যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র চাইলে খুব সহজেই হরমুজ প্রণালি খুলে দিতে পারে। খুব অল্প কিছু সময়ের মধ্যেই আমেরিকা এটা করতে পারবে।
শুক্রবার (৩ এপ্রিল) এ সংবাদ প্রকাশ করেছে বিবিসি।
এর আগে নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, অল্প সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি খুলে দিতে পারে। খুব সহজেই আমরা এ কাজ করতে পারব।
তিনি বলেন, এ গুরুত্বপূর্ণ জলপথ দখল করে আমরা জ্বালানি তেলের একচ্ছত্র মালিকানা পেতে পারি। এর মাধ্যমে আমরা প্রচুর অর্থ উপার্জন করতে পারব। তখন এ জলপথ হবে বিশ্বের জন্য একটি ‘তেলখনি’।
হরমুজ প্রণালি কীভাবে পুনরায় উন্মুক্ত করা যায়, সে বিষয়ে ট্রাম্প বারবার ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। এবার তিনি পরামর্শ দিয়েছেন, পশ্চিমা দেশগুলোর উচিত সামরিক শক্তি ব্যবহার করে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নিজেদের তেল সরবরাহ নিশ্চিত করা।


-1778455118-16678_1778455263.webp)

