিত হবে। তারা হলেন—প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি, যিনি উহার সভাপতিও হবেন; বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মনোনীত যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা অথবা আইন বিভাগের একজন অধ্যাপক এবং সম্পাদকের যোগ্যতাসম্পন্ন সাংবাদিকতা পেশায় ধারাবাহিকভাবে অন্যূন ২০ বছর কাজ করছেন এমন একজন প্রতিনিধি থাকবেন। চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের তারিখ থেকে চার বছরের জন্য স্বীয় পদে বহাল থাকবেন। নিয়োগ প্রক্রিয়ার জন্য গঠিত কমিটিকে সাচিবিক সহায়তা করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

কমপক্ষে দুজন সদস্যের উপস্থিতিতে বাছাই কমিটির কোরাম গঠিত হবে। বাছাই কমিটি চেয়ারম্যান ও সদস্য নিয়োগের জন্য রাষ্ট্রপতির নিকট সভায় উপস্থিত সদস্যগণের সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তের ভিত্তিতে প্রতিটি শূন্য পদের বিপরীতে তিনজন ব্যক্তির নাম সুপারিশ করবে।

পদত্যাগ প্রক্রিয়া:

চেয়ারম্যান বা যে কোনো সদস্য রাষ্ট্রপতির কাছে লিখিতভাবে পদত্যাগ করতে পারবেন। চেয়ারম্যানের পদ শূন্য হলে কিংবা তার অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে চেয়ারম্যান দায়িত্ব পালনে অসমর্থ হলে নবনিযুক্ত চেয়ারম্যান নিয়োগ পর্যন্ত কিংবা চেয়ারম্যান স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে কমিশনের কোনো সদস্যকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া যাবে।

নিয়োগ অযোগ্য যারা:

যদি বাংলাদেশের নাগরিক না হন। আর্থিক দুর্নীতি বা নৈতিক স্খলনজনিত কোনো অপরাধে উপযুক্ত আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হলে। কোনো উপযুক্ত আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হলে, কোনো উপযুক্ত আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত হলে, ধারা ৮(৩)-এ উল্লিখিত বাস্তবজ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন না হলে, পারিশ্রমিকের বিনিময়ে স্বীয় দায়িত্ববহির্ভূত অন্য কোনো পদে নিয়োজিত হলে তিনি নিয়োগ পাবেন না। তবে শর্ত থাকে যে, অবৈতনিক সদস্যদের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না।

বেতন ভাতা:

কমিশনের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের সমান বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। আর কমিশনের সার্বক্ষণিক সদস্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের বেতন, ভাতা ও অন্যান্য মতোই সুবিধাদি পাবেন। এ ছাড়া অবৈতনিক সদস্যরা কমিশনের সভায় যোগদানসহ অন্যান্য দায়িত্ব সম্পাদনের জন্য কমিশন কর্তৃক নির্ধারিত হারে সম্মানী ও ভাতা পাবেন।

কমিশনের উদ্দেশ্য ও কাজ:

দেশের প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন গণমাধ্যম ও সংবাদ সংস্থার স্বাধীনতা এবং মান নিশ্চিত করবে কমিশন। বাংলাদেশে কর্মরত সাংবাদিকদের স্বাধীনতা, সাংবাদিকতার মান ও কর্মপরিবেশ নিশ্চিত করা। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যম ও সংবাদ সংস্থায় উত্তম চর্চা, শুদ্ধাচার, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা এবং স্ব-নিয়ন্ত্রণ পদ্ধতি সংক্রান্ত নীতিমালা ও বিধিমালা প্রণয়ন করবে গণমাধ্যম কমিশন।

এ ছাড়া প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যম ও সংবাদ সংস্থার মালিক, সম্পাদক, সাংবাদিক, কর্মচারী, শ্রমিক ও সংশ্লিষ্ট সবার জন্য গ্রহণযোগ্য আচরণবিধি প্রণয়নে সহায়তা করবে কমিশন। গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের জন্য উপযুক্ত প্রশিক্ষণ, গবেষণা ও প্রযুক্তিগত দক্ষতা বাড়াতেও সহায়তা দেওয়া হবে।

কমিশনের সম্পদ:

অধ্যাদেশের খসড়ায় বলা হয়েছে, বাংলাদেশ প্রেস কাউন্সিলের স্থাবর ও অস্থাবর সব সম্পত্তি এবং উক্ত সম্পত্তিতে বা উহা থেকে উদ্ভূত অন্য সকল অধিকার ও স্বার্থ, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ, বিনিয়োগ, সকল হিসাব বহি, রেকর্ড এবং অন্যান্য দলিল কমিশনের নিকট হস্তান্তরিত এবং উহার ওপর ন্যস্ত হইবে। এ ছাড়া সকল ঋণ, দায় ও দায়িত্ব এবং উহার দ্বারা, উহার পক্ষে বা উহার সহিত সম্পাদিত সকল চুক্তি কমিশনের ঋণ, দায় ও দায়িত্ব এবং উহার দ্বারা, উহার পক্ষে বা উহার সহিত সম্পাদিত চুক্তি বলিয়া গণ্য হবে। প্রেস কাউন্সিলে বর্তমানে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীও গণমাধ্যম কমিশনের জনবল হিসেবে কাজ করবে।

কাভার্ডভ্যানের ধাক্কায় আইডিয়াল শিক্ষার্থী প্রাণ হারালেন
রাজধানীর বাংলামটরে কাভার্ডভ্যানের ধাক্কায় আরশাদ আহমেদ সরকার (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আরশাদ আহমেদ লালবাগের ওয়াটার ওয়ার্কস রোড এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে এবং মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। হাতিরঝিল থানার এসআই শহিদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পথেই তার মৃত্যু হয়। এই পুলিশ কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আরশাদ মোটরসাইকেল চালিয়ে বাংলামটর পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। ঘটনার সঠিক কারণ জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। ভাটারায় কলেজ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু: রাজধানীর ভাটারায় কুড়িল এলাকার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে জোবায়ের হক আরহাম (১৯) নামে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার। তিনি উইলসলিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। গতকাল দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। মৃত জুবায়ের কুমিল্লার তিতাস উপজেলার শোলা ধলন্দি গ্রামের মনিরুল হকের ছেলে। কুড়িল এলাকায় মামার বাসায় থেকে লেখাপড়া করতেন তিনি। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। ভাটারা থানার এসআই আব্দুল কাদের জানান, খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল মর্গের ট্রলির ওপর থেকে জুবায়েরের মরদেহ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এই পুলিশ কর্মকর্তা পরিবারের সদস্যদের বরাতে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় জুবায়েরকে বাসায় রেখে তার নানি এবং মামি ওষুধ আনার জন্য বাইরে যান। কিছুক্ষণ পর তারা বাসায় ফিরে দেখেন ঘরের দরজা বন্ধ। এরপর জোরে ধাক্কা দিয়ে দরজা খুলে দেখেন জুবায়ের ড্রইং রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে; কিন্তু কেন বা কী কারণে তিনি এমনটি করেছেন, তা পরিবারের কেউ জানাতে পারেননি। তাই মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নুরুল হক নুর / নাবালক উপদেষ্টারা জুলাই ঐক্য নষ্ট করেছে
নাবালক উপদেষ্টারা জুলাই ঐক্য নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। নুর বলেন, নাবালক উপদেষ্টারা বর্তমানে উপদেষ্টা পরিষদকে বিতর্কিত করছে। তারা জুলাই ঐক্য নষ্ট করেছে। তাদের এখনই সরান না; হলে ভয়াবহ সংকটে পড়বে দেশ। এখনই সময় অভিজ্ঞদের নিয়ে উপদেষ্টা পরিষদকে ঢেলে সাজান। না হয় যা হওয়ার তাই হবে। ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, আমরা প্রধান উপদেষ্টা ড. ইউনূস সাহেবের প্রতি এখনও আস্থা ও বিশ্বাস রাখি। তবে কিছু উপদেষ্টার কার্যক্রমে প্রশ্ন উঠেছে। তারা সমাজে বিভ্রান্তি ছড়িয়ে বলেছে ড. ইউনূস পদত্যাগ করবেন। এদের অনেকেই অল্প বয়সে নেতা হয়ে আইনশৃঙ্খলার তোয়াক্কা না করে অপরাধীদের ছাড়িয়ে আনার চেষ্টা করেছে। সরকারি বাসভবন ঘেরাও করেছে। সচিব, ডিসি, এসপি হটানোর মতো নৈরাজ্যকর কর্মকাণ্ড চালিয়েছে। এ কারণে প্রধান উপদেষ্টা তাদের সংযত হতে বলেছেন। নুর অভিযোগ করেন, কিছু উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছেন। যার ফলে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। তিনি বলেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ইশরাককে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব নিতে দেওয়া হয়নি। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। আদালতের রায় কার্যকর করতে সরকারের উপদেষ্টা যদি বাধা দেন, তাহলে বিএনপি তা মেনে নেবে না। ফলে রাজধানীতে আন্দোলনের সূত্রপাত হয়েছে। এসব পরিস্থিতির জন্য দায়ী হচ্ছেন কিছু অদক্ষ, নাবালক উপদেষ্টা। রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে গতকাল বিকেল ৩টায় ভুলতা গোলচত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গণসমাবেশের আয়োজন করা হয়। সড়ক বন্ধ করে সড়কের মাঝখানে তৈরি করা হয় মঞ্চ। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তি তৈরি হয়। সমাবেশে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি নাহিদ, সাধারণ সম্পাদক আখতার হোসেন, দপ্তর সম্পাদক ওয়াসিম উদ্দিন, রূপগঞ্জ উপজেলা সভাপতি কাউসার আহমেদ প্রমুখ।
নাবালক উপদেষ্টারা জুলাই ঐক্য নষ্ট করেছে
চরমোনাই পীর / বিভাজনের ঊর্ধ্বে উঠে দায়িত্বশীল আচরণ করতে হবে
ফ্যাসিবাদ উৎখাতে ভূমিকা রাখা সব পক্ষকে বিভাজনের ঊর্ধ্বে উঠে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর চাওয়া-পাওয়ার বিষয় আছে; কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলে দাবি-দাওয়া আদায়ের রাজনীতি এবং পরস্পরবিরোধী রাজনৈতিক সংস্কৃতি থেকে সরে আসতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গতকাল শুক্রবার দলের সিনিয়র নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর বলেন, বিগত ১৫ বছরে একটি নির্মম স্বৈরতন্ত্রের যাঁতাকলে পিষ্ট হয়েছে জাতি। ২০২৪ সালের জুলাইয়ে একটি রক্তাক্ত অভ্যুত্থানের ফলে জাতির সামনে সুযোগ তৈরি হয়েছে দেশকে নতুন করে গঠন করার। রাষ্ট্রের নীতিগত, আইনগত, প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সংস্কার করে দেশকে রাহুমুক্ত করার সুযোগ তৈরি হয়েছে। কোনোভাবেই এই সুযোগ নষ্ট করা যাবে না। তাই ফ্যাসিবাদ উৎখাতে ভূমিকা রাখা সব পক্ষকে দায়িত্বশীল ও সতর্ক আচরণ করতে হবে। প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অভ্যুত্থান-পরবর্তী দেশের মানুষ অভূতপূর্ব অকুণ্ঠ সমর্থনে আপনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আপনার দায় শহীদদের রক্ত ও আহতদের বেদনার প্রতি। তাদের রক্ত ও জীবন উৎসর্গকে সার্থক করতে সংস্কারের গুরু দায়িত্ব আপনাকে পালন করতেই হবে। কোনো দল বা ব্যক্তি বিশেষের চাপ, অসহযোগিতা, বাধাকে উপেক্ষা করুন। ১৮ কোটি জনতার দেওয়া দায়িত্ব আপনি অবিচলতার সঙ্গে পালন করুন। দেশবাসী আপনার পাশে ছিল, আছে এবং থাকবে। চরমোনাই পীর আরও বলেন, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, সশস্ত্রবাহিনীসহ রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্ব-কর্তব্য ও কর্মপরিধি সুনির্দিষ্টভাবে বলা আছে। কোনোভাবেই এর ব্যত্যয় ঘটানো যাবে না। তাতে করে রাষ্ট্রের শৃঙ্খলা ভেঙে পড়ে। তাই রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে নিজ কর্মপরিধির মধ্যে সতর্ক ও দায়িত্বশীল আচরণ করতে আহ্বান করব।
বিভাজনের ঊর্ধ্বে উঠে দায়িত্বশীল আচরণ করতে হবে
মজিবুর রহমান মঞ্জু / অনৈক্য সৃষ্টিকারী উপদেষ্টাদের উচিত পদত্যাগ করা
সম্ভাব্য রাজনৈতিক সংকট ও জটিল পরিস্থিতিতে ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নয়, বরং আলাপ-আলোচনার মাধ্যমে সব পক্ষকে সমঝোতামূলক সমাধানে পৌঁছার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এই আহ্বান জানান। ‘রাষ্ট্রের সম্ভাব্য রাজনৈতিক সংকট ও জটিল পরিস্থিতি প্রসঙ্গে’ এই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাসেম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হেলাল উদ্দিন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা মিলি, আমিনুল ইসলাম, শাহাদাতুল্লাহ টুটুল প্রমুখ। এ সময় মজিবুর রহমান মঞ্জু বলেন, অন্তর্বর্তী সরকারের যেসব উপদেষ্টার কারণে জাতীয় অনৈক্য তৈরি হয়েছে, তাদের পদত্যাগ করার উচিত। যেসব উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এসেছে, তাদের আরও আগে পদত্যাগ করা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। এবি পার্টির চেয়ারম্যান বলেন, বিএনপির সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে, সেখানে সমঝোতামূলক পদক্ষেপ নেওয়া দরকার। সেটি হতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে কিছু রাজনৈতিক মেধাসম্পন্ন লোককে উপদেষ্টা পরিষদে যুক্ত করা। তিনি বলেন, কেউ কেউ মনে করেছেন, তারা চিরদিনের জন্য ক্ষমতায় বসে গেছেন। অধ্যাপক ইউনূসকে নিয়ে যে ব্যর্থতার জায়গা রচিত হয়েছে, সেটি তাদের জন্য রচিত হয়েছে। তাদের জন্যই এই প্রেক্ষাপট তৈরি হয়েছে। কোনো কোনো উপদেষ্টার কথা ও আচরণে জাতীয় ঐক্য বিভক্ত হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলেও মনে করেন এবি পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, প্রধান উপদেষ্টা দায়িত্ব থেকে সরে যেতে চান—এমন বক্তব্য সব জায়গায় এসেছে। তিনি সরে গেলেই কোনো সমাধান হবে না। সরে যাওয়ার বিষয়টিকে রাজনৈতিক রং দেওয়াও কোনো সমাধান বয়ে আনবে না। তিনি সরে গেলে ঐকমত্যের ভিত্তিতে অন্য কেউ এই দায়িত্ব নিতে সাহস করবেন না। এই পরিস্থিতিতে শূন্যতা সৃষ্টি হবে। তাই প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান নয়, বরং আলাপ-আলোচনার মাধ্যমে সব পক্ষ সমঝোতামূলক সমাধানে আসতে হবে। জাতির বৃহত্তর স্বার্থে ড. ইউনূসকে চেয়ারে রাখতে হবে মন্তব্য করে মজিবুর রহমান মঞ্জু বলেন, বর্তমান পরিস্থিতির উন্নতি না হলে আগামী দিনের পরিস্থিতির জন্য সবাই আফসোস করবেন। এ জন্য সোশ্যাল মিডিয়ায় একে অন্যের বিরুদ্ধে তির্যক বক্তব্য না দিয়ে জাতীয় ঐক্যের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
অনৈক্য সৃষ্টিকারী উপদেষ্টাদের উচিত পদত্যাগ করা
মামুনুল হক / প্রধান উপদেষ্টা দেশের অভিভাবক সেনাপ্রধান স্তম্ভ
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অভিভাবকের দায়িত্ব নিয়েছেন। আমাদের সেনাপ্রধান দেশের স্তম্ভ। আপনারা ব্যক্তিগত মান-অভিমানের কারণে মানুষের স্বপ্ন ফিকে হতে দেবেন না।’ গতকাল শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে চার দফা দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ক্ষমতা নিয়ে মারামারি-হানাহানি করা সমীচীন হবে না মন্তব্য করে মামুনুল হক সব রাজনৈতিক দলের উদ্দেশে বলেন, এভাবে টাইম ফ্রেম বেঁধে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। একের পর এক দাবি আদায়ের সংস্কৃতি অব্যাহত থাকলে এই দেশকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। তিনি জুলাই আন্দোলনে অংশ নেওয়া সব দল ও সংগঠনের প্রতি ঐক্যের ডাক দেন। সেইসঙ্গে নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধান থেকে বিতর্কিত বহুত্ববাদ প্রত্যাহার, সংস্কার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের রূপরেখা ঘোষণার দাবি জানান। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের মহাসচিব সাজিদুর রহমান বলেন, নারী কমিশন অবিলম্বে বাতিল করতে হবে। হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সংগঠনের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন, বাংলাদেশের জনগণ কোনো করিডোর মেনে নেবে না। শেখ হাসিনার বিচার ছাড়া কোনো কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না। আরও বক্তব্য দেন মাওলানা আবু তাহের নদভী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা জালাল আহমদ, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা কামাল উদ্দিন, মুফতি জাবের কাসেমী, মুফতি শরিফ উল্লাহ, মুফতি সালাহউদ্দিন, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, ড. শোয়াইব আহমদ, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা রাশেদ বিন নূর, মুফতি মোস্তাকীম বিল্লাহ হামিদী, মুফতি ফখরুল ইসলাম, মুফতি আব্দুল মালেক। সমাবেশ শেষে হেফাজত নেতারা একটি বিক্ষোভ মিছিল বের করে। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হওয়া মিছিলটি পল্টন হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে গিয়ে শেষ হয়।
প্রধান উপদেষ্টা দেশের অভিভাবক সেনাপ্রধান স্তম্ভ